জার্মান চ্যান্সেলরের মন্তব্যের প্রতিবাদে রাষ্ট্রদূতকে তলব করল ইরান

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জের সাম্প্রতিক মন্তব্য এবং তেহরানে অবস্থিত জার্মান দূতাবাসের "হস্তক্ষেপমূলক" কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান। বৃহস্পতিবার তেহরানে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত অ্যাক্সেল ডিটম্যানকে তলব করা হয় বলে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা নিশ্চিত করেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিষয়ক মহাপরিচালক ও সহকারী পররাষ্ট্রমন্ত্রী আলিরেজা ইউসেফি জার্মান রাষ্ট্রদূতকে তলব করে তেহরানের এই আনুষ্ঠানিক প্রতিবাদ লিপি হস্তান্তর করেন। এ সময় ইউসেফি ইরানের বিষয়ে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জের দেওয়া বক্তব্যকে প্রত্যাখ্যান করেন। একই সঙ্গে তিনি ইরান ও আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে বার্লিনের নেতিবাচক দৃষ্টিভঙ্গির কঠোর সমালোচনা করেন।

বৈঠকে ইরানের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের প্রতি জার্মানির রাজনৈতিক ও সামরিক সমর্থনের বিষয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তেহরানের এই আপত্তির জবাবে জার্মান রাষ্ট্রদূত অ্যাক্সেল ডিটম্যান জানান, ইরানের উদ্বেগের বিষয়টি তিনি দ্রুতই তার নিজের সরকারকে অবহিত করবেন।

এর আগে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ ইরানের প্রতি তাদের "সামরিক পারমাণবিক কর্মসূচি" বন্ধ করার, আঞ্চলিক প্রক্সি গ্রুপগুলোকে দেওয়া সমর্থন বন্ধ করার এবং হরমুজ প্রণালীতে তথাকথিত অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়েছিলেন। চ্যান্সেলরের এই বক্তব্যকে "ইচ্ছাকৃতভাবে বিকৃত" আখ্যা দিয়ে গত বুধবারই তা আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছিল ইরান।

শিরোনাম :
নেশনস লিগের শেষ ম্যাচে নিষিদ্ধ কেভিন ডি ব্রুইন অর্থনীতি চাঙ্গা হলেও মার্কিনদের মনে কাটছে না হতাশা, ভিন্ন পথে অর্থনীতিবিদরা সব কিছুতে ‘গার্ল’ তকমা কেন? শৈশব ও লিঙ্গভেদের প্রবণতা নিয়ে প্রশ্ন অক্টোবরফেস্টে নারীদের ‘আপস্কার্টিং’ ঠেকাতে দেওয়া হচ্ছে ফ্রি শর্টস বাংলাদেশকে হারিয়ে এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতল শ্রীলঙ্কা কানসাসে আসন রক্ষায় রিপাবলিকানদের কোটি কোটি ডলার বরাদ্দ, নর্থ ক্যারোলাইনায় তহবিল হ্রাস ‘প্রতিরক্ষা শিল্পে সম্পূর্ণ বিপ্লব ঘটাচ্ছে তুরস্ক’: এরদোয়ান নিরাপত্তা হুমকি উপেক্ষা করা হয়েছে, অভিযোগ নাইজেল ফারাজের উপনেতার এক দিনে ৬১ বিলিয়ন ডলার সম্পদ বাড়ল ইলন মাস্কের রোনালদোর বিদায় নিয়ে মুখ খুললেন বেনাতিয়া, চেয়েছেন সম্মানজনক সমাপ্তি নেশনস লিগের শেষ ম্যাচে নিষিদ্ধ কেভিন ডি ব্রুইন অর্থনীতি চাঙ্গা হলেও মার্কিনদের মনে কাটছে না হতাশা, ভিন্ন পথে অর্থনীতিবিদরা সব কিছুতে ‘গার্ল’ তকমা কেন? শৈশব ও লিঙ্গভেদের প্রবণতা নিয়ে প্রশ্ন অক্টোবরফেস্টে নারীদের ‘আপস্কার্টিং’ ঠেকাতে দেওয়া হচ্ছে ফ্রি শর্টস বাংলাদেশকে হারিয়ে এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতল শ্রীলঙ্কা কানসাসে আসন রক্ষায় রিপাবলিকানদের কোটি কোটি ডলার বরাদ্দ, নর্থ ক্যারোলাইনায় তহবিল হ্রাস ‘প্রতিরক্ষা শিল্পে সম্পূর্ণ বিপ্লব ঘটাচ্ছে তুরস্ক’: এরদোয়ান নিরাপত্তা হুমকি উপেক্ষা করা হয়েছে, অভিযোগ নাইজেল ফারাজের উপনেতার এক দিনে ৬১ বিলিয়ন ডলার সম্পদ বাড়ল ইলন মাস্কের রোনালদোর বিদায় নিয়ে মুখ খুললেন বেনাতিয়া, চেয়েছেন সম্মানজনক সমাপ্তি