সিভার-ব্রান্টকে ছাড়াই ফিনিক্সকে উড়িয়ে দিল ট্রেন্ট রকেটস

ইনজুরিগ্রস্ত নিয়মিত অধিনায়ক ন্যাট সিভার-ব্রান্টের অনুপস্থিতি সত্ত্বেও উইমেন্স হান্ড্রেড টুর্নামেন্টে বার্মিংহাম ফিনিক্সের বিরুদ্ধে ৯ উইকেটের বিশাল জয় পেয়েছে ট্রেন্ট রকেটস। এজবাস্টনে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে বার্মিংহাম ফিনিক্স ৯৫ বলে মাত্র ৬৪ রানে অলআউট হয়ে যায়। জবাবে মাত্র ৩১ বলে ১ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ট্রেন্ট রকেটস।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই চরম বিপর্যয়ে পড়ে স্বাগতিক বার্মিংহাম ফিনিক্স। দলের অধিনায়ক এলিস পেরি এক প্রান্ত আগলে রেখে ৩৯ রান করেন। তিনি ছাড়া ফিনিক্সের আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। অন্য প্রান্তে ব্যাটাররা বড় শট খেলতে গিয়ে একের পর এক ক্যাচ দিয়ে বিদায় নেন। ট্রেন্ট রকেটসের ফিল্ডাররা সীমানার কাছে বেশ কয়েকটি চমৎকার ক্যাচ লুফে নেন। রকেটসের পক্ষে সামান্থা বেটস ১০ রানে ৩টি এবং জর্জিয়া এলউইস ১৩ রানে ৩টি উইকেট নেন। এছাড়া কিম গার্থ পান ২টি উইকেট।

৬৫ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ট্রেন্ট রকেটসের ওপেনার সোফিয়া ডাঙ্কলি শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন। ইনিংসের প্রথম সেটেই অ্যালিস ক্যাপসিকে দুটি চার মেরে তিনি ঝড়ো সূচনা করেন। বেথ মুনির বিদায়ের পর ক্রিজে আসেন সোফি লাফ। লাফ টানা তিনটি চার মেরে দলের জয় সহজ করেন। এরপর ডাঙ্কলিও টানা তিনটি চার মেরে মাত্র ৩১ বলে দলের জয় নিশ্চিত করেন। ডাঙ্কলি ১৭ বলে ৪৩ রান করে অপরাজিত থাকেন, যার মধ্যে ছিল ৮টি চার ও ১টি ছক্কা। অন্য প্রান্তে সোফি লাফ অপরাজিত থাকেন ১৯ রানে। বার্মিংহাম ফিনিক্সের বোলার লরেন ফাইলার ১৯ রানে ১টি উইকেট নেন।

৩৬ বলের মাথায় মাত্র ১৫ রানে ৬ উইকেট হারিয়ে তারা উইমেন্স হান্ড্রেডের ইতিহাসে সর্বনিম্ন স্কোর গড়ার শঙ্কায় পড়েছিল—যে লজ্জাজনক রেকর্ডটি ২০২৪ সালে নর্দার্ন সুপারচার্জার্সের বিপক্ষে ৫৪ রানে অলআউট হয়ে তারা ইতিমধ্যেই নিজেদের করে রেখেছে।

সংক্ষিপ্ত স্কোর: বার্মিংহাম ফিনিক্স ৯৫ বলে ৬৪ (এলিস পেরি ৩৯; সামান্থা বেটস ৩-১০, জর্জিয়া এলউইস ৩-১৩) ৯ উইকেটে পরাজিত ট্রেন্ট রকেটস ৩১ বলে ৬৮/১ (সোফিয়া ডাঙ্কলি ৪৩*, সোফি লাফ ১৯*; লরেন ফাইলার ১-১৯)।

শিরোনাম :
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর ভারতে সরকার পতনের ডাক রাহুল গান্ধীর ত্রিনিদাদে বৃষ্টির বাগড়া, আব্বাসের শিকার কিং, আগেভাগে মধ্যাহ্নভোজ যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ ভিত্তিহীন, মন্তব্য বাণিজ্যমন্ত্রীর জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করল ভারত আইসিই কর্মকর্তার গুলিতে নিহত ব্যক্তির গাড়িতে মাদক মেলেনি: প্রসিকিউটর মোদির ‘অপরাজেয়’ ভাবমূর্তিতে বড় ধাক্কা দিল ভারতীয় শিক্ষার্থীদের আন্দোলন খুলনা ও চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংকেত ইসলাম, দেশ ও মানবতার পক্ষে কাজ করছি: চরমোনাই পীর কনর ম্যাকগ্রেগরের প্রত্যাবর্তন কঠিন হবে, মনে করেন পল ফেল্ডার আন্দোলন প্রত্যাহার সিজেপির, খুললো দিল্লির মেট্রো ও ইন্টারনেট শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর ভারতে সরকার পতনের ডাক রাহুল গান্ধীর ত্রিনিদাদে বৃষ্টির বাগড়া, আব্বাসের শিকার কিং, আগেভাগে মধ্যাহ্নভোজ যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ ভিত্তিহীন, মন্তব্য বাণিজ্যমন্ত্রীর জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করল ভারত আইসিই কর্মকর্তার গুলিতে নিহত ব্যক্তির গাড়িতে মাদক মেলেনি: প্রসিকিউটর মোদির ‘অপরাজেয়’ ভাবমূর্তিতে বড় ধাক্কা দিল ভারতীয় শিক্ষার্থীদের আন্দোলন খুলনা ও চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংকেত ইসলাম, দেশ ও মানবতার পক্ষে কাজ করছি: চরমোনাই পীর কনর ম্যাকগ্রেগরের প্রত্যাবর্তন কঠিন হবে, মনে করেন পল ফেল্ডার আন্দোলন প্রত্যাহার সিজেপির, খুললো দিল্লির মেট্রো ও ইন্টারনেট