আপডেট:

পুলিশ পরিবারের সন্তানদের পাশে এসএনটি গ্রুপ

রয়্যাল মালয়েশিয়া পুলিশের পরিবারকল্যাণ সংগঠন পারকেপ (পারসাতুয়ান কেলুয়ার্গা পুলিশ)-এর সদস্যদের সন্তানদের জন্য এসপিএম কৃতিত্ব সম্মাননা ও কম্পিউটার/ট্যাবলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এসএনটি গ্রুপ মালয়েশিয়া এসডিএন. বিএইচডি. এবং পুত্রজায়া জেলা পুলিশ সদর দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে এসপিএম পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা জানানোর পাশাপাশি তাদের মাঝে কম্পিউটার ও ট্যাবলেট বিতরণ করা হয়।

আজ বৃহস্পতিবার পুত্রজায়া জেলা পুলিশ সদর দপ্তরের লবিতে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, পারকেপ-এর সদস্য, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। জাতীয় সংগীত ‘নেগারাকু’ পরিবেশন ও দোয়া পাঠের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

স্বাগত বক্তব্য দেন পারকেপ পুত্রজায়া জেলা পুলিশ সদর দপ্তরের সভানেত্রী পুয়ান নর লাইলা মোহাম্মদ হানিফা। পরে এসএনটি গ্রুপ মালয়েশিয়া এসডিএন. বিএইচডি.-এর চেয়ারম্যান প্রফেসর দাতো’ সেরি ড. আজিজুল রহিম বিন হাজি সায়েদিন শিক্ষা ও ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে নতুন প্রজন্মকে দক্ষ করে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএনটি গ্রুপ মালয়েশিয়া এসডিএন. বিএইচডি.-এর উন্নয়ন পরিচালক এবং নেক্সজেন গ্লোবাল গ্রুপ (অস্ট্রেলিয়া)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হেমি হোসেন। তিনি শিক্ষার সুযোগ সম্প্রসারণ, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এবং ভবিষ্যৎ উন্নয়ন উদ্যোগ নিয়ে বক্তব্য দেন। একই অনুষ্ঠানে রয়্যাল ইন্টারন্যাশনাল কলেজ ফর গভর্নমেন্ট রিলেশনস-এর প্রতিনিধি ভিকনেসওয়ারান শানমুগাম উচ্চশিক্ষার বিভিন্ন সুযোগ নিয়ে বক্তব্য দেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল পারকেপ সদস্যদের সন্তানদের হাতে কম্পিউটার ও ট্যাবলেট তুলে দেওয়া। প্রফেসর দাতো’ সেরি ড. আজিজুল রহিম বিন হাজি সায়েদিন শিক্ষার্থীদের হাতে এসব ডিভাইস তুলে দেন।

আরও ভিডিও

শিরোনাম :
মানারাত ইউনিভার্সিটির ইইই বিভাগের ৩৭তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত ‘ওরা কেন সেরা, তা কোনো বিস্ময় নয়’: ওতাহানি ও ট্রাউটকে নিয়ে কাইল টাইলার পার্থ স্করচার্সে যোগ দিলেন পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা নেশনস লিগের শেষ ম্যাচে নিষিদ্ধ কেভিন ডি ব্রুইন অর্থনীতি চাঙ্গা হলেও মার্কিনদের মনে কাটছে না হতাশা, ভিন্ন পথে অর্থনীতিবিদরা সব কিছুতে ‘গার্ল’ তকমা কেন? শৈশব ও লিঙ্গভেদের প্রবণতা নিয়ে প্রশ্ন অক্টোবরফেস্টে নারীদের ‘আপস্কার্টিং’ ঠেকাতে দেওয়া হচ্ছে ফ্রি শর্টস বাংলাদেশকে হারিয়ে এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতল শ্রীলঙ্কা কানসাসে আসন রক্ষায় রিপাবলিকানদের কোটি কোটি ডলার বরাদ্দ, নর্থ ক্যারোলাইনায় তহবিল হ্রাস ‘প্রতিরক্ষা শিল্পে সম্পূর্ণ বিপ্লব ঘটাচ্ছে তুরস্ক’: এরদোয়ান মানারাত ইউনিভার্সিটির ইইই বিভাগের ৩৭তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত ‘ওরা কেন সেরা, তা কোনো বিস্ময় নয়’: ওতাহানি ও ট্রাউটকে নিয়ে কাইল টাইলার পার্থ স্করচার্সে যোগ দিলেন পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা নেশনস লিগের শেষ ম্যাচে নিষিদ্ধ কেভিন ডি ব্রুইন অর্থনীতি চাঙ্গা হলেও মার্কিনদের মনে কাটছে না হতাশা, ভিন্ন পথে অর্থনীতিবিদরা সব কিছুতে ‘গার্ল’ তকমা কেন? শৈশব ও লিঙ্গভেদের প্রবণতা নিয়ে প্রশ্ন অক্টোবরফেস্টে নারীদের ‘আপস্কার্টিং’ ঠেকাতে দেওয়া হচ্ছে ফ্রি শর্টস বাংলাদেশকে হারিয়ে এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতল শ্রীলঙ্কা কানসাসে আসন রক্ষায় রিপাবলিকানদের কোটি কোটি ডলার বরাদ্দ, নর্থ ক্যারোলাইনায় তহবিল হ্রাস ‘প্রতিরক্ষা শিল্পে সম্পূর্ণ বিপ্লব ঘটাচ্ছে তুরস্ক’: এরদোয়ান