এনভিডিয়ায় আমূল পরিবর্তনের দাবি মার্কিন ট্রেজারি সচিবের, সাক্ষ্যে রাজি জেনসেন হুয়াং

মার্কিন চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এনভিডিয়ায় কোম্পানির বাইর থেকে নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ এবং ব্যবসায়িক সংস্কৃতিতে ব্যাপক পরিবর্তনের (ড্রামাটিক শেকআপ) দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ট্রেজারি সচিব স্কট বেসেন্ট। গত সপ্তাহে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সাবেক সিইও জেনসেন হুয়াং পদত্যাগ করার পর এই অবস্থান স্পষ্ট করলেন তিনি।

রোববার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রেজারি সচিব বেসেন্ট বলেন, এনভিডিয়ার পরিচালনা পর্ষদ যখন নতুন নেতার সন্ধান করছে, তখন তাদের কোম্পানির বাইরের কারও দিকে নজর দেওয়া উচিত। প্রতিষ্ঠানে যা কিছু ঘটেছে, তাতে সেখানে একটি বড় ধরনের পরিবর্তনের ভীষণ প্রয়োজন রয়েছে। জেনসেন হুয়াংয়ের পদত্যাগের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিপ তৈরির এই প্রভাবশালী প্রতিষ্ঠানে পরবর্তী সিইও হিসেবে অ্যাপলের এক্সিকিউটিভ চেয়ার টিম কুকের নাম সুপারিশ করেছেন।

শুধু সিইও পরিবর্তনই নয়, এনভিডিয়া জেনেশুনে তাদের সবচেয়ে আধুনিক এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) চিপ চীনে পৌঁছাতে দিয়েছিল কি না, সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যার দাবি তুলেছেন বেসেন্ট। তিনি উল্লেখ করেন, বেইজিংয়ের কথিত এক গোয়েন্দার সাথে প্রাক্তন সিইও জেনসেন হুয়াংয়ের সম্পর্কের খবরের চেয়েও মার্কিন রপ্তানি নিষেধাজ্ঞা এনভিডিয়া মেনে চলেছে কি না, তা খতিয়ে দেখা অনেক বেশি গুরুত্বপূর্ণ।

কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে আধিপত্য ধরে রাখতে যুক্তরাষ্ট্র চীনে অত্যাধুনিক এআই চিপ বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। ২০২৫ সালের শেষের দিকে প্রেসিডেন্ট ট্রাম্প চীনে এনভিডিয়ার ‘এইচ২০০’ (H200s) চিপ বিক্রির অনুমোদন দিলেও আধুনিক প্রযুক্তি খাতকে বদলে দেওয়ার মতো সর্বোচ্চ মানের এআই চিপ বিক্রি নিষিদ্ধ রাখেন। বেসেন্ট বলেন, এইচ২০০-এর ওপরের কোনো চিপই চীনকে দেওয়া যাবে না। তিনি সিঙ্গাপুরভিত্তিক ডাটা সেন্টার কোম্পানি ‘মেগাস্পিড’-এর সাথে যুক্ত বিভিন্ন ভুয়া (শেল) কোম্পানির দিকে ইঙ্গিত করেন, যেখানে হুয়াংয়ের কথিত সঙ্গী অ্যালিস হুয়াং একসময় কাজ করতেন। বেসেন্ট প্রশ্ন তোলেন, প্রকাশ্যে থাকা এসব ভুয়া কোম্পানির বিষয়ে তদন্ত চলছিল; এনভিডিয়া কি তবে চীনে চিপ বিক্রির কৌশল বা বিকল্প পথ হিসেবে এদের ব্যবহার করেছিল? তিনি আগামী ১০ দিনের মধ্যে জেনসেন হুয়াংয়ের আচরণের বিষয়ে এনভিডিয়ার অভ্যন্তরীণ তদন্তের ফলাফল ও সরকারের উত্থাপিত প্রশ্নের উত্তর চান।

