সৌদি আরবে হুথিদের হামলা: ঢাকা থেকে ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে যাত্রীরা

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার পর থেকে ঢাকা থেকে রিয়াদ, দাম্মাম ও জেদ্দাগামী ফ্লাইটগুলো ধারাবাহিকভাবে বাতিল করা হচ্ছে। শনিবার থেকে শুরু করে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত এই তিন রুটে চলাচলকারী বিভিন্ন এয়ারলাইনস মোট ৫১টি ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে।

সোমবার বিকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ও ফ্লাইট ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্মকর্তা স্কোয়াড্রন লিডার সাকিব এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ফ্লাইটগুলো বাতিল হওয়ার ফলে মোট ৫ হাজার ৪১৮ জন যাত্রী বাংলাদেশে আটকা পড়েছেন।

বাতিল হওয়া সরাসরি ফ্লাইটের মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চারটি, ইউএস-বাংলা এয়ারলাইনসের দুটি, সাউদিয়া এয়ারলাইনসের তিনটি এবং রিয়াদ এয়ারওয়েজের তিনটি, অর্থাৎ মোট ১২টি ফ্লাইট। এ ছাড়া ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগো এয়ারলাইনসের ১৬টি, সালাম এয়ারের তিনটি, ইজিপ্ট এয়ারের একটি, এমিরেটস এয়ারলাইনসের নয়টি, কাতার এয়ারওয়েজের পাঁচটি এবং ফ্লাই দুবাইয়ের পাঁচটি মিলিয়ে মোট ৩৯টি ট্রানজিট ফ্লাইট বিঘ্নিত হয়েছে।

গত শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ওই ঘটনায় দুই বাংলাদেশিসহ মোট ১৩ জন নিহত এবং ৩০৮ জন আহত হন। নিহতদের মধ্যে সৌদি আরবের চারজন এবং ভারত, যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিশরের একজন করে নাগরিক রয়েছেন। এর রেশ না কাটতেই রোববার ফের একই বিমানবন্দরে হামলা চালায় হুথিরা, যাতে একজন পাকিস্তানি প্রবাসী নিহত এবং ১১ জন আহত হন।

শিরোনাম :
আইসিসি আচরণবিধি ভঙ্গ, তিরস্কার পেলেন পাওয়েল ও রাদারফোর্ড উত্তর ইরাকে চারটি আশ্রয়স্থল খালি করল পিকেকে সৌদি আরবে হুথিদের হামলা: ঢাকা থেকে ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে যাত্রীরা ডব্লিউডব্লিউই-তে নিজের ক্যারিয়ার নিয়ে ‘ভীষণ ভয়ে’ চেলসি গ্রিন ইংল্যান্ড ক্রিকেট দলের নতুন কেন্দ্রীয় চুক্তিতে হেনরি ক্রোকম্ব সিরি আ-তে ৫৪ ম্যাচ পর প্রথম গোলশূন্য ড্রয়ের রেকর্ড পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড তুস্ককে হত্যা পরিকল্পনার অভিযোগে আটক ১ বাংলাদেশকে হারিয়ে সিরিজ জয় অস্ট্রেলিয়ার মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধ নিয়ে কঠোর অবস্থানে সিনেটর ক্রিস মারফি বাংলাদেশ-আফগানিস্তান টেস্টের চতুর্থ দিনের খেলা সরাসরি টি স্পোর্টসে আইসিসি আচরণবিধি ভঙ্গ, তিরস্কার পেলেন পাওয়েল ও রাদারফোর্ড উত্তর ইরাকে চারটি আশ্রয়স্থল খালি করল পিকেকে সৌদি আরবে হুথিদের হামলা: ঢাকা থেকে ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে যাত্রীরা ডব্লিউডব্লিউই-তে নিজের ক্যারিয়ার নিয়ে ‘ভীষণ ভয়ে’ চেলসি গ্রিন ইংল্যান্ড ক্রিকেট দলের নতুন কেন্দ্রীয় চুক্তিতে হেনরি ক্রোকম্ব সিরি আ-তে ৫৪ ম্যাচ পর প্রথম গোলশূন্য ড্রয়ের রেকর্ড পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড তুস্ককে হত্যা পরিকল্পনার অভিযোগে আটক ১ বাংলাদেশকে হারিয়ে সিরিজ জয় অস্ট্রেলিয়ার মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধ নিয়ে কঠোর অবস্থানে সিনেটর ক্রিস মারফি বাংলাদেশ-আফগানিস্তান টেস্টের চতুর্থ দিনের খেলা সরাসরি টি স্পোর্টসে