প্রাইম ব্যাংক পিএলসি. এবং সিএ প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড (সিপিডিএল)-এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রাজধানীর বনানীতে অবস্থিত সিপিডিএল-এর করপোরেট কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায় এখন থেকে প্রাইম ব্যাংকের গ্রাহক ও কর্মীরা সিপিডিএল নির্মিত আবাসিক অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট কেনার ক্ষেত্রে বিশেষ মূল্যছাড়ের সুবিধা পাবেন। এই অংশীদারিত্বের মাধ্যমে ব্যাংকটি তার গ্রাহক ও কর্মীদের জন্য আবাসন সংক্রান্ত বিশেষ সুবিধা সম্প্রসারণের পাশাপাশি বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে ভ্যালু অ্যাডেড সেবা প্রদানের ধারা আরও জোরদার করল।
অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মামুর আহমেদ। অন্যদিকে, সিপিডিএল-এর পক্ষে স্বাক্ষর করেন চিফ রিলেশনশিপ অফিসার জি. এম. ফারহাদ সারওয়ার।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং সিকিউরড কনজ্যুমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তাকিয়ান চৌধুরী। সিপিডিএল-এর পক্ষ থেকে জেনারেল ম্যানেজার (অপারেশনস অ্যান্ড এসসিএম) ইফতেখার উদ্দিন চৌধুরী এবং ডেপুটি জেনারেল ম্যানেজার আমজাদ হোসেন উপস্থিত ছিলেন।

