রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, জনমনে আতঙ্ক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২: ৪১। শুক্রবার একই দিনে রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় নগরজুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবার দুপুরে মালিবাগে প্রথম বিস্ফোরণের ঘটনার পর সন্ধ্যায় মহাখালী, আগারগাঁও ও যাত্রাবাড়ীতেও বিস্ফোরণের শব্দ শোনা যায়। এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় মহাখালী এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। প্রায় একই সময়ে আগারগাঁওয়ে বাংলাদেশ বেতার ভবনসংলগ্ন সড়কে আরও একটি বিস্ফোরণ ঘটে। এর কিছুক্ষণ পর যাত্রাবাড়ী থানার প্রধান ফটকের সামনেও একাধিক বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। যাত্রাবাড়ী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. হাসানুর বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে এটি ককটেল বিস্ফোরণ বলে ধারণা করা হচ্ছে, তবে বিস্তারিত তদন্ত সাপেক্ষে বলা সম্ভব হবে।

এর আগে জুমার নামাজের পরপরই মৌচাকের ফরচুন শপিংমলের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ বিষয়ে শাহজাহানপুর থানার ওসি আমিরুল ইসলাম জানান, ফ্লাইওভারের ওপর থেকে ককটেল ছোড়া হয়েছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে ফ্লাইওভারের প্রবেশমুখের সিসিটিভি ফুটেজ যাচাই করা হচ্ছে।

রাজধানীর একাধিক এলাকায় একই দিনে এসব বিস্ফোরণের ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে। এদিকে, পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় রাতে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শহরের প্রবেশপথসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।

শিরোনাম :
ভিসা জটিলতায় সাংবাদিকতা প্রোগ্রামে ভর্তি স্থগিত করল কলাম্বিয়া ইউনিভার্সিটি স্পেনে আটক মিয়ানমার আমেরিকান চেম্বারের সাবেক বোর্ড সদস্য চলতি মাসেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, শুরু হয়েছে চাহিদাপত্র পাওয়ার প্রক্রিয়া রোমান রেইন্সের মুখোমুখি হওয়ার আগে নিজের মানসিক প্রস্তুতি জানালেন এলএ নাইট মেম কয়েন ইভেন্টে ট্রাম্পের নৈশভোজ, থাকছে স্বর্ণের ঘড়িসহ বিশেষ উপহার ভোটার তালিকা নিয়ে বিতর্ক: ভারতে ফের পথে ‘ককরোচ’ আন্দোলন হাওয়াইয়ের ৫০০ বছরের পুরনো বিখ্যাত হোলেই সি আর্চ ধসে পড়েছে আচরণবিধি ভঙ্গের দায়ে অভিযুক্ত ইংলিশ পেসার ব্রাইডন কার্স অলিম্পিক ক্যানোয়ার ডেভিড হার্নের বিরুদ্ধে ভ্যান্ডালিজমের মামলা স্থায়ীভাবে খারিজ তুরস্কের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে ইতিবাচক ট্রাম্প ভিসা জটিলতায় সাংবাদিকতা প্রোগ্রামে ভর্তি স্থগিত করল কলাম্বিয়া ইউনিভার্সিটি স্পেনে আটক মিয়ানমার আমেরিকান চেম্বারের সাবেক বোর্ড সদস্য চলতি মাসেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, শুরু হয়েছে চাহিদাপত্র পাওয়ার প্রক্রিয়া রোমান রেইন্সের মুখোমুখি হওয়ার আগে নিজের মানসিক প্রস্তুতি জানালেন এলএ নাইট মেম কয়েন ইভেন্টে ট্রাম্পের নৈশভোজ, থাকছে স্বর্ণের ঘড়িসহ বিশেষ উপহার ভোটার তালিকা নিয়ে বিতর্ক: ভারতে ফের পথে ‘ককরোচ’ আন্দোলন হাওয়াইয়ের ৫০০ বছরের পুরনো বিখ্যাত হোলেই সি আর্চ ধসে পড়েছে আচরণবিধি ভঙ্গের দায়ে অভিযুক্ত ইংলিশ পেসার ব্রাইডন কার্স অলিম্পিক ক্যানোয়ার ডেভিড হার্নের বিরুদ্ধে ভ্যান্ডালিজমের মামলা স্থায়ীভাবে খারিজ তুরস্কের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে ইতিবাচক ট্রাম্প