শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর ৩৬ দিনের আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের মধ্য দিয়ে ৩৬ দিন ধরে চলা টানা আন্দোলনের ইতি ঘটল। দিল্লির যন্তর মন্তরে চলমান এই আন্দোলন অবিলম্বে তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে আন্দোলনের সমাপ্তি টানার কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয় এবং সকল বিক্ষোভকারীকে শান্তিপূর্ণভাবে নিজ নিজ বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে সিজেপির মুখপাত্র সৌরব দাস ও আশুতোষ রঙ্কা উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং। সিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারের দেওয়া আশ্বাসের ওপর আস্থা রেখেই তারা ‘সদিচ্ছা’ থেকে এই দীর্ঘ আন্দোলন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন।

সিজেপির দাবি অনুযায়ী, শিক্ষামন্ত্রীর পদত্যাগের পাশাপাশি সরকার তাদের অন্যান্য দাবিগুলোও মেনে নিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা পুলিশ মামলাগুলো তুলে নেওয়া, ভবিষ্যতে শিক্ষার্থীদের কোনো প্রকার হয়রানি না করা এবং নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মঘাতী হওয়া শিক্ষার্থীদের পরিবারকে নিয়ম অনুযায়ী সর্বোচ্চ ক্ষতিপূরণ প্রদান করা। ৩৬ দিনের এই দীর্ঘ আন্দোলনের পর সরকারের পক্ষ থেকে সব দাবি মেনে নেওয়ায় সিজেপি তাদের কর্মসূচি স্থগিতের ঘোষণা দেয়।

শিরোনাম :
ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান প্রথম টেস্ট: টস জিতে ব্যাটিংয়ে ক্যারিবীয়রা, উসমানের অভিষেক সিভার-ব্রান্টকে ছাড়াই ফিনিক্সকে উড়িয়ে দিল ট্রেন্ট রকেটস বঙ্গভবনে দাপ্তরিক কাজ করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ রংপুর বিভাগের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক ইরানের ক্ষেপণাস্ত্র হামলার হুমকি: পুরনো এয়ার ফোর্স ওয়ানে ফিরলেন ট্রাম্প রাজনৈতিক বয়ানকে সামাজিক মূল্যবোধের সাথে সঙ্গতিপূর্ণ করার তাগিদ পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযান, আটক ৪০ ফিলিস্তিনি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় ককরোচ পার্টি, সরকারের স্পষ্ট বার্তা আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ লেব্রন জেমস হয়তো বর্ণবাদী: সেরা বাস্কেটবল তারকা বিতর্কে ট্রাম্প ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান প্রথম টেস্ট: টস জিতে ব্যাটিংয়ে ক্যারিবীয়রা, উসমানের অভিষেক সিভার-ব্রান্টকে ছাড়াই ফিনিক্সকে উড়িয়ে দিল ট্রেন্ট রকেটস বঙ্গভবনে দাপ্তরিক কাজ করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ রংপুর বিভাগের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক ইরানের ক্ষেপণাস্ত্র হামলার হুমকি: পুরনো এয়ার ফোর্স ওয়ানে ফিরলেন ট্রাম্প রাজনৈতিক বয়ানকে সামাজিক মূল্যবোধের সাথে সঙ্গতিপূর্ণ করার তাগিদ পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযান, আটক ৪০ ফিলিস্তিনি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় ককরোচ পার্টি, সরকারের স্পষ্ট বার্তা আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ লেব্রন জেমস হয়তো বর্ণবাদী: সেরা বাস্কেটবল তারকা বিতর্কে ট্রাম্প