সবচেয়ে বুদ্ধিমান AI প্রজেক্ট এবার বাংলাদেশের তরুণদের হাতে

বিশ্বমঞ্চে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে নিজেদের দক্ষতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল বাংলাদেশের তরুণ গবেষকেরা। অস্ট্রেলিয়ার মর্যাদাপূর্ণ University of Sydney অনুষ্ঠিত Coding Fest 2026 এ বিশ্বসেরা হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ‘ইউনিভার্সিটি অফ ফ্রন্টিয়ার টেকনোলজি’ (ইউএফটিবি)-এর একটি দল।

প্রতিযোগিতার অন্যতম আকর্ষণীয় বিভাগ Best Project in AI for Education ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। আধুনিক শিক্ষাব্যবস্থাকে আরও বেশি বুদ্ধিমান, সহজলভ্য এবং শিক্ষার্থীকেন্দ্রিক করে তোলার লক্ষ্যে তারা তৈরি করেছে একটি যুগান্তকারী কৃত্রিম বুদ্ধিমত্তা প্রজেক্ট, যার নাম ‘Sikkhai’  মূলত এই উদ্ভাবনী প্রকল্পের জন্যই তাদের হাতে উঠেছে আন্তর্জাতিক এ সম্মাননা।

গবেষকদের এই দলটির সাফল্য কেবল চ্যাম্পিয়ন ট্রফিতেই সীমাবদ্ধ ছিল না। এই মর্যাদাপূর্ণ বিশ্ব সম্মেলনে দলটির জমা দেওয়া চারটি গবেষণাপত্রই উপস্থাপনের জন্য গৃহীত হয়, যা আন্তর্জাতিক গবেষণা মহলে বেশ প্রশংসিত হয়েছে। গবেষণাপত্রগুলোর মধ্যে রয়েছে,
মানুষের মস্তিষ্কের ইইজি (EEG) সিগন্যাল ব্যবহার করে নিউরো-সিম্বলিক এআইভিত্তিক বিশেষ সহায়তামূলক যোগাযোগ ব্যবস্থা, ব্লকচেইন প্রযুক্তির সমন্বয়ে তৈরি করা সুরক্ষিত ইলেকট্রনিক ভোটিং সিস্টেম এবং পরিবেশবান্ধব ও সাশ্রয়ী আইওটি (IoT)-ভিত্তিক স্মার্ট কৃষি সমাধান।

প্রযুক্তি ও গবেষণার এই বৈশ্বিক আসরে তরুণদের এমন অভাবনীয় সাফল্য আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের প্রযুক্তিগত উৎকর্ষ, উচ্চতর গবেষণা এবং তরুণ প্রজন্মের মেধার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল। সংশ্লিষ্টরা মনে করছেন, এই অর্জন বিশ্বজুড়ে বাংলাদেশের আইটি খাতের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি দেশের অন্যান্য তরুণ গবেষকদেরও নতুন কিছু সৃষ্টি করতে দারুণভাবে অনুপ্রাণিত করবে।

শিরোনাম :
প্রেম না করায় হেলিকপ্টারে করে ছেলের বউ আনলেন বাবা অদৃশ্য শত্রুর মুখোমুখি অস্ট্রেলিয়া: আপনার এক অসচেতন মুহূর্তই হতে পারে সর্বস্বান্ত হওয়ার কারণ টড ব্লাঞ্চের নিয়োগে অনড় ট্রাম্প, সমর্থন করলেন বিতর্কিত তহবিল এআই এজেন্টের হাতে যাচ্ছে শত কোটি মানুষের কাজ: জাকারবার্গ সবচেয়ে বুদ্ধিমান AI প্রজেক্ট এবার বাংলাদেশের তরুণদের হাতে ২ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব: বাংলাদেশ কি হতে পারবে দক্ষিণ এশিয়ার এআই হাব? ক্যাম্প ডেভিডে ট্রাম্পের বিশেষ ক্যাবিনেট বৈঠক: ইরান ও অভিবাসন নিয়ে আলোচনা মিয়ানমারের রাষ্ট্রপতির ১০০ দিনের ভাষণ: ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও আসিয়ানের সমালোচনা ত্রিশালে পুকুরে ডুবে দুই সহোদরের মর্মান্তিক মৃত্যু সাসুওলোতে যোগ দিলেন বোভি, মুলাত্তিয়েরি পাড়ি জমালেন ভেরোনায় প্রেম না করায় হেলিকপ্টারে করে ছেলের বউ আনলেন বাবা অদৃশ্য শত্রুর মুখোমুখি অস্ট্রেলিয়া: আপনার এক অসচেতন মুহূর্তই হতে পারে সর্বস্বান্ত হওয়ার কারণ টড ব্লাঞ্চের নিয়োগে অনড় ট্রাম্প, সমর্থন করলেন বিতর্কিত তহবিল এআই এজেন্টের হাতে যাচ্ছে শত কোটি মানুষের কাজ: জাকারবার্গ সবচেয়ে বুদ্ধিমান AI প্রজেক্ট এবার বাংলাদেশের তরুণদের হাতে ২ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব: বাংলাদেশ কি হতে পারবে দক্ষিণ এশিয়ার এআই হাব? ক্যাম্প ডেভিডে ট্রাম্পের বিশেষ ক্যাবিনেট বৈঠক: ইরান ও অভিবাসন নিয়ে আলোচনা মিয়ানমারের রাষ্ট্রপতির ১০০ দিনের ভাষণ: ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও আসিয়ানের সমালোচনা ত্রিশালে পুকুরে ডুবে দুই সহোদরের মর্মান্তিক মৃত্যু সাসুওলোতে যোগ দিলেন বোভি, মুলাত্তিয়েরি পাড়ি জমালেন ভেরোনায়