অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে গেলেন নাহিদ রানা, অনিশ্চিত লিটন-শরিফুল

আসন্ন অস্ট্রেলিয়া সফরের আগে বড় ধরনের ধাক্কা খেল বাংলাদেশ ক্রিকেট দল। ইনজুরির কারণে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন তরুণ ফাস্ট বোলার নাহিদ রানা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা শনিবার ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে, নাহিদ রানা অস্ট্রেলিয়া সফরে যেতে পারছেন না। জিম্বাবুয়ের বিপক্ষে চলতি মাসের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ফিল্ডিংয়ের সময় তিনি বাম পাশের পাঁজরে চোট পান। পরবর্তী স্ক্যানে তার গ্রেড-২ সাইড স্ট্রেইন ধরা পড়ে, যার ফলে তার সুস্থ হতে ছয় থেকে আট সপ্তাহ সময় লাগতে পারে বলে ধারণা করছে বিসিবি।

এদিকে ডারউইনে অনুষ্ঠিত হতে যাওয়া সিরিজের প্রথম টেস্টে দলের নিয়মিত সদস্য লিটন কুমার দাস ও বাঁহাতি পেসার শরিফুল ইসলামের খেলা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিসিবি জানিয়েছে, লিটনের বিষয়টি তার ফিটনেস পরীক্ষার ওপর নির্ভর করছে। জিম্বাবুয়ে সিরিজের পর বাম পায়ের কাফ মাসলে চোট পাওয়া লিটন চিকিৎসার জন্য সিঙ্গাপুরে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েছিলেন। সেখানে তাকে পিআরপি (প্লেটলেট-রিচ প্লাজমা) থেরাপি দেওয়া হয়েছে। আগামী ২৮ জুলাই থেকে তার প্রগ্রেসিভ রানিং ও কন্ডিশনিং কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। ১৩ আগস্ট তার ফিটনেস মূল্যায়ন করা হবে, যেখানে মেডিকেল ক্লিয়ারেন্স পেলে তিনি দ্বিতীয় টেস্টে খেলার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, শরিফুল ইসলাম জিম্বাবুয়ে সিরিজে বাম হ্যামস্ট্রিংয়ের গ্রেড-১ চোটে পড়েন। তিনিও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন এবং আগামী ২৯ জুলাই থেকে তার বোলিং অনুশীলন শুরুর পরিকল্পনা রয়েছে। ১২ আগস্ট তার ফিটনেস পরীক্ষা নেওয়া হবে। প্রথম টেস্টে তাকে পাওয়ার সম্ভাবনা কম থাকলেও, বোলিং ওয়ার্কলোড সফলভাবে সম্পন্ন করতে পারলে এবং মেডিকেল ছাড়পত্র পেলে দ্বিতীয় টেস্টে তিনি দলের সাথে যোগ দিতে পারেন। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে আগামী ১৩-১৭ আগস্ট ডারউইনে প্রথম টেস্ট এবং ২২-২৬ আগস্ট ম্যাকাইতে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শিরোনাম :
সিভার-ব্রান্টকে ছাড়াই ফিনিক্সকে উড়িয়ে দিল ট্রেন্ট রকেটস বঙ্গভবনে দাপ্তরিক কাজ করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ রংপুর বিভাগের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক ইরানের ক্ষেপণাস্ত্র হামলার হুমকি: পুরনো এয়ার ফোর্স ওয়ানে ফিরলেন ট্রাম্প রাজনৈতিক বয়ানকে সামাজিক মূল্যবোধের সাথে সঙ্গতিপূর্ণ করার তাগিদ পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযান, আটক ৪০ ফিলিস্তিনি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় ককরোচ পার্টি, সরকারের স্পষ্ট বার্তা আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ লেব্রন জেমস হয়তো বর্ণবাদী: সেরা বাস্কেটবল তারকা বিতর্কে ট্রাম্প অবশেষে পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সিভার-ব্রান্টকে ছাড়াই ফিনিক্সকে উড়িয়ে দিল ট্রেন্ট রকেটস বঙ্গভবনে দাপ্তরিক কাজ করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ রংপুর বিভাগের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক ইরানের ক্ষেপণাস্ত্র হামলার হুমকি: পুরনো এয়ার ফোর্স ওয়ানে ফিরলেন ট্রাম্প রাজনৈতিক বয়ানকে সামাজিক মূল্যবোধের সাথে সঙ্গতিপূর্ণ করার তাগিদ পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযান, আটক ৪০ ফিলিস্তিনি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় ককরোচ পার্টি, সরকারের স্পষ্ট বার্তা আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ লেব্রন জেমস হয়তো বর্ণবাদী: সেরা বাস্কেটবল তারকা বিতর্কে ট্রাম্প অবশেষে পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান