মালিতে সামরিক অভিযানের পরিকল্পনা করছে ডনাল্ড ট্রাম্পের প্রশাসন

পশ্চিম আফ্রিকার মুসলিম প্রধান দেশ মালিতে সামরিক অভিযান চালানোর বিষয়টি বিবেচনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন। মার্কিন সংবাদপত্র দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এই পরিকল্পনাটি যদি অনুমোদন পায়, তবে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর এটি হবে অষ্টম দেশ, যেখানে যুক্তরাষ্ট্র সামরিক হামলা চালাবে।

মালি একটি মুসলিম প্রধান দেশ, যার প্রায় ৯৫ শতাংশ মানুষ ইসলাম ধর্ম অনুসরণ করেন। দেশটির রাজধানী বামাকো এবং ঐতিহাসিক শহর টিম্বাকতু ইসলামি শিক্ষা ও সংস্কৃতির এক প্রাচীন কেন্দ্র হিসেবে পরিচিত।

মার্কিন প্রশাসনের এই সম্ভাব্য অভিযানের লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করা হয়েছে আল-কায়েদাসংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠী জামা’আত নুসরাত আল-ইসলাম ওয়াল মুসলিমিনকে (জেএনআইএম)। ২০১৭ সালে আত্মপ্রকাশের পর থেকে এই গোষ্ঠীটি একাধিক অপহরণ, প্রাণঘাতী হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় স্বীকার করেছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, সাম্প্রতিক সময়ে পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশে এই জঙ্গিগোষ্ঠীর তৎপরতা ও হামলার হার বেড়েছে। গত মাসে তারা নাইজারের রাজধানীর একটি বিমানবন্দরে প্রাণঘাতী হামলা চালিয়েছে। এছাড়া মালির ভেতরে বিভিন্ন এলাকা অবরুদ্ধ করা, জ্বালানি সরবরাহ বন্ধ করা এবং সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে তারা আতঙ্ক সৃষ্টি করছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

শিরোনাম :
ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, দুই লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত ডিভোর্স মামলা: স্ট্রোক আক্রান্ত শাশুড়ির বিরুদ্ধে আইনি লড়াইয়ে এনএফএল তারকা টাইরিক হিল ধানমণ্ডির পরিত্যক্ত সুধাসদন থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার উইলিয়ামসনের অবসরের পর টেস্টে তিন নম্বরে নিকোলসের জায়গা নিশ্চিত শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের পাশে ময়লার স্তূপে আগুন উইমেনস হান্ড্রেড: জেমাইমার ব্যাটে ব্র্যাভের জয়, লন্ডনকে ওড়ালো ওয়েলশ ফায়ার ভারতের নতুন শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী স্মিথসোনিয়ান জাদুঘরে ‘ভুল’ তথ্যের সতর্কবার্তা দিতে ট্রাম্পের নির্দেশ গাজায় ইসরায়েলি হামলায় পুলিশ প্রধানসহ নিহত ২ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, দুই লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত ডিভোর্স মামলা: স্ট্রোক আক্রান্ত শাশুড়ির বিরুদ্ধে আইনি লড়াইয়ে এনএফএল তারকা টাইরিক হিল ধানমণ্ডির পরিত্যক্ত সুধাসদন থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার উইলিয়ামসনের অবসরের পর টেস্টে তিন নম্বরে নিকোলসের জায়গা নিশ্চিত শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের পাশে ময়লার স্তূপে আগুন উইমেনস হান্ড্রেড: জেমাইমার ব্যাটে ব্র্যাভের জয়, লন্ডনকে ওড়ালো ওয়েলশ ফায়ার ভারতের নতুন শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী স্মিথসোনিয়ান জাদুঘরে ‘ভুল’ তথ্যের সতর্কবার্তা দিতে ট্রাম্পের নির্দেশ গাজায় ইসরায়েলি হামলায় পুলিশ প্রধানসহ নিহত ২ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান