জন্মদিনে অনুরাগীদের ভালোবাসায় সিক্ত অভিনেতা জায়েদ খান

বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনের পরিচিত মুখ চিত্রনায়ক জায়েদ খান। অভিনয়, চলচ্চিত্র-সংগঠনের নেতৃত্ব এবং দেশ-বিদেশে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে অংশগ্রহণ—সব মিলিয়ে তিনি দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছেন। আজ এই অভিনেতার জন্মদিন। বিশেষ এই দিনে ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি। 

ঢাকাই চলচিত্রের এই অভিনেতা পিরোজপুরে আজকের দিনেই জন্ম নেন। রূপালি পর্দায় পা রাখার আগে ঢাকার সিটি কলেজে পড়াশোনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন।

এরপর চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভালোবাসা ভালোবাসা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। পরে ‘নগর মাস্তান’, ‘দাবাং’, ‘অন্তর্জ্বালা’ সহ একাধিক চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের নজর কাড়েন। 

অভিনয়ের পাশাপাশি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন জায়েদ খান। চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রমে তাঁর সক্রিয় উপস্থিতি সবসময়ই আলোচনার জন্ম দিয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সাংস্কৃতিক অনুষ্ঠানেও নিয়মিত অংশ নিচ্ছেন এই অভিনেতা। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন আয়োজনে অতিথি ও পারফর্মার হিসেবে উপস্থিত হয়ে প্রবাসীদের সঙ্গে সময় কাটিয়েছেন তিনি। তাঁর উপস্থিতি এসব অনুষ্ঠানে বাড়তি আকর্ষণ তৈরি করে।

চলচ্চিত্রের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় জায়েদ খান। নিজের কাজ, ভ্রমণ, সাংস্কৃতিক আয়োজন এবং ভক্তদের সঙ্গে নানা মুহূর্ত নিয়মিত ভাগ করে নেন তিনি। এই মুহূর্তেও তিনি ব্যস্ত ইউরোপের দেশ পর্তুগালে। সেখানে দুদিন আগেই নগরবাউল খ্যাত জেমসের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করেছেন।

শিরোনাম :
জ্বালানি সাশ্রয়ের নিয়ম শিথিলের উদ্যোগ, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল টম ক্রুজের নতুন সিনেমা ডিগার নিউজিল্যান্ডের ক্যাজুয়াল চুক্তিতে মাইকেল ব্রেসওয়েল, দলে নতুন মুখ নিক কেলি কৃষ্ণাঙ্গ ভোটারদের মন জয়ে ফ্লোরিডার গভর্নর প্রার্থী ডোনাল্ডস জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় দ্রুত পদক্ষেপের আহ্বান প্রশান্ত মহাসাগরীয় নেতাদের ৩১ বছরেও আবাসন সংকটে পূর্বাচল, ভোগান্তিতে প্লট মালিকরা জাতিসংঘের উদ্বেগ উপেক্ষা করে ১,৫০০ নাগরিককে ফেরত পাঠাল মালয়েশিয়া ইকুইফ্যাক্সের ১০০ মিলিয়ন ডলারের সমঝোতা: ক্ষতিপূরণ পেতে পারেন গ্রাহকরা সন্ত্রাসী হামলার আশঙ্কায় আরএএফ ফেয়ারফোর্ড থেকে মার্কিন বোমারু বিমান প্রত্যাহার ব্রাজিলে প্রথম পর্বে কেউ পায়নি সংখ্যাগরিষ্ঠতা, লুলার মুখোমুখি ফ্লাভিও বলসোনারো জ্বালানি সাশ্রয়ের নিয়ম শিথিলের উদ্যোগ, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল টম ক্রুজের নতুন সিনেমা ডিগার নিউজিল্যান্ডের ক্যাজুয়াল চুক্তিতে মাইকেল ব্রেসওয়েল, দলে নতুন মুখ নিক কেলি কৃষ্ণাঙ্গ ভোটারদের মন জয়ে ফ্লোরিডার গভর্নর প্রার্থী ডোনাল্ডস জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় দ্রুত পদক্ষেপের আহ্বান প্রশান্ত মহাসাগরীয় নেতাদের ৩১ বছরেও আবাসন সংকটে পূর্বাচল, ভোগান্তিতে প্লট মালিকরা জাতিসংঘের উদ্বেগ উপেক্ষা করে ১,৫০০ নাগরিককে ফেরত পাঠাল মালয়েশিয়া ইকুইফ্যাক্সের ১০০ মিলিয়ন ডলারের সমঝোতা: ক্ষতিপূরণ পেতে পারেন গ্রাহকরা সন্ত্রাসী হামলার আশঙ্কায় আরএএফ ফেয়ারফোর্ড থেকে মার্কিন বোমারু বিমান প্রত্যাহার ব্রাজিলে প্রথম পর্বে কেউ পায়নি সংখ্যাগরিষ্ঠতা, লুলার মুখোমুখি ফ্লাভিও বলসোনারো