যুক্তরাজ্যে ইরানের সন্ত্রাসী কর্মকাণ্ডের ঝুঁকি বাড়ছে, সতর্ক করলেন এমআই৫ প্রধান

যুক্তরাজ্যের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এমআই৫-এর প্রধান স্যার কেন ম্যাককালাম সতর্ক করেছেন যে, ইরান ব্রিটিশ ভূখণ্ডে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার প্রচেষ্টা ক্রমশ বাড়িয়ে তুলছে। মঙ্গলবার ১৩ অক্টোবর এক ভাষণে গোয়েন্দা প্রধান জানান, ২০২২ সাল থেকেই তিনি এই বিষয়ে সতর্ক করে আসছেন। বর্তমানে ইরান বিভিন্ন অপরাধী চক্রকে ব্যবহার করে যুক্তরাজ্যের বিরোধী দলের কর্মী, ইরানি সংবাদমাধ্যম এবং ইসরায়েলি স্থাপনাগুলোকে ভয় দেখানোর চেষ্টা করছে।

এমআই৫ প্রধান হিসেবে বার্ষিক নিরাপত্তা বিষয়ক ভাষণে ম্যাককালাম জানান, রাশিয়ার মতো দেশগুলো এখনো যুক্তরাজ্যের জন্য বড় হুমকি হিসেবে রয়ে গেছে, তবে ইরানের পক্ষ থেকে সরাসরি হামলার প্রচেষ্টা উদ্বেগজনকভাবে বেড়েছে। তিনি সরাসরি আরএএফ ফেয়ারফোর্ডে মার্কিন বোমারু বিমানের বিরুদ্ধে সাম্প্রতিক সম্ভাব্য ষড়যন্ত্রের কথা উল্লেখ না করলেও, সামরিক স্থাপনার মতো কঠিন লক্ষ্যবস্তুতে ইরানের উচ্চাভিলাষী পরিকল্পনার দিকে ইঙ্গিত করেছেন।

ম্যাককালাম বলেন, চলমান তদন্তের স্বার্থে অনেক কিছু বিস্তারিত বলা সম্ভব নয়, তবে যারা ব্রিটিশ রাস্তায় বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করবে, তা সে ভাড়াটে গুন্ডা হোক বা বিদেশের কোনো মদদদাতা, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গত ১২ মাসে ইরান-সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যুক্তরাজ্যে ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে চালানো অগ্নিসংযোগ ও নাশকতার বেশ কিছু ঘটনাও অন্তর্ভুক্ত রয়েছে।

রাশিয়ার বিষয়ে তিনি বলেন, ভ্লাদিমির পুতিনের প্রশাসন ইউক্রেন সহায়তাকে বাধাগ্রস্ত করতে হাইব্রিড যুদ্ধের কৌশল বাড়িয়ে দিয়েছে। পোল্যান্ডের স্টারলিংক স্টেশনে হামলা, জার্মানির বিমানবন্দরে ড্রোন হামলার চেষ্টার মতো সাম্প্রতিক ঘটনাগুলো রাশিয়ার এই কৌশলের অংশ। ম্যাককালামের মতে, ইউক্রেনে রাশিয়ার সামরিক অগ্রগতি সীমিত এবং ব্যয়বহুল হওয়ায় তারা ইউরোপের অন্যান্য দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে, যাতে পশ্চিমা দেশগুলোকে ভয় দেখানো যায়। তবে তিনি পরিষ্কারভাবে জানান, ন্যাটো জোটের অনুচ্ছেদ ৫-এর সীমাবদ্ধতা লঙ্ঘন না করে রাশিয়া এই ধরনের প্রক্সি ও হাইব্রিড যুদ্ধ চালিয়ে যাচ্ছে।

শিরোনাম :
যুক্তরাজ্যে ইরানের সন্ত্রাসী কর্মকাণ্ডের ঝুঁকি বাড়ছে, সতর্ক করলেন এমআই৫ প্রধান হার্দিক-জয়সওয়াল ট্রেড নিয়ে আলোচনা নেই, স্থবির পরিস্থিতি ট্রাম্পের মিম কয়েন ডিনারে আমন্ত্রিত শীর্ষ বিনিয়োগকারীদের বেশিরভাগই বিদেশি গফরগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড: সাত কক্ষ ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি ফুসফুসে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি পোপ লিওন XIV কুশল মেন্ডিসের অপরাজিত ৮৭ রানে পাকিস্তানের বিপক্ষে জয় শ্রীলঙ্কার রাশিয়ার সাথে ডিজেল চুক্তি বাতিলের আহ্বান মার্কিন সিনেটরদের অর্থনৈতিক নিরাপত্তা জোরদারে তুরস্ক-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক বৃদ্ধির আহ্বান যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে ইরান: এমআই৫ প্রধান নেত্রকোণায় কিশোরীকে ধর্ষণ ও বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান, অতঃপর আত্মহত্যা যুক্তরাজ্যে ইরানের সন্ত্রাসী কর্মকাণ্ডের ঝুঁকি বাড়ছে, সতর্ক করলেন এমআই৫ প্রধান হার্দিক-জয়সওয়াল ট্রেড নিয়ে আলোচনা নেই, স্থবির পরিস্থিতি ট্রাম্পের মিম কয়েন ডিনারে আমন্ত্রিত শীর্ষ বিনিয়োগকারীদের বেশিরভাগই বিদেশি গফরগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড: সাত কক্ষ ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি ফুসফুসে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি পোপ লিওন XIV কুশল মেন্ডিসের অপরাজিত ৮৭ রানে পাকিস্তানের বিপক্ষে জয় শ্রীলঙ্কার রাশিয়ার সাথে ডিজেল চুক্তি বাতিলের আহ্বান মার্কিন সিনেটরদের অর্থনৈতিক নিরাপত্তা জোরদারে তুরস্ক-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক বৃদ্ধির আহ্বান যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে ইরান: এমআই৫ প্রধান নেত্রকোণায় কিশোরীকে ধর্ষণ ও বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান, অতঃপর আত্মহত্যা