আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো মেজর মোজাফফরকে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আলোচিত আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে তাকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়। ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

প্রসিকিউশন সূত্র জানিয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে মোজাফফরের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়েছিল। সেই নির্দেশের ধারাবাহিকতায় তাকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশন তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানো এবং জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করার প্রস্তুতি নিয়েছে। এর আগে গত ২১ জুলাই প্রসিকিউশন তার বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট চেয়ে আবেদন করেছিল।

দীর্ঘ ৪৫ বছর পলাতক থাকার পর গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে মোজাফফর হোসেনকে গ্রেফতার করা হয়। পরদিন তাকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছিল।

এদিকে, চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে ফেনীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২১ জুলাই দিন ধার্য ছিল। ওই দিন প্রসিকিউশন আরও দুই মাস সময় চেয়েছিল। তবে মোজাফফরের সঙ্গে তার যোগসাজশের অভিযোগ থাকায় আদালত নতুন কোনো তারিখ দেননি। এ কারণে তাকেও আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

শিরোনাম :
ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, দুই লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত ডিভোর্স মামলা: স্ট্রোক আক্রান্ত শাশুড়ির বিরুদ্ধে আইনি লড়াইয়ে এনএফএল তারকা টাইরিক হিল ধানমণ্ডির পরিত্যক্ত সুধাসদন থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার উইলিয়ামসনের অবসরের পর টেস্টে তিন নম্বরে নিকোলসের জায়গা নিশ্চিত শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের পাশে ময়লার স্তূপে আগুন উইমেনস হান্ড্রেড: জেমাইমার ব্যাটে ব্র্যাভের জয়, লন্ডনকে ওড়ালো ওয়েলশ ফায়ার ভারতের নতুন শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী স্মিথসোনিয়ান জাদুঘরে ‘ভুল’ তথ্যের সতর্কবার্তা দিতে ট্রাম্পের নির্দেশ গাজায় ইসরায়েলি হামলায় পুলিশ প্রধানসহ নিহত ২ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, দুই লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত ডিভোর্স মামলা: স্ট্রোক আক্রান্ত শাশুড়ির বিরুদ্ধে আইনি লড়াইয়ে এনএফএল তারকা টাইরিক হিল ধানমণ্ডির পরিত্যক্ত সুধাসদন থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার উইলিয়ামসনের অবসরের পর টেস্টে তিন নম্বরে নিকোলসের জায়গা নিশ্চিত শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের পাশে ময়লার স্তূপে আগুন উইমেনস হান্ড্রেড: জেমাইমার ব্যাটে ব্র্যাভের জয়, লন্ডনকে ওড়ালো ওয়েলশ ফায়ার ভারতের নতুন শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী স্মিথসোনিয়ান জাদুঘরে ‘ভুল’ তথ্যের সতর্কবার্তা দিতে ট্রাম্পের নির্দেশ গাজায় ইসরায়েলি হামলায় পুলিশ প্রধানসহ নিহত ২ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান