চীনে নতুন চুক্তি, তিন দেশের ডিস্ট্রিবিউটর হলো ভোল্টকোর

অস্ট্রেলিয়াভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভোল্টকোর এনার্জি সার্ভিসেস (Voltcore Energy Services Pty Ltd.) চীনের জনপ্রিয় প্রতিষ্ঠান ডেকিং ডিউইং কোম্পানি লিমিটেডের সঙ্গে গুরুত্বপূর্ণ চুক্তি সম্পন্ন করেছে।

আজ মঙ্গলবার চীনে অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ভোল্টকোর প্রাইভেট লিমিটেড ও নেক্সজেন গ্লোবাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হেমি হোসেন প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অপরদিকে ডেকিং ডিউইং কোম্পানি লিমিটেডের প্রতিনিধিরা নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

এই চুক্তির মাধ্যমে অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও মালয়েশিয়ায় বৈদ্যুতিক গাড়ির জন্য ব্যবহৃত পিডিএলসি (PDLC) স্মার্ট ডিমিং ফিল্ম-এর একচেটিয়া পরিবেশক (ডিস্ট্রিবিউটর) হিসেবে কাজ করবে ভোল্টকোর।

চীনের ডেকিং ডিউইং (Deqing Dewing Co., Ltd.)-এর সঙ্গে স্বাক্ষরিত এই চুক্তির ফলে ভোল্টকোর এখন তিনটি দেশে এই আধুনিক প্রযুক্তি সরবরাহ ও বাজারজাত করার দায়িত্ব পালন করবে।

পিডিএলসি ডিমিং ফিল্ম এমন একটি স্মার্ট প্রযুক্তি, যার মাধ্যমে গাড়ির কাচ প্রয়োজন অনুযায়ী স্বচ্ছ বা অস্বচ্ছ করা যায়। এতে যাত্রীদের ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিত হওয়ার পাশাপাশি আরাম, জ্বালানি সাশ্রয় এবং গাড়ি ব্যবহারের অভিজ্ঞতাও আরও উন্নত হয়।
ভোল্টকোর জানিয়েছে, এটি শুধু একটি ব্যবসায়িক চুক্তি নয়, বরং স্মার্ট গ্লাস প্রযুক্তিকে দ্রুত সম্প্রসারণশীল বৈদ্যুতিক গাড়ির বাজারে পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একই সঙ্গে এই চুক্তি আন্তর্জাতিক বাজারে প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও বিস্তৃত করবে এবং টেকসই অটোমোটিভ প্রযুক্তি খাতে তাদের অবস্থান আরও শক্তিশালী করবে।

প্রতিষ্ঠানটির আশা, এই অংশীদারিত্বের মাধ্যমে ভবিষ্যতে স্মার্ট গ্লাস প্রযুক্তির বাজারে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে ভোল্টকোর।

শিরোনাম :
চীনে নতুন চুক্তি, তিন দেশের ডিস্ট্রিবিউটর হলো ভোল্টকোর এবার নেপালের লিগ মাতাবেন সাকিব নেতৃত্ব সংকটে ভিক্টোরিয়ার প্রিমিয়ার পদ ছাড়লেন জাসিন্তা অ্যালান কমিউনিটির সুস্থ জীবনযাপনে একসঙ্গে কাজ করবে অস্ট্রেলিয়ার দুই সংগঠন যে কারণে পাঁচ বছর পর টেস্ট দলে সৌম্য পাটের বাম্পার ফলন ও ন্যায্য দামে হাসি ফুটেছে কৃষকের মুখে দক্ষিণ চীন সাগরে ভিয়েতনামী জাহাজ ডুবি, নিখোঁজ ১৭ নাবিক লেব্রন জেমসের সাথে ব্যক্তিগত বৈঠকে স্বাস্থ্য নিয়ে বড় প্রতিশ্রুতি এমবিডের ১৩৫ রানের দুর্দান্ত ইনিংসে ফর্মে ফেরার ইঙ্গিত জেনিংসের এসি মিলানের রাফায়েল লিয়াওয়ের জন্য ফেনারবাচের ৪০ মিলিয়ন ইউরোর প্রস্তাব চীনে নতুন চুক্তি, তিন দেশের ডিস্ট্রিবিউটর হলো ভোল্টকোর এবার নেপালের লিগ মাতাবেন সাকিব নেতৃত্ব সংকটে ভিক্টোরিয়ার প্রিমিয়ার পদ ছাড়লেন জাসিন্তা অ্যালান কমিউনিটির সুস্থ জীবনযাপনে একসঙ্গে কাজ করবে অস্ট্রেলিয়ার দুই সংগঠন যে কারণে পাঁচ বছর পর টেস্ট দলে সৌম্য পাটের বাম্পার ফলন ও ন্যায্য দামে হাসি ফুটেছে কৃষকের মুখে দক্ষিণ চীন সাগরে ভিয়েতনামী জাহাজ ডুবি, নিখোঁজ ১৭ নাবিক লেব্রন জেমসের সাথে ব্যক্তিগত বৈঠকে স্বাস্থ্য নিয়ে বড় প্রতিশ্রুতি এমবিডের ১৩৫ রানের দুর্দান্ত ইনিংসে ফর্মে ফেরার ইঙ্গিত জেনিংসের এসি মিলানের রাফায়েল লিয়াওয়ের জন্য ফেনারবাচের ৪০ মিলিয়ন ইউরোর প্রস্তাব