গুলশান ইয়ুথ ক্লাবের ‘উল্লাস ২০২৬’ ক্রীড়া উৎসবের প্রস্তুতি সম্পন্ন

গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের উদ্যোগে আয়োজিত ‘উল্লাস ২০২৬’ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট-সিজন ২ উপলক্ষে একটি প্রেস মিট অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৩টা ৪৫ মিনিটে গুলশান সেন্ট্রাল পার্ক অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্সের বাস্কেটবল কমপ্লেক্সে এই প্রেস মিটের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুলশান ইয়ুথ ক্লাবের সভাপতি ডা. ওয়াহিদুজ্জামান (তমাল), সেক্রেটারী জেনারেল ও উল্লাস অরগানাইজিং কমিটির চেয়ারম্যান মেহেদী হাসান, ক্লাবের সহ-সভাপতি ও উল্লাস অরগানাইজিং কমিটির ভাইস চেয়ারম্যান ইফতেখার রহমান, এবং উল্লাস অরগানাইজিং কমিটির ভাইস চেয়ারম্যান এম আমির আলী মোস্তফা ও ইফফাত আমবারিন জয়া। এছাড়াও ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, স্পোর্টস কো-অর্ডিনেটর ফুয়াদ বিন সাজ্জাদ, প্রেস, মিডিয়া ও মার্কেটিং কো-অর্ডিনেটর অজয় কুমার কুন্ডু এবং গোল্ড স্পনসর ওরিয়ন ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জেরিন করীম উপস্থিত ছিলেন।

সভাপতি ডা. ওয়াহিদুজ্জামান (তমাল) ‘উল্লাস ২০২৬’ সফল করার লক্ষ্যে অংশগ্রহণকারী ক্লাব ও ক্রীড়াবিদদের আন্তরিক অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি রাজউকের চেয়ারম্যানকে মূল্যবান সমর্থন ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং কমপ্লেক্সটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব পাওয়ায় রাজউকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন যে, ক্লাবটি কমপ্লেক্সের সুষ্ঠু রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের মাধ্যমে বৃহত্তর জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে যাবে।

উল্লাস অরগানাইজিং কমিটির চেয়ারম্যান মেহেদী হাসান জানান, আগামী ৩০ অক্টোবর উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই ক্রীড়া উৎসবের সূচনা হবে এবং ৭ নভেম্বর সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী প্রতিযোগিতার পর্দা নামবে। এবারের আসরে ১৩টি ক্রীড়া ইভেন্ট রাখা হয়েছে, যার মধ্যে ১০০ বল ক্রিকেট, ব্যাডমিন্টন, বাস্কেটবল, ফুটবল (৭-এ-সাইড), গলফ, সাঁতার, টেবিল টেনিস, টেনিস, দাবা, ৮ বল পুল, প্যাডেল বল, কুইজ ও আর্ম রেসলিং অন্তর্ভুক্ত রয়েছে।

এবারের আয়োজনে দেশের ২৪টি স্বনামধন্য ক্লাব অংশগ্রহণ করছে, যেখানে ১২০০ জনেরও বেশি ক্রীড়াবিদ প্রতিদ্বন্দ্বিতা করবেন। অংশগ্রহণকারী ক্লাবগুলোর তালিকায় রয়েছে অল কমিউনিটি ক্লাব লিমিটেড, বনানী ক্লাব লিমিটেড, বাংলাদেশ চায়না ক্লাব লিমিটেড, বারিধারা কসমোপলিটন ক্লাব, বারিধারা ডিপ্লোম্যাটিক এনক্লেভ ক্লাব, ক্যাডেট কলেজ ক্লাব, ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেড, ক্লাব শাহীন লিমিটেড, কর্পোরেট এক্সিকিউটিভ ক্লাব, ঢাকা বোট ক্লাব লিমিটেড, ঢাকা ক্লাব লিমিটেড, গুলশান ক্লাব লিমিটেড, গুলশান নর্থ ক্লাব লিমিটেড, আইবিএ অ্যালামনাই ক্লাব লিমিটেড, ইন্টারন্যাশনাল রিক্রিয়েশন ক্লাব লিমিটেড, কুর্মিটোলা গলফ ক্লাব, নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড, নেদারল্যান্ডস রিক্রিয়েশন সেন্টার (ডাচ ক্লাব, ঢাকা), নর্ডিক ক্লাব, সেইন্টস ক্লাব লিমিটেড, সিলেট ক্লাব লিমিটেড, দ্য ব্রিটিশ এইড গেস্ট হাউস অ্যাসোসিয়েশন (বাগা) ক্লাব, উত্তরা ক্লাব লিমিটেড এবং আয়োজক গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেড।

গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের উদ্যোগে আয়োজিত ‘উল্লাস’ ২০২৬ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট-সিজন ২ উপলক্ষে প্রেস মিট অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৩-৪৫ মিনিটে গুলশান সেন্ট্রাল পার্ক অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্সের বাস্কেটবল কমপ্লেক্সে এ প্রেস মিটের আয়োজন করা হয়।

শিরোনাম :
ইয়েমেনের এডেনে হুথি মিলিশিয়াদের একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড, তদন্তে নেমেছে পুলিশ সেরি আ: ঘরের মাঠে বোলোনিয়ার কাছে হেরে ছন্দ হারাল ক্যালিয়ারি ২৩ অক্টোবর ২০২৬: স্বর্ণের দামে ২.৩১ শতাংশ পতন বাহামাসে সন্তানদের বাঁচাতে গিয়ে সমুদ্রে প্রাণ হারালেন ব্রিটিশ মা অস্ট্রেলিয়ার বিপক্ষে নির্ধারণী টেস্ট থেকে ছিটকে গেলেন আনরিখ নরকিয়া আইওভায় সিনেট সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে রিপাবলিকানদের জোরালো প্রচারণা গুলশান ইয়ুথ ক্লাবের ‘উল্লাস ২০২৬’ ক্রীড়া উৎসবের প্রস্তুতি সম্পন্ন ক্যাচ মিস ও ফিল্ডিংয়ের ভুলেই ম্যাচ হাতছাড়া, আফসোস স্যান্টনারের ডুভিকাসের জোড়া গোলে সাসুওলোকে ২-০ ব্যবধানে হারাল কোমো ইয়েমেনের এডেনে হুথি মিলিশিয়াদের একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড, তদন্তে নেমেছে পুলিশ সেরি আ: ঘরের মাঠে বোলোনিয়ার কাছে হেরে ছন্দ হারাল ক্যালিয়ারি ২৩ অক্টোবর ২০২৬: স্বর্ণের দামে ২.৩১ শতাংশ পতন বাহামাসে সন্তানদের বাঁচাতে গিয়ে সমুদ্রে প্রাণ হারালেন ব্রিটিশ মা অস্ট্রেলিয়ার বিপক্ষে নির্ধারণী টেস্ট থেকে ছিটকে গেলেন আনরিখ নরকিয়া আইওভায় সিনেট সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে রিপাবলিকানদের জোরালো প্রচারণা গুলশান ইয়ুথ ক্লাবের ‘উল্লাস ২০২৬’ ক্রীড়া উৎসবের প্রস্তুতি সম্পন্ন ক্যাচ মিস ও ফিল্ডিংয়ের ভুলেই ম্যাচ হাতছাড়া, আফসোস স্যান্টনারের ডুভিকাসের জোড়া গোলে সাসুওলোকে ২-০ ব্যবধানে হারাল কোমো