শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগলের সৌজন্য সাক্ষাৎ, শিক্ষায় সহযোগিতার আলোচনা

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলনের সঙ্গে গুগলের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। রোববার রাজধানীর মিন্টো রোডে মন্ত্রীর সরকারি বাসভবন কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। গুগলের স্পেশাল প্রজেক্টসের গ্লোবাল লিড টিমোথি পাওলিনির নেতৃত্বে প্রতিনিধিদলটি মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে শিক্ষামন্ত্রী সরকারের অগ্রাধিকার এবং শিক্ষা খাতের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং বৈশ্বিক চাহিদার সঙ্গে সংগতি রেখে দেশের শিক্ষাব্যবস্থাকে রূপান্তরের চেষ্টা চালাচ্ছে। এ ক্ষেত্রে গুগলের সঙ্গে সহযোগিতার ব্যাপক সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষাব্যবস্থায় তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বাড়ানো এখন সময়ের দাবি। এজন্য শিক্ষকদের দক্ষ ও প্রশিক্ষিত করে তোলা অত্যন্ত জরুরি। সরকার এ লক্ষ্যে 'ওয়ান টিচার, ওয়ান ট্যাব' এবং মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগ সফল করতে গুগল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন এবং মানসম্মত কনটেন্ট উন্নয়নেও গুগলের সহযোগিতা প্রত্যাশা করেন মন্ত্রী।

গুগল প্রতিনিধিদলের সদস্যরা শিক্ষা খাতে সরকারের গৃহীত এসব পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন। তারা শিক্ষক প্রশিক্ষণ, অনলাইন শিক্ষাসামগ্রী উন্নয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসারে সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

শিরোনাম :
যুক্তরাষ্ট্রের শোচনীয় পরাজয়ের ইঙ্গিত দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী কেপ ভার্দেতে প্রেসিডেন্ট নির্বাচন: ইতিহাস গড়ার সামনে সাবেক বিচারমন্ত্রী ‘কম রান হলেও জয়ের বিশ্বাস ছিল’: ওয়ানডে সিরিজ জিতে বললেন শ্রেয়াস আইয়ার সমালোচকদের গণমাধ্যম চর্চায় কড়া জবাব দিলেন ক্লিভল্যান্ড ব্রাউনসের ডেশাউন ওয়াটসন বেলজিয়ামের কাছে হেরেও ঘুরে দাঁড়ানোর বার্তা বারেল্লার গোড়ালির ইনজুরি নিয়ে ট্র্যাভিস কেলসির আপডেট, প্রশংসায় ভাসালেন মাহোমকে জেনসেন হুয়াংকে এনভিডিয়ায় ফেরাতে ইলন মাস্কসহ ১৫৮,০০০ জনের খোলা চিঠি ৮০ বছর বয়সে মারা গেলেন মেক্সিকোর কুখ্যাত ড্রাগ লর্ড ফেলিক্স গ্যালার্দো টেস্ট অভিষেকেই প্রথম বলে আউট হয়ে লজ্জার রেকর্ডে রবিন ইসরায়েলে ঐক্য আলোচনা শেষ: নেতানিয়াহুর বিরুদ্ধে নির্বাচন বানচালের বিস্ফোরক অভিযোগ যুক্তরাষ্ট্রের শোচনীয় পরাজয়ের ইঙ্গিত দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী কেপ ভার্দেতে প্রেসিডেন্ট নির্বাচন: ইতিহাস গড়ার সামনে সাবেক বিচারমন্ত্রী ‘কম রান হলেও জয়ের বিশ্বাস ছিল’: ওয়ানডে সিরিজ জিতে বললেন শ্রেয়াস আইয়ার সমালোচকদের গণমাধ্যম চর্চায় কড়া জবাব দিলেন ক্লিভল্যান্ড ব্রাউনসের ডেশাউন ওয়াটসন বেলজিয়ামের কাছে হেরেও ঘুরে দাঁড়ানোর বার্তা বারেল্লার গোড়ালির ইনজুরি নিয়ে ট্র্যাভিস কেলসির আপডেট, প্রশংসায় ভাসালেন মাহোমকে জেনসেন হুয়াংকে এনভিডিয়ায় ফেরাতে ইলন মাস্কসহ ১৫৮,০০০ জনের খোলা চিঠি ৮০ বছর বয়সে মারা গেলেন মেক্সিকোর কুখ্যাত ড্রাগ লর্ড ফেলিক্স গ্যালার্দো টেস্ট অভিষেকেই প্রথম বলে আউট হয়ে লজ্জার রেকর্ডে রবিন ইসরায়েলে ঐক্য আলোচনা শেষ: নেতানিয়াহুর বিরুদ্ধে নির্বাচন বানচালের বিস্ফোরক অভিযোগ