‘দ্য সোপ্রানোস’ তারকা ভিনসেন্ট পাস্তোর আর নেই, বয়স হয়েছিল ৮০

জনপ্রিয় অপরাধমূলক টেলিভিশন সিরিজ ‘দ্য সোপ্রানোস’-এ সালভাতোরে বনপেনসিয়েরো চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া মার্কিন অভিনেতা ভিনসেন্ট পাস্তোর মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। শনিবার (১ আগস্ট) নিউ ইয়র্কের ব্রঙ্কসে তার নিজ বাড়ি থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডেকে এই খবর নিশ্চিত করেছেন তার দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময়ের ম্যানেজার রবার্ট অ্যাটারম্যান।

গণমাধ্যম ডেডলাইন-এর প্রতিবেদন অনুযায়ী, এক প্রতিবেশী তিন দিন ধরে পাস্তোরের কোনো খোঁজ না পেয়ে পুলিশে খবর দেন। তার মৃত্যুর কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। মৃত্যুকালে তিনি তার মেয়ে রেনিকে রেখে গেছেন।

ভিনসেন্ট পাস্তোরের দীর্ঘদিনের ম্যানেজার রবার্ট অ্যাটারম্যান গভীর শোক প্রকাশ করে এক বিবৃতিতে বলেন, “ভিনি ছিলেন আমার দেখা সবচেয়ে দয়ালু ও উদার মানুষদের একজন। তিনি সবার সঙ্গে অত্যন্ত উষ্ণতা ও শ্রদ্ধা নিয়ে আচরণ করতেন। অটোগ্রাফ বা ছবি তুলতে চাওয়া কোনো ভক্তকে তিনি কখনো ফিরিয়ে দিতেন না। যারা তাকে সমর্থন করতেন, তাদের তিনি মন থেকে ভালোবাসতেন এবং বিশেষ গুরুত্ব দিতেন।” তিনি আরও বলেন, পাস্তোর অভিনয়কে ভালোবাসতেন এবং তরুণ অভিনেতাদের সবসময় পথ দেখাতেন ও উৎসাহ দিতেন।

ম্যানেজার রবার্ট আরও যোগ করেন, “ভিনিকে হারানো আমার জন্য অত্যন্ত ব্যক্তিগত একটি ক্ষতি। তিন দশকেরও বেশি সময় ধরে আমি কেবল তার চমৎকার ক্যারিয়ারই দেখিনি, বরং একজন অসাধারণ মানুষ হিসেবেও তাকে চিনেছি। আমি তার বন্ধুত্ব, আনুগত্য, রসবোধ এবং উদারতা খুব মিস করব। অভিনয় ছাড়াও তিনি এমন এক ঐতিহ্য রেখে গেছেন যা চিরকাল বেঁচে থাকবে।”

এইচবিও-র এমিজয়ী অপরাধমূলক সিরিজ ‘দ্য সোপ্রানোস’-এ টনি সোপ্রানোর (জেমস গ্যান্ডলফিনি অভিনীত) ঘনিষ্ঠ গ্যাংস্টার দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে অভিনয় করেছিলেন পাস্তোর। সিরিজে তার ডাকনাম ছিল “বিগ [আপত্তিকর শব্দ]”। তবে শুধু এই সিরিজেই নয়, তিনি হলিউডের বেশ কিছু বিখ্যাত গ্যাংস্টার ঘরানার চলচ্চিত্রে অভিনয় করেছেন। এর মধ্যে ১৯৯০ সালের ‘গুডফেলাস’ এবং ১৯৯৩ সালের ‘কার্লিটোস ওয়ে’ অন্যতম।

তার অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ১৯৯৫ সালের ‘দ্য জার্কি বয়েজ: দ্য মুভি’, ১৯৯৭ সালের ‘দ্য ডেলি’, ১৯৯৮ সালের ‘উইটনেস টু দ্য মব’, ১৯৯৯ সালের ‘মিকি ব্লু আইজ’, ২০০৪ সালের ‘শার্ক টেল’, ২০১৩ সালের ‘ওয়ান্স আপন এ টাইম ইন ব্রুকলিন’, ২০২৩ সালের ‘স্পিনিং গোল্ড’ এবং ১৯৯৬ সালের এইচবিও টিভি সিনেমা ‘গট্টি’।

