মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

মালদ্বীপ সফরের অংশ হিসেবে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান। একই সঙ্গে মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সরকারের বিশেষ অতিথি হিসেবে তার সফর করায় প্রেসিডেন্ট আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাক্ষাৎকালে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার নানা উপায় নিয়ে আলোচনা করা হয়। এ সময় বহুপাক্ষিক সহযোগিতা, শিক্ষা খাতে নতুন সুযোগ এবং মানুষে মানুষে যোগাযোগ বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। এছাড়া উভয় পক্ষ তাদের দীর্ঘস্থায়ী বন্ধুত্বের কথা স্মরণ করে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা বৃদ্ধির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

শিরোনাম :
ডিভোর্স মামলা: স্ট্রোক আক্রান্ত শাশুড়ির বিরুদ্ধে আইনি লড়াইয়ে এনএফএল তারকা টাইরিক হিল ধানমণ্ডির পরিত্যক্ত সুধাসদন থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার উইলিয়ামসনের অবসরের পর টেস্টে তিন নম্বরে নিকোলসের জায়গা নিশ্চিত শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের পাশে ময়লার স্তূপে আগুন উইমেনস হান্ড্রেড: জেমাইমার ব্যাটে ব্র্যাভের জয়, লন্ডনকে ওড়ালো ওয়েলশ ফায়ার ভারতের নতুন শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী স্মিথসোনিয়ান জাদুঘরে ‘ভুল’ তথ্যের সতর্কবার্তা দিতে ট্রাম্পের নির্দেশ গাজায় ইসরায়েলি হামলায় পুলিশ প্রধানসহ নিহত ২ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান শহীদদের সঙ্গে বেঈমানি করব না, গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান ডিভোর্স মামলা: স্ট্রোক আক্রান্ত শাশুড়ির বিরুদ্ধে আইনি লড়াইয়ে এনএফএল তারকা টাইরিক হিল ধানমণ্ডির পরিত্যক্ত সুধাসদন থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার উইলিয়ামসনের অবসরের পর টেস্টে তিন নম্বরে নিকোলসের জায়গা নিশ্চিত শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের পাশে ময়লার স্তূপে আগুন উইমেনস হান্ড্রেড: জেমাইমার ব্যাটে ব্র্যাভের জয়, লন্ডনকে ওড়ালো ওয়েলশ ফায়ার ভারতের নতুন শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী স্মিথসোনিয়ান জাদুঘরে ‘ভুল’ তথ্যের সতর্কবার্তা দিতে ট্রাম্পের নির্দেশ গাজায় ইসরায়েলি হামলায় পুলিশ প্রধানসহ নিহত ২ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান শহীদদের সঙ্গে বেঈমানি করব না, গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান