হুথি মিলিশিয়াদের ক্রমবর্ধমান আকাশপথের হামলা থেকে সৌদি আরবকে সুরক্ষা দিতে যুক্তরাজ্য তার রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) টাইফুন যুদ্ধবিমান মোতায়েন করবে। মঙ্গলবার ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই যুদ্ধবিমানগুলো সৌদি শহর এবং দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় প্রতিরক্ষামূলক পাল্টা বিমান হামলা পরিচালনার কাজে নিয়োজিত থাকবে।
ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, ব্রিটিশ কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে যে, এই সহায়তার অংশ হিসেবে যুক্তরাজ্য একটি অ্যাটলাস এ৪০০এম পরিবহন বিমান এবং সামরিক উপদেষ্টাদেরও সৌদি আরবে পাঠাবে। এর আগে সেপ্টেম্বর মাসে ব্রিটেন সৌদি আরবে অতিরিক্ত প্রতিরক্ষামূলক সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছিল। সেই সময়কার সহায়তার মধ্যে ছিল আরএএফ ভয়েজার এয়ার-টু-এয়ার রিফুয়েলিং বা আকাশে জ্বালানি ভরার বিমান, তবে তাতে কোনো যুদ্ধবিমান পাঠানোর অন্তর্ভুক্ত ছিল না।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে হুথি মিলিশিয়াদের হামলা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ইয়েমেনি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত সোমবার সরকারি নিরাপত্তা বাহিনীর একটি প্রশিক্ষণ শিবিরে চালানো হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছেন। গত তিন মাসে দেশটিতে সংঘাত বৃদ্ধির পর এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলার ঘটনা।

