জলবায়ু সংকট মোকাবিলায় তুরস্কের সিওপি৩১ সম্মেলনে তারকাদের আহ্বান

তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর আন্তালিয়ায় আয়োজিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বা সিওপি৩১-এ অংশ নেওয়া খ্যাতনামা শিল্পী ও অ্যাথলেটরা জলবায়ু সংকট মোকাবিলায় জরুরি পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন। তারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন।

সম্মেলনের ব্লু জোনে অবস্থিত তুরস্ক প্যাভিলিয়নে সমবেত হয়ে এই তারকারা জলবায়ু পরিবর্তনের বিভিন্ন দিক নিয়ে তাদের মতামত তুলে ধরেন এবং তুরস্কের এই আয়োজনের প্রশংসা করেন। ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসেডর ও অভিনেতা তুবা বুয়ুকুস্তুন জলবায়ু সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন, শিশুদের উজ্জ্বল ভবিষ্যতের স্বার্থে এখন কেবল সিদ্ধান্তের ওপর নির্ভর না করে তা বাস্তবায়নের সময় এসেছে।

অভিনেতা বারিস আরদুজ বলেন, জলবায়ু সংকট যখন চরম সতর্ক সংকেত বা রেড-অ্যালার্ট পর্যায়ে পৌঁছেছে, তখন সিওপি৩১ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মেলন। প্যারিস জলবায়ু সম্মেলনের পর এখন কেবল আলোচনার পরিবর্তে কার্যকর পদক্ষেপ নেওয়ার সময় বলে তিনি মন্তব্য করেন। জাতীয় অ্যাথলেট শাহিকা এরজুয়েন নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, সমুদ্রের বিশাল অংশে তিনি নিয়মিত প্রচুর পরিমাণে বর্জ্য দেখতে পান। পৃথিবীর ৭০ শতাংশ এলাকা পানি দ্বারা আবৃত উল্লেখ করে তিনি বলেন, আন্তালিয়ায় বিভিন্ন দেশের এই সমবেত হওয়া একটি বড় সুযোগ তৈরি করেছে।

অভিনেতা বুলেন্ট ইনাল সিওপি৩১-এর গুরুত্ব তুলে ধরে বলেন, জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক সমস্যা সমাধানে বিশ্বনেতারা আন্তালিয়ায় একত্রিত হয়েছেন। অভিনেতা মেরিয়েম উজেরলি জানান, যেকোনো সিওপি সম্মেলনের তুলনায় এবারই সবচেয়ে বেশি সংখ্যক বিশ্বনেতা অংশ নিয়েছেন, যা অত্যন্ত গর্বের বিষয় এবং এই আয়োজনের অংশ হতে পারাটা তাদের জন্য সম্মানের।

অভিনেতা জেইদা আতেশ বনভূমি, সমুদ্র এবং জলসম্পদ রক্ষার গুরুত্বের ওপর জোর দিয়ে বলেন, জলবায়ুর লড়াইয়ে কথার চেয়ে কাজের প্রয়োজন বেশি। অভিনেতা সেরকান আলতুনোরাক জলবায়ু পরিবর্তনকে সবার জন্য একটি অভিন্ন সমস্যা হিসেবে অভিহিত করে প্রতিটি নাগরিককে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান। এছাড়া অভিনেতা আভা ইয়ামান প্রকৃতি রক্ষায় এত মানুষের সমাগমকে অত্যন্ত অর্থবহ বলে বর্ণনা করেছেন। দেমেত সেনের বলেন, জলবায়ু সংকট এখন আর ভবিষ্যতের সমস্যা নয়, বরং এটি দৈনন্দিন জীবনকে প্রভাবিত করছে এবং এখনই এর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

শিরোনাম :
কঙ্গোয় ইবোলা মোকাবিলায় কোটি কোটি ডলারের হদিস মিলছে না ক্ষমতা ছাড়ার আগে কিউবা নিয়ে বড় পদক্ষেপ নিতে চান ট্রাম্প কর্মবাজারের চাহিদা অনুযায়ী পাঠ্যক্রম তৈরির আহ্বান ইউজিসি চেয়ারম্যানের ফ্রান্সের বিপক্ষে ৩-১ ব্যবধানের জয়ে উচ্ছ্বসিত নিকোলো কাম্বিয়াগি স্মৃতিসৌধে তিরস্কার করা সেই সেনাসদস্যকে পদক দিলেন হেগসেথ ফিটনেস ছাড়পত্র পেলেন ঋষভ পন্ত, দ্রুত নিউজিল্যান্ড সফরে যোগ দেবেন তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জিরো ওয়েস্ট মিউজিয়াম উদ্বোধন ডা. জুবাইদা রহমানের এনভিডিয়া থেকে পদত্যাগ করলেন সিইও জেনসেন হুয়াং ফ্রান্সের বিপক্ষে ইতালির স্কোয়াডে কেন নেই সিসে ও লিবারালি ব্রুকলিনে নির্মাণাধীন গর্তে ধসে পড়ল অ্যাপার্টমেন্ট ভবন, নিহত ৮ কঙ্গোয় ইবোলা মোকাবিলায় কোটি কোটি ডলারের হদিস মিলছে না ক্ষমতা ছাড়ার আগে কিউবা নিয়ে বড় পদক্ষেপ নিতে চান ট্রাম্প কর্মবাজারের চাহিদা অনুযায়ী পাঠ্যক্রম তৈরির আহ্বান ইউজিসি চেয়ারম্যানের ফ্রান্সের বিপক্ষে ৩-১ ব্যবধানের জয়ে উচ্ছ্বসিত নিকোলো কাম্বিয়াগি স্মৃতিসৌধে তিরস্কার করা সেই সেনাসদস্যকে পদক দিলেন হেগসেথ ফিটনেস ছাড়পত্র পেলেন ঋষভ পন্ত, দ্রুত নিউজিল্যান্ড সফরে যোগ দেবেন তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জিরো ওয়েস্ট মিউজিয়াম উদ্বোধন ডা. জুবাইদা রহমানের এনভিডিয়া থেকে পদত্যাগ করলেন সিইও জেনসেন হুয়াং ফ্রান্সের বিপক্ষে ইতালির স্কোয়াডে কেন নেই সিসে ও লিবারালি ব্রুকলিনে নির্মাণাধীন গর্তে ধসে পড়ল অ্যাপার্টমেন্ট ভবন, নিহত ৮