জেফ্রি এপস্টাইনের আত্মহত্যা নিয়ে প্রশ্ন: নতুন ফরেনসিক বিশ্লেষণ প্রকাশের প্রস্তুতি

মার্কিন ধনকুবের ও যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের মৃত্যুর পর সরকারিভাবে সেটিকে 'আত্মহত্যা' বলে ঘোষণা করা হলেও, তা নিয়ে নতুন করে সংশয় তৈরি হয়েছে। এপস্টাইনের ময়নাতদন্তের রেকর্ড পর্যালোচনার পর এক ফরেনসিক মেডিসিন অধ্যাপক এমন কিছু তথ্য উপস্থাপন করতে যাচ্ছেন যা তার ঝুলে মারা যাওয়ার সরকারি সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করে। এপস্টাইনের ভাই মার্ক এপস্টাইনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সিবিএস নিউজ।

মার্ক এপস্টাইন সিবিএস নিউজকে বলেন, "তারা পুরো বিষয়টি বৈজ্ঞানিকভাবে খতিয়ে দেখেছেন এবং এটি নিয়ে প্রকৃত তদন্ত করেছেন।"

জার্নাল অব ফরেনসিক অ্যান্ড লিগ্যাল মেডিসিন-এর প্রধান সম্পাদক এবং ওরেগন হেলথ অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি ও নেদারল্যান্ডসের মাস্ট্রিচ ইউনিভার্সিটির অধ্যাপক মাইকেল ফ্রিম্যান এই গবেষণাটি পরিচালনা করেছেন। আগামী ১৬ নভেম্বর ইউনিভার্সিটি কলেজ লন্ডনে এই গবেষণার ফলাফল উপস্থাপনের পর তিনি নিউইয়র্ক সিটির মেডিকেল এক্সামিনারের ময়নাতদন্তের ফাইলসহ তার গবেষণাটি প্রকাশ করার পরিকল্পনা করছেন। এই ফাইলগুলো তিনি মার্ক এপস্টাইনের কাছ থেকে সংগ্রহ করেছিলেন।

মার্ক এপস্টাইন সিবিএস নিউজকে আরও বলেন, ফ্রিম্যানের এই বিশ্লেষণ তার ভাইয়ের মৃত্যুর বিষয়ে আরও গভীর তদন্তের দাবিকে জোরালো করেছে। তিনি বলেন, "জেফরির মূল ডেথ সার্টিফিকেটে মৃত্যুর যে কারণ উল্লেখ ছিল, তারা সেটি আরও বিস্তারিতভাবে খতিয়ে দেখেছেন; এই ধরনের গবেষণা আগে কখনো করা হয়নি। যদি এই ধরনের গবেষণা আগে করা হতো, তবে তারা কখনোই আত্মহত্যার সিদ্ধান্তে পৌঁছাতেন না।" তিনি আরও স্পষ্ট করেন যে, এই প্রতিবেদনটি তার অনুরোধে করা হয়নি, গবেষকরা সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে এটি করেছেন।

ফ্রিম্যানের পর্যালোচনায় এমন কিছু বিষয় উঠে এসেছে যা এপস্টাইনের মৃত্যুকে একটি সাধারণ আত্মহত্যার ঘটনার চেয়ে সম্পূর্ণ আলাদা বা "অনন্য" করে তোলে। এর মধ্যে রয়েছে—ঘটনাস্থলে এপস্টাইনের মরদেহের কোনো ছবি না থাকা এবং শ্বাসরোধে ব্যবহৃত বিছানার চাদর বা লিগেচারটি সংরক্ষণ বা পরীক্ষা না করা।

ফ্রিম্যান এই লিগেচার প্যাটার্নের একটি "বায়োমেকানিক্যাল বিশ্লেষণ" করেছেন এবং এমন কিছু ছবি পর্যালোচনা করেছেন যা মেডিকেল এক্সামিনারের রিপোর্টে ব্যাখ্যা করা হয়নি। তবে আপাতত তিনি তার চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন।

ফ্রিম্যান বলেন, "এই মৃত্যু কেবল আত্মহত্যা অথবা হত্যাকাণ্ড হতে পারে এবং এই বক্তৃতায় উভয় ব্যাখ্যার সপক্ষেই প্রমাণের গুরুত্ব বর্ণনা করা হবে।" উল্লেখ্য, ফ্রিম্যান এর আগে মেরিল্যান্ডের মেডিকেল এক্সামিনার অফিসের একটি অডিট কার্যক্রমে উপদেষ্টা হিসেবে কাজ করেছেন।

