পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কা ও মদিনায় আরও তিন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত সর্বমোট ২১ বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করলেন। তাদের মধ্যে ১৫ পুরুষ এবং ৬ নারী। শুক্রবার (২২ মে) এ তথ্য নিশ্চিত করেছে মক্কার বাংলাদেশ হজ অফিস। হজ অফিস সূত্রে জানা গেছে, নতুন করে মারা যাওয়া তিন হজযাত্রীর মধ্যে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা সুলতানা চৌধুরী (৭৯) মক্কায় স্বাভাবিকভাবে ইন্তেকাল করেন। এছাড়া মদিনায় মারা গেছেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মো. জাকির হোসেন (৬২) এবং কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মো. কামাল…
Category: ওমান সংবাদ
ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটিতে ‘ভূঁইফোড়’ সংগঠনের জাল
(Images generated by AI) প্যারিসে বাংলাদেশি কমিউনিটির বিস্তার বাড়ছে। ব্যবসা, চাকরি, সংস্কৃতি—সবক্ষেত্রে সক্রিয় অংশগ্রহণ। কিন্তু এই অগ্রযাত্রার সঙ্গেই যেন বাড়ছে এক অস্বস্তি। নামমাত্র গঠনতন্ত্র, কোনো সামাজিক কাজ ছাড়াই শুধু পদ-পদবির লোভে গড়ে উঠছে অসংখ্য ‘ভূঁইফোড়’ সংগঠন। সম্প্রতি অনুমতি ছাড়া বিভিন্ন গণমাধ্যম ও প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে সম্মাননা প্রদানকে কেন্দ্র করে তুমুল বিতর্ক ছড়িয়েছে। একাধিক সংগঠন ও ব্যক্তি আইনি নোটিশ পাঠিয়েছেন। ফরাসি আইনে যার শাস্তি এক বছর কারাদণ্ড ও ১৫ হাজার ইউরো জরিমানা। ফ্রান্সের প্যারিস। ইউরোপের এই শহরে এখন হাজার হাজার বাংলাদেশি। ব্যবসা-বাণিজ্য, পেশাজীবন, স্থানীয় রাজনীতি—সব জায়গায় তাদের পদচারণা। গত এক…
‘প্রবাসী কার্ড’ নিয়ে ব্যাপক আগ্রহ, মিলবে বিশেষ সুবিধা
মালয়েশিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ইতালি, যুক্তরাজ্য ও দক্ষিণ কোরিয়ায় ছড়িয়ে থাকা বাংলাদেশি প্রবাসীদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে নতুন ‘প্রবাসী কার্ড’ ঘিরে। সরকার ঘোষিত এই বিশেষ পরিচয়পত্র কারা পাবেন প্রথমে—এখন তা নিয়ে আলোচনা তুঙ্গে। জুলাইয়ের মধ্যেই চালু হচ্ছে এই কার্ড। বৈধ প্রবাসীরা পাবেন ব্যাংকিং সেবা, জরুরি সহায়তা, দেশে ফিরে পুনর্বাসনের সুবিধা। কিন্তু বিএমইটি কার্ডের ব্যর্থতার পর নতুন এই কার্ড কি সত্যিই প্রত্যাশা পূরণ করবে? মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে যুক্তরাজ্যের লন্ডন, আরব আমিরাতের দুবাই থেকে দক্ষিণ কোরিয়ার সিওল—বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাংলাদেশি প্রবাসীদের মধ্যে এখন আলোচনার কেন্দ্রবিন্দু ‘প্রবাসী…
রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা
নওগাঁর রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবোর্ধনা প্রদান করা হয়েছে| বৃহস্পতিবার রাতে উপজেলার কালীগ্রাম কসবাপাড়া গ্রামে আনুষ্ঠানিকভাবে আটজন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদেরকে এই সংবর্ধনা প্রদান করা হয়| কালীগ্রাম কসবাপাড়া সূর্য তরুণ ক্লাব ও গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত সংবোর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মো: ওহেদুল ইসলাম মিলন (সাংবাদিক)| অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন| অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক নয়ন খান লুল, উপজেলা…
সৌদিপ্রবাসীর বাড়ি লুটের ঘটনায় ভাই গ্রেপ্তার, স্বর্ণ–টাকা উদ্ধার
কিশোরগঞ্জের কটিয়াদীতে এক সৌদিপ্রবাসীর বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণ লুটের ঘটনায় ভুক্তভোগীর আপন ছোট ভাই মিজান ও তাঁর সহযোগী ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। লুট হওয়া স্বর্ণ ও টাকার বড় অংশ উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বাড়ির ভেতরের লোকই ডাকাত? কটিয়াদীর বনগ্রাম ইউনিয়নের জামষাইট গ্রামে ঘটনাটি এমন চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সৌদি প্রবাসী রফিকুল ইসলামের স্ত্রীকে বেঁধে ও ভয়ভীতি দেখিয়ে দুর্বৃত্তরা লুট করে তিন লাখ টাকা, ১১ ভরি স্বর্ণালংকার ও একটি মোবাইল ফোন। ঘটনাটি ঘটে গত সোমবার সকালে। পরদিন মঙ্গলবার…
১৯ দিনেই প্রবাসী আয় এসেছে প্রায় আড়াই বিলিয়ন ডলার
ঈদুল আজহাকে সামনে রেখে প্রবাসীদের অর্থ পাঠানো বেড়েছে। চলতি মে মাসের প্রথম ১৯ দিনে দেশে এসেছে ২৪৮ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স, যা গত বছরের একই সময়ের চেয়ে ৩৮ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুসারে, জুলাই থেকে ১৯ মে পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ১৮১ কোটি ৬০ লাখ ডলার। ব্যাংক কর্মকর্তারা বলছেন, ঈদকে কেন্দ্র করে প্রবাসীরা বেশি টাকা পাঠাচ্ছেন। এতে ডলারের উদ্বৃত্ত তৈরি হয়েছে এবং বাংলাদেশ ব্যাংক রিজার্ভ বাড়াতে ডলার কিনছে।
থাইল্যান্ডে ভয়াবহ আগুনে বাংলাদেশি প্রবাসীর স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি ৮০ লাখ টাকা
থাইল্যান্ডের পর্যটন নগরী পটায়ার ১৩ নম্বর গলিতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশি ব্যবসায়ীর টেইলর শপ ও রেস্টুরেন্ট সম্পূর্ণ পুড়ে গেছে। দীর্ঘ ১৮ বছরের পরিশ্রম ও প্রায় ৮০ লাখ টাকার বিনিয়োগ মুহূর্তে ছাই হয়ে যাওয়ায় ভেঙে পড়েছেন ক্ষতিগ্রস্ত প্রবাসী মোয়াজ্জেম হোসেন। থাইল্যান্ডের পর্যটন ও বিনোদনের রাজধানী পটায়া। প্রতিদিন হাজারো পর্যটকের পদচারণায় মুখরিত এই শহরের ১৩ নম্বর গলির দোকানগুলো যেন বাণিজ্যের প্রাণকেন্দ্র। কিন্তু গত ২১ মে দিবাগত রাত সাড়ে ৩টায় সেই গলিতেই নেমে আসে বিপর্যয়। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন ছড়িয়ে পড়ে মুহূর্তে। আগুন গ্রাস করে পাশাপাশি দুটি দোকান—একটি…
