কান্ট্রি মিউজিক কিংবদন্তি ডলি পার্টনের প্রতি নিজের গভীর ভালোবাসা প্রকাশ করতে গিয়ে অভিনব এক শ্রদ্ধা নিবেদন করেছেন 'ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস' তারকা ভিন ডিজেল। গত ২৫ আগস্ট ক্যান্সারের সাথে সংক্ষিপ্ত লড়াইয়ের পর ডলি পার্টন মৃত্যুবরণ করেন। এই কিংবদন্তি গায়িকার স্মরণে ডিজেল তার নিজের কণ্ঠে বিখ্যাত গান 'আই উইল অলওয়েজ লাভ ইউ' গেয়ে শোনান।
এই শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে ডিজেল গায়িকার একটি সাদা-কালো ছবি শেয়ার করেন এবং ক্যাপশনে 'লাভ ইউ…' লিখে তার সাথে প্রার্থনার হাতের ইমোজি যুক্ত করেন। ভিডিওটি পোস্ট করার পরপরই তা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ইনস্টাগ্রামে এই ভিডিওটি এখন পর্যন্ত প্রায় আড়াই লাখের বেশি লাইক পেয়েছে।
ডিজেলের এই ব্যতিক্রমী গায়কী ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। একদল ভক্ত অভিনেতার এই সংবেদনশীলতা ও গায়কীর প্রশংসা করে মন্তব্য করেছেন, 'আজকের তালিকায় ভিন ডিজেলের গান শুনে কাঁদব, তা ভাবিনি।' অন্যদিকে, অনেকে এই উদ্যোগের কঠোর সমালোচনা করে প্রশ্ন তুলেছেন, 'আমাদের কি এর চেয়ে বেশি কিছু সহ্য করতে হবে?'
উল্লেখ্য, গত ২৫ আগস্ট ডলি পার্টনের মৃত্যুর খবরটি প্রথম ঘোষণা করেন তার ভাতিজা ব্রায়ান সিভার। তিনি শোকবার্তায় জানান, 'ডলি আলোর পথে চলে গেছেন এবং এখন যিশুর কোলে রয়েছেন। নিশ্চিতভাবে সেখানে কার্ল, তার বাবা-মা এবং স্বর্গের অপেক্ষায় থাকা আরও অনেকের সাথে তার দেখা হয়েছে।'