ফ্রিম্যানের এই পর্যালোচনা এমন এক সময়ে সামনে এলো যখন ২০২৫ সালের ফেডারেল 'এপস্টাইন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্ট' পাসের পর বিশ্বজুড়ে এপস্টাইন ও তার বৃত্তে থাকা প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ২০১৯ সালে অপ্রাপ্তবয়স্কদের পাচারের অভিযোগে ফেডারেল কারাগারে বন্দি থাকা অবস্থায় মারা যান এপস্টাইন। এই আইনের আওতায় মার্কিন বিচার বিভাগকে তার ও তার সহযোগীদের বিপুল পরিমাণ তদন্ত রেকর্ড প্রকাশ করতে হয়েছে।

এর আগে গত মে মাসে মার্কিন জেলা আদালতের বিচারক এপস্টাইনের মৃত্যুর প্রায় এক মাস আগের একটি কথিত সুইসাইড নোট প্রকাশের নির্দেশ দেন। এপস্টাইনের সাবেক সেলমেট নিকোলাস টারটাগ্লিওনের একটি হত্যা মামলার অংশ হিসেবে ২০২১ সাল থেকে এই নোটটি সিলগালা অবস্থায় ছিল। চারজনকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত সাবেক পুলিশ কর্মকর্তা টারটাগ্লিওনে দাবি করেছিলেন, এপস্টাইনের মৃত্যুর পরদিন সকালে একটি বইয়ের ভেতর তিনি নোটটি পেয়েছিলেন এবং তা তার আইনজীবীদের দিয়েছিলেন। তবে এই নোটের সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি সিবিএস নিউজ।

শিরোনাম :
কলকাতায় প্রীতি ম্যাচে ভারতের জালে ব্রাজিলের চার গোল চেলসি ছেড়ে ম্যান সিটিতে এনজো, সম্পর্ক নিয়ে মুখ খুললেন এজেন্ট পাস্তোরে ডেথ বোলিং ও ফিল্ডিংয়ে আরও উন্নতি প্রয়োজন: শুভমন গিল ইতালীয়দের নিয়ে দল গোছাতে চায় জুভেন্টাস, নজরে লিওনি ও পালমিসানি মুখের ওপর গুলি লাগার ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন ক্রিস্টি কার্লসন রোমানো মাস্কের ‘ডোজ’ বাহিনীর ওয়াশিংটন তাণ্ডব: বিপন্ন লাখো অভিবাসীর তথ্য রাহুলের সেঞ্চুরি ম্লান, হোপের ১৬২ রানে ভারতকে হারাল ওয়েস্ট ইন্ডিজ জেফ্রি এপস্টাইনের আত্মহত্যা নিয়ে প্রশ্ন: নতুন ফরেনসিক বিশ্লেষণ প্রকাশের প্রস্তুতি ইইউ বাজেটে কৃষিখাত ও তহবিল সুরক্ষায় ১৭ দেশের নেতাদের আহ্বান যুক্তরাজ্যে মার্কিন বিমান ঘাঁটিতে হামলার পরিকল্পনায় আটক ব্যক্তি জামিনে মুক্ত কলকাতায় প্রীতি ম্যাচে ভারতের জালে ব্রাজিলের চার গোল চেলসি ছেড়ে ম্যান সিটিতে এনজো, সম্পর্ক নিয়ে মুখ খুললেন এজেন্ট পাস্তোরে ডেথ বোলিং ও ফিল্ডিংয়ে আরও উন্নতি প্রয়োজন: শুভমন গিল ইতালীয়দের নিয়ে দল গোছাতে চায় জুভেন্টাস, নজরে লিওনি ও পালমিসানি মুখের ওপর গুলি লাগার ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন ক্রিস্টি কার্লসন রোমানো মাস্কের ‘ডোজ’ বাহিনীর ওয়াশিংটন তাণ্ডব: বিপন্ন লাখো অভিবাসীর তথ্য রাহুলের সেঞ্চুরি ম্লান, হোপের ১৬২ রানে ভারতকে হারাল ওয়েস্ট ইন্ডিজ জেফ্রি এপস্টাইনের আত্মহত্যা নিয়ে প্রশ্ন: নতুন ফরেনসিক বিশ্লেষণ প্রকাশের প্রস্তুতি ইইউ বাজেটে কৃষিখাত ও তহবিল সুরক্ষায় ১৭ দেশের নেতাদের আহ্বান যুক্তরাজ্যে মার্কিন বিমান ঘাঁটিতে হামলার পরিকল্পনায় আটক ব্যক্তি জামিনে মুক্ত