ফিওরেন্তিনা শিবিরে দুঃসংবাদ নিয়ে এসেছে ভিয়েরি ফার্নান্দেসের নতুন ইনজুরি। পেশির গুরুতর চোটের কারণে এই ডিফেন্ডারের ২০২৬ সাল হয়তো মাঠের বাইরেই কাটাতে হবে। ক্লাব কর্তৃপক্ষ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
চলতি বছরের গ্রীষ্মে ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিও থেকে ১৫ মিলিয়ন ইউরো এবং কিছু শর্তসাপেক্ষ ফি দিয়ে ভিয়েরি ফার্নান্দেসকে দলে ভেড়ায় ফিওরেন্তিনা। দলে যোগ দেওয়ার পর থেকেই তিনি নিয়মিত খেলছিলেন। এখন পর্যন্ত তিনি সিরি আ-তে ১১টি এবং কোপা ইতালিয়াতে একটি ম্যাচ খেলেছেন।
ক্লাবের মেডিকেল স্টাফদের ভাষ্যমতে, ভিয়েরির বাম উরুর বাইসেপস ফেমোরিস পেশির দীর্ঘ অংশে ক্ষত বা লেশন ধরা পড়েছে। এই ইনজুরির কারণে তিনি ২০২৭ সাল পর্যন্ত মাঠের বাইরে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে তার শারীরিক অবস্থা পুনরায় মূল্যায়ন করা হবে। তবে সব মিলিয়ে জানুয়ারি মাসের আগে তার মাঠে ফেরার সম্ভাবনা ক্ষীণ।

