মধ্যবর্তী নির্বাচনের আগে ডাকযোগে ভোট নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ট্রাম্প

আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে কেন্দ্র করে ডাকযোগে ভোট বা মেইল-ইন ব্যালটের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপের লক্ষ্যে মার্কিন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গত ২৭ জুলাই ট্রাম্প প্রশাসন এই জরুরি আপিলটি দায়ের করে। এর মাধ্যমে তিনি ভোটগ্রহণ প্রক্রিয়ায় ফেডারেল সরকারের নিয়ন্ত্রণ আরও জোরালো করতে চাইছেন।

এর আগে ট্রাম্প প্রশাসনের একটি নির্বাহী আদেশকে চ্যালেঞ্জ করে বিভিন্ন অঙ্গরাজ্যে মামলা হয়। এর প্রেক্ষিতে নিু আদালতের রায়ে ট্রাম্পের ওই আদেশ কার্যকর করা থেকে প্রশাসনকে বিরত রাখা হয়। ওই আদেশে যোগ্য ভোটারের একটি ফেডারেল তালিকা তৈরি এবং কেবল সেই তালিকায় থাকা ব্যক্তিদের কাছেই মেইল ব্যালট পাঠানোর বিধান রাখা হয়েছিল।

চলতি বছরের জুনে বোস্টনের এক ফেডারেল বিচারক ট্রাম্পের ওই নির্বাহী আদেশের মূল অংশগুলোকে অসাংবিধানিক বলে রায় দেন। বিচারক জানান, ২৩টি অঙ্গরাজ্য যারা এই আদেশের বিরুদ্ধে আইনি লড়াই করছে, সেখানে এটি কার্যকর করা যাবে না। পরবর্তীতে জুলাই মাসে একটি আপিল আদালতও প্রশাসনের যুক্তি নাকচ করে দেয়। বোস্টনভিত্তিক ফার্স্ট ইউএস সার্কিট কোর্ট অব আপিলস জানায়, এই পরিবর্তনগুলো অঙ্গরাজ্যগুলোর ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে এবং নভেম্বরের নির্বাচনে ভোটারদের বিভ্রান্তি ও ভোটাধিকার হরণের ঝুঁকি তৈরি করতে পারে।

তবে বিচার বিভাগের দাবি, নির্বাহী আদেশটি স্থগিত রাখা অযৌক্তিক কারণ সংশ্লিষ্ট সংস্থাগুলো এখনও এটি বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আলোচনা করছে। তাদের ভাষ্যমতে, নিু আদালত আগাম ধারণা করে নিয়েছে যে সংস্থাগুলো যা-ই করুক না কেন, তা বেআইনি হবে। এই প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের আপিলের বিপরীতে ৩ আগস্টের মধ্যে সংশ্লিষ্ট অঙ্গরাজ্যগুলোকে তাদের মতামত জানানোর নির্দেশ দিয়েছে।

২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের প্রেক্ষাপটে ডাকযোগে ভোট নিয়ে এই আইনি লড়াই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর ওপরই নির্ভর করছে কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে। যদিও কোভিড-১৯ মহামারীর তুলনায় ডাকযোগে ভোটের হার কমেছে, তবুও ২০২৪ সালের নির্বাচনে প্রায় ৩০ শতাংশ ভোটার এ পদ্ধতিতে ভোট দিয়েছিলেন। ট্রাম্প নিজে ডাকযোগে ভোট দিলেও তিনি বারবার দাবি করে আসছেন যে, এতে জালিয়াতির সুযোগ থাকে। তিনি হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে যোগ্য ভোটারদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছিলেন এবং ইউএস পোস্টাল সার্ভিসকে কেবল অনুমোদিত তালিকার ভোটারদের কাছে ব্যালট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল।

আপিল আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, ট্রাম্পের এই নির্বাহী আদেশ অঙ্গরাজ্যগুলোর নির্বাচনী ব্যবস্থাপনায় ফেডারেল কর্মকর্তাদের নজিরবিহীন হস্তক্ষেপের পথ তৈরি করে। অথচ সংবিধান অনুযায়ী, ফেডারেল নির্বাচন পরিচালনার দায়িত্ব অঙ্গরাজ্যগুলোর। ট্রাম্প অবশ্য ২০২০ সালের নির্বাচনে হেরে যাওয়ার পর থেকেই দেশজুড়ে ভোটাধিকার সংক্রান্ত কঠোর নিয়ম এবং ভোটার আইডি কার্ড প্রবর্তনের পক্ষে কথা বলে আসছেন, যদিও তার এসব দাবি ও প্রস্তাব কংগ্রেসের অনেক ক্ষেত্রেই বাধাগ্রস্ত হয়েছে।

শিরোনাম :
দক্ষিণ চীন সাগরে ভিয়েতনামী জাহাজ ডুবি, নিখোঁজ ১৭ নাবিক লেব্রন জেমসের সাথে ব্যক্তিগত বৈঠকে স্বাস্থ্য নিয়ে বড় প্রতিশ্রুতি এমবিডের ১৩৫ রানের দুর্দান্ত ইনিংসে ফর্মে ফেরার ইঙ্গিত জেনিংসের এসি মিলানের রাফায়েল লিয়াওয়ের জন্য ফেনারবাচের ৪০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে, জানালেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সীতাকুণ্ডের মুরাদপুরে হত্যা ও মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্যে জনজীবন জিম্মি গ্রিভসের পাঁচ উইকেটে চাপে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তানের লিড মধ্যবর্তী নির্বাচনের আগে ডাকযোগে ভোট নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ট্রাম্প প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রোস একীভূতকরণ: ব্রিটিশ গণমাধ্যম ও সংস্কৃতির জন্য বড় ঝুঁকি ইনস্টাগ্রাম পোস্টে হুমকি: মামলা খারিজের আবেদন জেমস কোমির দক্ষিণ চীন সাগরে ভিয়েতনামী জাহাজ ডুবি, নিখোঁজ ১৭ নাবিক লেব্রন জেমসের সাথে ব্যক্তিগত বৈঠকে স্বাস্থ্য নিয়ে বড় প্রতিশ্রুতি এমবিডের ১৩৫ রানের দুর্দান্ত ইনিংসে ফর্মে ফেরার ইঙ্গিত জেনিংসের এসি মিলানের রাফায়েল লিয়াওয়ের জন্য ফেনারবাচের ৪০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে, জানালেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সীতাকুণ্ডের মুরাদপুরে হত্যা ও মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্যে জনজীবন জিম্মি গ্রিভসের পাঁচ উইকেটে চাপে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তানের লিড মধ্যবর্তী নির্বাচনের আগে ডাকযোগে ভোট নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ট্রাম্প প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রোস একীভূতকরণ: ব্রিটিশ গণমাধ্যম ও সংস্কৃতির জন্য বড় ঝুঁকি ইনস্টাগ্রাম পোস্টে হুমকি: মামলা খারিজের আবেদন জেমস কোমির