হংকং ওপেনের ফাইনালে আলেক্স ইয়ালা, ডাব্লিউটিএ র‍্যাংকিংয়ে পেছনে ফেললেন নাওমি ওসাকাকে

বৃষ্টিবিঘ্নিত রোমাঞ্চকর লড়াইয়ে গ্রিক তারকা মারিয়া সাকারিকে হারিয়ে চলতি মৌসুমে ডাব্লিউটিএ ট্যুর পর্যায়ে দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছেন ফিলিপাইনের ২১ বছর বয়সী টেনিস তারকা আলেক্স ইয়ালা। হংকং ওপেনের সেমিফাইনালে চতুর্থ বাছাই সাকারিকে ৭-৫, ৩-৬, ৬-৪ গেমে পরাজিত করেন তিনি। এই স্মরণীয় জয়ের মধ্য দিয়ে ফিলিপাইনের প্রথম খেলোয়াড় হিসেবে নারী টেনিস অ্যাসোসিয়েশনের (ডাব্লিউটিএ) র‍্যাংকিংয়ে এক অনন্য উচ্চতায় পৌঁছানোর পথ সুগম হলো তার।

ডাব্লিউটিএ তাদের পরবর্তী নতুন র‍্যাংকিং তালিকা প্রকাশ করলে ইয়ালা ক্যারিয়ার সেরা ১৫ নম্বরে উঠে আসবেন। এর আগে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে আন্টোনিয়া রুজিচকে হারিয়েই তিনি চারবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী ও সাবেক বিশ্বের এক নম্বর তারকা নাওমি ওসাকাকে পেছনে ফেলেছিলেন। ওসাকার পয়েন্ট এখন ২,৩১৫ এবং তিনি সাময়িকভাবে ১৭ নম্বরে নেমে যাবেন। অন্যদিকে ইয়ালার লাইভ পয়েন্ট দাঁড়িয়েছে ২,৩৯২-এ। ফাইনালে জয় পেয়ে শিরোপা জিতলে তার পয়েন্ট বেড়ে দাঁড়াবে ২,৪৭৯, যা তাকে ১৫ নম্বর স্থানেই ধরে রাখবে। ১৪ নম্বরে থাকা এলিস মার্টেনসের ঝুলিতে রয়েছে ২,৫৪০ পয়েন্ট, যা স্পর্শ করা ইয়ালার পক্ষে এই মুহূর্তে সম্ভব নয়। অবশ্য ২০২৫ সালে ৫০ নম্বরে থেকে বছর শেষ করা ইয়ালা এবার র‍্যাংকিংয়ে অন্তত ৩৫ ধাপ এগিয়ে বছর শেষ করবেন।

হংকংয়ের ভিক্টোরিয়া পার্কে অনুষ্ঠিত দুই ঘণ্টা ৪৩ মিনিটের সেমিফাইনাল ম্যাচটিতে প্রথম থেকেই উত্তেজনা বিরাজ করছিল। প্রথম সেটের শুরুতেই প্রতিপক্ষের সার্ভিস ব্রেক করে ৩-১ ব্যবধানে এগিয়ে যান ইয়ালা, তবে সাকারি ঘুরে দাঁড়িয়ে স্কোর ৩-৩ সমতায় ফেরান। এরপর সার্ভিস ব্রেকের লড়াই শেষে ১১তম গেমে আবার ব্রেক করে ৭-৫ গেমে প্রথম সেট নিজের করে নেন ফিলিপিনো তরুণী। দ্বিতীয় সেটে দ্রুত সার্ভিস ব্রেক করে ৬-৩ গেমে জয় নিয়ে ম্যাচে সমতা ফেরান সাকারি। নির্ধারণী তৃতীয় সেটে ইয়ালা ৪-১ গেমে এগিয়ে গেলেও টানা তিন গেম জিতে সাকারি আবারও ৪-৪ সমতা আনেন। শেষ পর্যন্ত নিজের সার্ভিস ধরে রেখে এবং সাকারির ১২টি এসের বিপরীতে দুর্দান্ত রিটার্ন শটে শেষ গেম ব্রেক করে ৬-৪ গেমে ম্যাচ জয় নিশ্চিত করেন ইয়ালা।

