একীভূত ইসলামী ব্যাংকের আমানতের মুনাফায় হেয়ারকাট সিদ্ধান্ত বাতিল

সংকটে থাকা শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংক একীভূত হওয়ার পর গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য আগের বিতর্কিত ‘হেয়ারকাট’ বা মুনাফা কর্তনের সিদ্ধান্ত বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪: ১০। এখন থেকে নির্ধারিত ৪ শতাংশ হারে মুনাফা দেওয়ার পরিবর্তে সংশ্লিষ্ট সময়ের ব্যাংকের কার্যকর মুনাফার হার অনুযায়ী আমানতের হিসাব পুনর্নির্ধারণ করা হবে।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজল্যুশন ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক শামস তিবরীজ ভূঁইয়া স্বাক্ষরিত একটি চিঠি সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে। এই নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা পুনরুদ্ধার, দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা এবং মুনাফা সমন্বয়সংক্রান্ত বাস্তব জটিলতা বিবেচনায় পূর্বের হেয়ারকাট সংক্রান্ত নির্দেশনা পুনর্বিবেচনা করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১ জানুয়ারি ২০২৪ থেকে ২৮ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সময়ের ব্যক্তিগত মেয়াদি ও কিস্তিভিত্তিক আমানতের মুনাফা আর ৪ শতাংশ হারে সীমাবদ্ধ থাকবে না। এর পরিবর্তে ওই সময়ের ব্যাংকের কার্যকর মুনাফার হার অনুযায়ী প্রতিটি হিসাবের স্থিতি পুনঃহিসাব করতে হবে। এছাড়া ২৯ ডিসেম্বর ২০২৫ থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ব্যাংকের পুনর্নির্ধারিত মুনাফার হার প্রযোজ্য হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

শিরোনাম :
স্পেনে আবাসন সংকটের প্রতীক হয়ে ওঠা সেই বৃদ্ধার মৃত্যু, দেশজুড়ে শোক ও বিক্ষোভ কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা ও সেনাদের পিছু হটার নতুন ভিডিও প্রকাশ মধ্যস্থতাকারীদের মাধ্যমে মার্কিন প্রস্তাবের জবাব দেবে ইরান যুক্তরাজ্যে মার্কিন বিমান ঘাঁটিতে সন্ত্রাসী হামলার সন্দেহে সপ্তম ব্যক্তি গ্রেপ্তার ঢাবিতে নিকাব পরিহিত ছাত্রীকে হেনস্তা, প্রতিবাদে উত্তাল ক্যাম্পাস এসএ২০ নিলাম: রেকর্ড দামে রাউলসকে নিল জেএসকে, বোল্ট-হেটমায়ার এমআইসিটিতে অবসর নিলেন ইতালির প্রাক্তন তারকা ফাবিও বোরিনি ফ্রান্সের ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন স্বর্ণমূর্তির প্রদর্শনী ৭ অক্টোবর হামলার তিন বছর: ইসরায়েলে শোক ও গাজায় ধ্বংসস্তূপ অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে রাবাদার খেলা নিয়ে অনিশ্চয়তা স্পেনে আবাসন সংকটের প্রতীক হয়ে ওঠা সেই বৃদ্ধার মৃত্যু, দেশজুড়ে শোক ও বিক্ষোভ কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা ও সেনাদের পিছু হটার নতুন ভিডিও প্রকাশ মধ্যস্থতাকারীদের মাধ্যমে মার্কিন প্রস্তাবের জবাব দেবে ইরান যুক্তরাজ্যে মার্কিন বিমান ঘাঁটিতে সন্ত্রাসী হামলার সন্দেহে সপ্তম ব্যক্তি গ্রেপ্তার ঢাবিতে নিকাব পরিহিত ছাত্রীকে হেনস্তা, প্রতিবাদে উত্তাল ক্যাম্পাস এসএ২০ নিলাম: রেকর্ড দামে রাউলসকে নিল জেএসকে, বোল্ট-হেটমায়ার এমআইসিটিতে অবসর নিলেন ইতালির প্রাক্তন তারকা ফাবিও বোরিনি ফ্রান্সের ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন স্বর্ণমূর্তির প্রদর্শনী ৭ অক্টোবর হামলার তিন বছর: ইসরায়েলে শোক ও গাজায় ধ্বংসস্তূপ অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে রাবাদার খেলা নিয়ে অনিশ্চয়তা