আন্দোলন প্রত্যাহার সিজেপির, খুললো দিল্লির মেট্রো ও ইন্টারনেট

ভারতের ককরোচ বা তেলাপোকা জনতা পার্টি (সিজেপি) দিল্লিসহ সারাদেশে তাদের চলমান আন্দোলন আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিয়েছে। এই ঘোষণার পরপরই আন্দোলনের কেন্দ্রস্থল যন্তর মন্তরে ইন্টারনেট পরিষেবা পুনরায় চালু করা হয়েছে। একই সঙ্গে, গত কয়েকদিন ধরে বন্ধ থাকা দিল্লির অন্তত ১৮টি মেট্রো স্টেশনও জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। শনিবার (২৫ জুলাই) এনডিটিভির লাইভ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সরকারি পরীক্ষায় অনিয়ম ও নিট (NEET) প্রশ্নফাঁসের অভিযোগে সিজেপির নেতৃত্বে শিক্ষার্থীরা দিল্লিতে দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করছিল। আন্দোলনের মুখে চাপের মুখে পড়ে শনিবার দুপুরে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন।

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর শনিবার সন্ধ্যায় নয়াদিল্লির যন্তর মন্তরে সরকারি প্রতিনিধিদলের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে সিজেপি তাদের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, অবিলম্বে তাদের আন্দোলন কার্যকরভাবে প্রত্যাহার করা হচ্ছে। সেই সঙ্গে যন্তর মন্তরে অবস্থানরত সমর্থকদের শান্তিপূর্ণভাবে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়। পরবর্তীতে পুলিশও বিক্ষোভকারীদের এলাকা ছেড়ে বাড়ি ফেরার নির্দেশ দেয়।

শিরোনাম :
মালদ্বীপে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের প্রত্যাশা শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর ভারতে সরকার পতনের ডাক রাহুল গান্ধীর ত্রিনিদাদে বৃষ্টির বাগড়া, আব্বাসের শিকার কিং, আগেভাগে মধ্যাহ্নভোজ যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ ভিত্তিহীন, মন্তব্য বাণিজ্যমন্ত্রীর জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করল ভারত আইসিই কর্মকর্তার গুলিতে নিহত ব্যক্তির গাড়িতে মাদক মেলেনি: প্রসিকিউটর মোদির ‘অপরাজেয়’ ভাবমূর্তিতে বড় ধাক্কা দিল ভারতীয় শিক্ষার্থীদের আন্দোলন খুলনা ও চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংকেত ইসলাম, দেশ ও মানবতার পক্ষে কাজ করছি: চরমোনাই পীর কনর ম্যাকগ্রেগরের প্রত্যাবর্তন কঠিন হবে, মনে করেন পল ফেল্ডার মালদ্বীপে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের প্রত্যাশা শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর ভারতে সরকার পতনের ডাক রাহুল গান্ধীর ত্রিনিদাদে বৃষ্টির বাগড়া, আব্বাসের শিকার কিং, আগেভাগে মধ্যাহ্নভোজ যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ ভিত্তিহীন, মন্তব্য বাণিজ্যমন্ত্রীর জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করল ভারত আইসিই কর্মকর্তার গুলিতে নিহত ব্যক্তির গাড়িতে মাদক মেলেনি: প্রসিকিউটর মোদির ‘অপরাজেয়’ ভাবমূর্তিতে বড় ধাক্কা দিল ভারতীয় শিক্ষার্থীদের আন্দোলন খুলনা ও চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংকেত ইসলাম, দেশ ও মানবতার পক্ষে কাজ করছি: চরমোনাই পীর কনর ম্যাকগ্রেগরের প্রত্যাবর্তন কঠিন হবে, মনে করেন পল ফেল্ডার