সুর ও স্মৃতির কোলাহল: সিডনিতে রুনা লায়লার আবেগঘন প্রত্যাবর্তন

মঞ্চে আলো জ্বলে উঠতেই যেন ফিরে এলো বহুদিনের চেনা এক সুর। স্মৃতির জানালা খুলে একে একে ভেসে এলো কালজয়ী সব গান, আর হাজারো প্রবাসী বাঙালির কণ্ঠ ও করতালিতে মুখর হয়ে উঠল সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টার। দীর্ঘ প্রায় এক যুগ পর কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার সিডনির মঞ্চে প্রত্যাবর্তন শুধু একটি সংগীতানুষ্ঠানেই সীমাবদ্ধ থাকেনি; এটি হয়ে উঠেছিল শেকড়, স্মৃতি ও বাঙালি সংস্কৃতির সঙ্গে নতুন করে মিলিত হওয়ার এক আবেগঘন উৎসব।

‘লিসেন ফর’-এর আয়োজনে এবং ‘সোলার পাওয়ার ন্যাশন’-এর প্রধান পৃষ্ঠপোষকতায় আন্তর্জাতিক মানের ভেন্যু নরওয়েস্ট কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় ‘বাংলাদেশ নাইট ২০২৬’। সংগীত, নস্টালজিয়া ও বাঙালিয়ানার সম্মিলনে পুরো আয়োজনটি পরিণত হয় প্রবাসী বাংলাদেশিদের এক প্রাণবন্ত মিলনমেলায়।

নরওয়েস্ট কনভেনশন সেন্টারে বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত প্রথম এই বিশালাকার অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক কাউন্সিলর মোহাম্মদ জামান টিটু। অতিথিদের স্বাগত জানান কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ, আলম তপন, নুসরাত তানজিলা, মোহাম্মাদ আবিদ শামীম ও সাকিনা আক্তার।

উপচে পড়া ভিড় ও উৎসবমুখর পরিবেশ

অনুষ্ঠান শুরুর আগেই সিডনির বিভিন্ন এলাকা থেকে পরিবার-পরিজন নিয়ে দর্শকেরা ভেন্যুতে জড়ো হতে থাকেন। প্রবাসে থেকেও বাংলা গান ও সংস্কৃতির প্রতি মানুষের এই অনুরাগে দর্শকাসনের প্রতিটি আসন পূর্ণ হয়ে যায়। শিল্পীদের সঙ্গে কণ্ঠ মেলানো, মুহুর্মুহু করতালি আর দর্শদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো সন্ধ্যাজুড়ে তৈরি হয় এক অনন্য আবহ।

মূল আকর্ষণ ও বেঙ্গল সিম্ফনি

সন্ধ্যার মূল আকর্ষণ ছিলেন সম্প্রতি সংগীতজীবনের ৬০ বছর পূর্ণ করা উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। তিনি সাত সদস্যের বাদ্যযন্ত্রশিল্পী দল নিয়ে একের পর এক পরিবেশন করেন তাঁর অসংখ্য জনপ্রিয় গান।

রুনা লায়লার পরিবেশনায় ভিন্ন মাত্রা যোগ করে ‘বেঙ্গল সিম্ফনি’। আধুনিক বাদ্যযন্ত্র ও সুরের সুনিপুণ সমন্বয়ে তারা পরিচিত গানগুলোকে নতুন আঙ্গিকে তুলে ধরে দর্শকদের মুগ্ধ করে।

একই মঞ্চে প্রবীণ ও নবীন তারকারা

একই মঞ্চে মনোমুগ্ধকর পরিবেশনা উপহার দেন ‘কোক স্টুডিও বাংলা’-খ্যাত জনপ্রিয় সংগীতশিল্পী ও সংগীত পরিচালক ইমন চৌধুরী। এ ছাড়া গান পরিবেশন করেন আলেয়া বেগম, পিন্টু ঘোষ, মিথুন চক্র ও মৃধা শিবলু। অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন নাজনীন নেহা।