মৌসুমজুড়ে দুর্দান্ত পারফর্ম করলেও সার্ভিসিং কৌশলে ত্রুটি থাকায় সাবেক টেনিস তারকা রেনে স্টাবসের তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন ইয়ালা; এমনকি তিনি ভবিষ্যৎ বাণী করেছিলেন যে ইয়ালা নাকি কখনোই গ্র্যান্ড স্ল্যাম জিততে পারবেন না। মূলত বাঁহাতি ইয়ালা বেসলাইন থেকেই চমৎকার শট ও রিটার্নে পয়েন্ট অর্জন করে থাকেন। তবে নিজের নেটের দুর্বলতার কথা স্বীকার করে ইয়ালা জানান, তাঁর ভলি এবং নেট প্লে নিয়ে এখনও অনেক কাজ করা বাকি আছে। তিনি বলেন, এ বছর তাঁর খেলার এই দিকটি বেশ কাজে দিলেও সেখানে এখনও উন্নতির যথেষ্ট সুযোগ রয়েছে।

হংকং ওপেনের ফাইনালে ইয়ালার মুখোমুখি হবেন ১০২ নম্বর র‍্যাংকিংধারী যুক্তরাষ্ট্রের ক্লেয়ার লিউ, যিনি অন্য সেমিফাইনালে কোয়ালিফায়ার আলেকজান্দ্রা শুভলাদজেকে ৭-৫, ৬-৪ গেমে হারিয়েছেন। এর আগে ২০২৫ সালের গুয়াংজু ওপেনের প্রথম রাউন্ডে মুখোমুখি হয়েছিল এ দুজন, সেখানে তৎকালীন ৩০৫ নম্বর র‍্যাংকিংধারী লিউ পরাজিত করেছিলেন ৫৩ নম্বরে থাকা ইয়ালাকে। ফাইনাল ম্যাচ প্রসঙ্গে ইয়ালা বলেন, তিনি শিরোপা জিততে চান এবং এটি অর্জন করতে পারলে তা অসাধারণ হবে। হংকং ওপেনই এই মৌসুমে ইয়ালার শেষ অফিশিয়াল টুর্নামেন্ট। আগামী ৮ ডিসেম্বর ফিলিপাইন অ্যারেনায় ইন্দোনেশিয়ার জ্যানিস তিয়েনের বিরুদ্ধে একটি প্রদর্শনী ম্যাচে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

শিরোনাম :
ইমান খেলিফের পেশাদার বক্সিংয়ে ফেরা নিয়ে ক্ষুব্ধ মার্টিনা নাভ্রাতিলোভা টিকনারের কভার হিসেবে ক্লার্ক দলে, শেষ দুই ওয়ানডে থেকে বাদ ফার্গুসন ইউভেন্টাসের বিপক্ষে ২-২ ড্রয়ের পর খেলোয়াড়দের ক্ষুব্ধ হওয়া উচিত: ভানোলি যুক্তরাষ্ট্রে প্রত্যাশার চেয়ে বেশি কর্মসংস্থান, ঘূরে দাঁড়াল শেয়ারবাজার কপ৩১ সম্মেলনে দৃশ্যমান ও বাস্তবসম্মত ফলাফলের তাগিদ আয়োজকদের রিয়াদের আরামকো টাওয়ারে হুথিদের বিমান হামলা গোড়ালির চোটে দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেলেন শাদমান পেন্টাগন প্রধান হেগসেথকে ‘অযোগ্য’ বললেন নবনির্বাচিত কংগ্রেস সদস্য ন্যান্সি লাকোর সুদান সেনাবাহিনীর হাতে ফের গ্রেপ্তার আইসিসি পরোয়ানাভুক্ত আহমেদ হারুন টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযান, পিস্তল ও গুলি উদ্ধার ইমান খেলিফের পেশাদার বক্সিংয়ে ফেরা নিয়ে ক্ষুব্ধ মার্টিনা নাভ্রাতিলোভা টিকনারের কভার হিসেবে ক্লার্ক দলে, শেষ দুই ওয়ানডে থেকে বাদ ফার্গুসন ইউভেন্টাসের বিপক্ষে ২-২ ড্রয়ের পর খেলোয়াড়দের ক্ষুব্ধ হওয়া উচিত: ভানোলি যুক্তরাষ্ট্রে প্রত্যাশার চেয়ে বেশি কর্মসংস্থান, ঘূরে দাঁড়াল শেয়ারবাজার কপ৩১ সম্মেলনে দৃশ্যমান ও বাস্তবসম্মত ফলাফলের তাগিদ আয়োজকদের রিয়াদের আরামকো টাওয়ারে হুথিদের বিমান হামলা গোড়ালির চোটে দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেলেন শাদমান পেন্টাগন প্রধান হেগসেথকে ‘অযোগ্য’ বললেন নবনির্বাচিত কংগ্রেস সদস্য ন্যান্সি লাকোর সুদান সেনাবাহিনীর হাতে ফের গ্রেপ্তার আইসিসি পরোয়ানাভুক্ত আহমেদ হারুন টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযান, পিস্তল ও গুলি উদ্ধার