আগামী মাসে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়া সফরের জন্য ১৬ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। দীর্ঘদেহী ফাস্ট বোলার উইল ও'রূর্ক প্রত্যাশিতভাবেই দলে ফিরেছেন। অস্ট্রেলিয়ার পিচের গতি ও বাউন্সের সাথে মানিয়ে নিতে তাকে দলের জন্য উপযুক্ত মনে করা হচ্ছে।
নিউজিল্যান্ড এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে মাত্র একটি টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেয়েছে। এছাড়া অস্ট্রেলিয়ার মাটিতে এর আগে কখনোই এত দীর্ঘ সিরিজ খেলেনি কিউইরা। এই সফরের চারটি টেস্টের মধ্যে বক্সিং ডে-তে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) অনুষ্ঠিতব্য তৃতীয় টেস্টটি নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথামের ক্যারিয়ারের ১০০তম টেস্ট হতে যাচ্ছে।
নিউজিল্যান্ডের ঘোষিত ১৬ সদস্যের দল: টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, উইল ও'রূর্ক, গ্লেন ফিলিপস, মাইকেল রে, রাচিন রবীন্দ্র, নাথান স্মিথ এবং উইল ইয়াং।
