মালদ্বীপে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের প্রত্যাশা

ফিলিপাইনে সফর শেষে মালদ্বীপে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মালদ্বীপ সরকারের আমন্ত্রণে দেশটির স্বাধীনতার ৬১তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশ নিতে তিনি সেখানে গিয়েছেন। শনিবার মালদ্বীপের মাটিতে পা রাখলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদাম তাকে স্বাগত জানান। ম্যানিলা থেকে কাতারের দোহা হয়ে তিনি মালদ্বীপে পৌঁছান।

ড. খলিলুর রহমানের এই সফর দুই দেশের দীর্ঘদিনের আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে আরও বেগবান করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর প্রশাসন মনে করছে, এই সফর ভবিষ্যতে দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে একটি মজবুত ভিত্তি তৈরি করবে।

সফরসূচি অনুযায়ী, পররাষ্ট্রমন্ত্রী মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদামের সঙ্গেও তার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে উভয় দেশের সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনার পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালদ্বীপ সফরের বিষয়টিও উঠে আসতে পারে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বভার গ্রহণের পর এটি ড. খলিলুর রহমানের প্রথম মালদ্বীপ সফর। সফর শেষে আগামী ২৭ জুলাই তার দেশে ফেরার কথা রয়েছে।

শিরোনাম :
এফবিআই ওয়েবসাইট হ্যাক: জর্ডানে শাইনিহান্টার্সের সন্দেহভাজন সদস্য আটক গ্রিসের সঙ্গে কয়েক দশকের আলোচনা শেষে বুলগেরিয়ায় ফিরল জার স্যামুয়েলের অবশেষ কুমিল্লার সিএনজি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড, আহত ফায়ার সার্ভিস কর্মী ৪৬ কোটি ৭০ লাখ ডলারে পৌঁছাল পাওয়ারবল জ্যাকপট, সোমবার পরবর্তী ড্র কোনো প্রমাণ ছাড়াই ৩০ বছরের জেল, তুর্কি কারাগারে বন্দি ফিনিশ নাবিকের মুক্তির লড়াই ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের গুঞ্জন নিয়ে মুখ খুললেন কন্তে দিল্লিতে বিক্ষোভে নারী সাংবাদিকদের যৌন হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে আফগানিস্তান টেস্টের আগে দুবাইয়ের গরমে মানিয়ে নিচ্ছেন কাউন্টি ফেরত খালেদ গাজায় ইসরায়েলি হামলায় ৮০০-এর বেশি ফিলিস্তিনি শিক্ষক নিহত ইথিওপিয়ার তিগ্রাই অঞ্চলের রাজধানী থেকে বিদায় নিল বিদ্রোহী বাহিনী এফবিআই ওয়েবসাইট হ্যাক: জর্ডানে শাইনিহান্টার্সের সন্দেহভাজন সদস্য আটক গ্রিসের সঙ্গে কয়েক দশকের আলোচনা শেষে বুলগেরিয়ায় ফিরল জার স্যামুয়েলের অবশেষ কুমিল্লার সিএনজি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড, আহত ফায়ার সার্ভিস কর্মী ৪৬ কোটি ৭০ লাখ ডলারে পৌঁছাল পাওয়ারবল জ্যাকপট, সোমবার পরবর্তী ড্র কোনো প্রমাণ ছাড়াই ৩০ বছরের জেল, তুর্কি কারাগারে বন্দি ফিনিশ নাবিকের মুক্তির লড়াই ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের গুঞ্জন নিয়ে মুখ খুললেন কন্তে দিল্লিতে বিক্ষোভে নারী সাংবাদিকদের যৌন হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে আফগানিস্তান টেস্টের আগে দুবাইয়ের গরমে মানিয়ে নিচ্ছেন কাউন্টি ফেরত খালেদ গাজায় ইসরায়েলি হামলায় ৮০০-এর বেশি ফিলিস্তিনি শিক্ষক নিহত ইথিওপিয়ার তিগ্রাই অঞ্চলের রাজধানী থেকে বিদায় নিল বিদ্রোহী বাহিনী