টেলিভিশন অভিনেতা হিসেবে পাস্তোর ‘ল অ্যান্ড অর্ডার’, ‘নিউ ইয়র্ক আন্ডারকভার’, ‘বুল’, ‘জেনারেল হসপিটাল’ এবং ‘পেয়ার অব কিংস’-এর মতো জনপ্রিয় সিরিজে অভিনয় করেছেন। এছাড়া তিনি ‘ড্যান্সিং উইথ দ্য স্টার্স’ এবং ‘সেলিব্রেটি ফ্যামিলি ফিউড’-এর মতো রিয়েলিটি শোতে অংশ নিয়েছিলেন এবং ‘শার্ক ট্যাঙ্ক’-এর দ্বিতীয় সিজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অভিনয়ের বাইরে ২০০৪ সালে তিনি সিরিয়াসএক্সএম (SiriusXM) রেডিওতে ‘দ্য ওয়াইজ গাই’ নামে একটি শো উপস্থাপনা শুরু করেন, যেখানে ইতালীয়-আমেরিকান সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিত্বরা অংশ নিতেন। অভিনয়ে আসার আগে ভিনসেন্ট পাস্তোর ভিয়েতনাম যুদ্ধের সময় তিন বছর মার্কিন নৌবাহিনীতে নাবিক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

শিরোনাম :
চাঁদপুরে ঋণের চাপ ও পারিবারিক কলহে দুই যুবকের মৃত্যু ‘কখনো মাদক বিক্রি করতে চাইনি’ জুভেন্টাসে যোগ দিচ্ছেন কোলো মুয়ানি, পিএসজিকে দিতে হবে ৫০ মিলিয়ন ইউরো ‘দ্য সোপ্রানোস’ তারকা ভিনসেন্ট পাস্তোর আর নেই, বয়স হয়েছিল ৮০ বিশ্বজুড়ে স্থূলতা রোধে বাধা দিচ্ছে প্রক্রিয়াজাত খাদ্য কোম্পানিগুলো: ডব্লিউএইচও ‘একটি ইহুদি জীবনের মূল্য ১ কোটি ফিলিস্তিনি’: বিবিসিকে ইসরায়েলি বসতিস্থাপনকারী পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩ দানিউবের পানি রেকর্ড কমায় হাঙ্গেরির পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধের শঙ্কা দক্ষিণখানে চিকিৎসক হত্যা: জুতার ছাপের সূত্র ধরে স্বামী গ্রেপ্তার সোফি কানিংহামের মন্তব্য নিয়ে কেটি নোলানের সমালোচনা, পাল্টা তোপ আউটকিকের চাঁদপুরে ঋণের চাপ ও পারিবারিক কলহে দুই যুবকের মৃত্যু ‘কখনো মাদক বিক্রি করতে চাইনি’ জুভেন্টাসে যোগ দিচ্ছেন কোলো মুয়ানি, পিএসজিকে দিতে হবে ৫০ মিলিয়ন ইউরো ‘দ্য সোপ্রানোস’ তারকা ভিনসেন্ট পাস্তোর আর নেই, বয়স হয়েছিল ৮০ বিশ্বজুড়ে স্থূলতা রোধে বাধা দিচ্ছে প্রক্রিয়াজাত খাদ্য কোম্পানিগুলো: ডব্লিউএইচও ‘একটি ইহুদি জীবনের মূল্য ১ কোটি ফিলিস্তিনি’: বিবিসিকে ইসরায়েলি বসতিস্থাপনকারী পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩ দানিউবের পানি রেকর্ড কমায় হাঙ্গেরির পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধের শঙ্কা দক্ষিণখানে চিকিৎসক হত্যা: জুতার ছাপের সূত্র ধরে স্বামী গ্রেপ্তার সোফি কানিংহামের মন্তব্য নিয়ে কেটি নোলানের সমালোচনা, পাল্টা তোপ আউটকিকের