এদিকে জেনসেন হুয়াং এবং এনভিডিয়ার প্রতিনিধিরা মার্কিন প্রতিনিধি পরিষদের তিনটি কমিটির সামনে স্বেচ্ছায় এক রুদ্ধদ্বার সাক্ষাতকারে হাজির হতে সম্মত হয়েছেন। চিনে কমিউনিস্ট পার্টি সংক্রান্ত প্রতিনিধি পরিষদের সিলেক্ট কমিটির চেয়ারম্যান ও মিশিগান থেকে নির্বাচিত রিপাবলিকান আইনপ্রণেতা জন মুলেনার সিবিএস নিউজকে জানান, সাক্ষাতকারের সুনির্দিষ্ট তারিখ নিয়ে আলোচনা চলছে এবং এনভিডিয়া কর্তৃপক্ষ কমিটির সাথে কাজ করতে প্রতিশ্রুতি দিয়েছে। প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটি, গোয়েন্দা বিষয়ক কমিটি এবং মুলেনারের সিলেক্ট কমিটি যৌথভাবে এই প্রক্রিয়া পরিচালনা করবে, ফলে হুয়াংয়ের বিরুদ্ধে সমন (সাপিনা) জারির আর তাৎক্ষণিক প্রয়োজন পড়ছে না।

এর আগে গত বৃহস্পতিবার তিনটি কমিটি আগামী ১ ডিসেম্বর একটি রুদ্ধদ্বার এবং নথিভুক্ত সাক্ষাতকারের জন্য হুয়াং ও এনভিডিয়া প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছিল। সেখানে সতর্ক করা হয়েছিল যে, তারা স্বেচ্ছায় না এলে আইনি সমন পাঠানো হবে। জন মুলেনার জানান, আইনপ্রণেতারা দেখতে চান এনভিডিয়ার কতটা সংবেদনশীল ও বিশেষ তথ্যে চীনা গোয়েন্দাদের প্রবেশাধিকার ছিল এবং চীনের কোনো এজেন্ট এনভিডিয়ার কৃত্রিম বুদ্ধিমত্তা নীতি ও রপ্তানি নিয়ন্ত্রণের সিদ্ধান্তকে প্রভাবিত করেছিল কি না। দীর্ঘ তিন দশকের বেশি সময় এনভিডিয়া পরিচালনার পর গত ১২ নভেম্বর সিইও পদ ছাড়েন জেনসেন হুয়াং। সিঙ্গাপুরভিত্তিক ক্লাউড ফার্ম মেগাস্পিডের সাবেক সিইও অ্যালিস হুয়াংয়ের সাথে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করার পরই তিনি পদত্যাগ করেন, যাকে বিভিন্ন সংবাদ প্রতিবেদনে চীনের গোয়েন্দা সম্পদ (অ্যাসেট) হিসেবে উল্লেখ করা হয়েছে।

শিরোনাম :
আইপিএল ২০২৭ থেকে নাম সরিয়ে নিচ্ছেন ট্রাভিস হেড আলেসান্দ্রো বাস্তোনিকে দলে টানতে আগ্রহী চেলসি এফএএ আধুনিকায়নে ৫০ বিলিয়ন ডলারের প্রস্তাব নিয়ে সিনেটে সংশয় গাড়ির ধাক্কায় গুরুতর আহত অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস হাসপাতাল ছাড়লেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ শিক্ষকদের মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ শুরু লামার জ্যাকসনকে চলতি মৌসুমে না খেলার পরামর্শ শ্যানন শার্পের ওয়ান্ডারার্স টেস্টে বড় লিডের লক্ষ্য দক্ষিণ আফ্রিকার মোইসে কিনের চোট, নতুন স্ট্রাইকার খুঁজছে কোমো এফএএ গ্রাউন্ড স্টপের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবল ম্যাচ দেখতে গেলেন মুলিন বিমান নিরাপত্তা বিল নিয়ে ঐকমত্যে পৌঁছাল মার্কিন কংগ্রেস আইপিএল ২০২৭ থেকে নাম সরিয়ে নিচ্ছেন ট্রাভিস হেড আলেসান্দ্রো বাস্তোনিকে দলে টানতে আগ্রহী চেলসি এফএএ আধুনিকায়নে ৫০ বিলিয়ন ডলারের প্রস্তাব নিয়ে সিনেটে সংশয় গাড়ির ধাক্কায় গুরুতর আহত অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস হাসপাতাল ছাড়লেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ শিক্ষকদের মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ শুরু লামার জ্যাকসনকে চলতি মৌসুমে না খেলার পরামর্শ শ্যানন শার্পের ওয়ান্ডারার্স টেস্টে বড় লিডের লক্ষ্য দক্ষিণ আফ্রিকার মোইসে কিনের চোট, নতুন স্ট্রাইকার খুঁজছে কোমো এফএএ গ্রাউন্ড স্টপের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবল ম্যাচ দেখতে গেলেন মুলিন বিমান নিরাপত্তা বিল নিয়ে ঐকমত্যে পৌঁছাল মার্কিন কংগ্রেস