প্রজন্মের বন্ধন ও সংস্কৃতির বিস্তার

‘বাংলাদেশ নাইট ২০২৬’ হয়ে উঠেছিল প্রবাসে থাকা বিভিন্ন প্রজন্মের এক মিলনস্থল। প্রবীণ দর্শকেরা যেমন পুরোনো দিনের স্মৃতিতে ফিরে যান, তেমনি শিশুদের নিয়ে আসা তরুণ অভিভাবকেরা নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেন বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতি ও সুরের ঐতিহ্যের সঙ্গে।

স্মৃতির সিডনি ও মেলবোর্নের অপেক্ষা

রুনা লায়লার এই সফর ঘিরে প্রবাসী বাংলাদেশিদের উন্মাদনার পেছনে ছিল তাঁর অতীত সফরের স্মৃতি। ২০০৭ সালে তিনি ঐতিহ্যবাহী সিডনি অপেরা হাউসে একক অনুষ্ঠান করেছিলেন। পরবর্তীতে ২০১৪ সালে অংশ নেন ‘প্রবাস পরবনী বেঙ্গল সাংস্কৃতিক উৎসব’-এ। দীর্ঘ বিরতির পর তাঁর এই ফিরে আসা তাই সিডনিবাসীদের কাছে ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

সিডনিতে সফল এই আয়োজনের পর ‘রুনা লায়লা অ্যান্ড বেঙ্গল সিম্ফনি লিগ্যাসি ট্যুর’-এর পরবর্তী কনসার্ট আগামী ৮ আগস্ট মেলবোর্ন রিসাইটাল সেন্টারে অনুষ্ঠিত হবে। আয়োজকদের আশা, মেলবোর্নেও প্রবাসী বাংলাদেশিরা একইভাবে সুরের বন্যায় ভেসে যাবেন।

শিরোনাম :
৪০ কোটি ডলার হাতছাড়া!  মোবাইল ব্যাংকিংয়ে রেমিট্যান্স: ব্যাংকিং জটিলতা পেরিয়ে দ্রুত পৌঁছাচ্ছে অর্থ পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে উত্তাল বিক্ষোভ, গুলিতে প্রাণহানি MFS -এর ক্যাশ আউট চার্জ নিয়ে প্রশ্ন, হাইকোর্টের রুল ওবামাকেয়ার তালিকা থেকে নাম কমা নিয়ে বিতর্ক: প্রতারণা না কি খরচ বৃদ্ধি? বাংলাদেশে অটোমোবাইল ও ইলেকট্রনিক্সে বড় বিনিয়োগ করতে চায় দক্ষিণ কোরিয়া অস্ট্রেলিয়ার ২ কোটি ৫২ লাখ ডলার অনুদান সহায়তা ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য ও যানজট রোধে বিক্ষোভ পাকিস্তানের সোয়াত উপত্যকায় সন্ত্রাসবিরোধী সমাবেশে আত্মঘাতী হামলা, নিহত ১৪ সুর ও স্মৃতির কোলাহল: সিডনিতে রুনা লায়লার আবেগঘন প্রত্যাবর্তন ৪০ কোটি ডলার হাতছাড়া!  মোবাইল ব্যাংকিংয়ে রেমিট্যান্স: ব্যাংকিং জটিলতা পেরিয়ে দ্রুত পৌঁছাচ্ছে অর্থ পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে উত্তাল বিক্ষোভ, গুলিতে প্রাণহানি MFS -এর ক্যাশ আউট চার্জ নিয়ে প্রশ্ন, হাইকোর্টের রুল ওবামাকেয়ার তালিকা থেকে নাম কমা নিয়ে বিতর্ক: প্রতারণা না কি খরচ বৃদ্ধি? বাংলাদেশে অটোমোবাইল ও ইলেকট্রনিক্সে বড় বিনিয়োগ করতে চায় দক্ষিণ কোরিয়া অস্ট্রেলিয়ার ২ কোটি ৫২ লাখ ডলার অনুদান সহায়তা ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য ও যানজট রোধে বিক্ষোভ পাকিস্তানের সোয়াত উপত্যকায় সন্ত্রাসবিরোধী সমাবেশে আত্মঘাতী হামলা, নিহত ১৪ সুর ও স্মৃতির কোলাহল: সিডনিতে রুনা লায়লার আবেগঘন প্রত্যাবর্তন