কালিয়ারির জয়ের ম্যাচে গ্যালারি থেকে পড়ে আহত সমর্থক

সেরি আ-এর ম্যাচে ফ্রোসিনোনের বিপক্ষে ১-০ গোলের জয়ের পর কালিয়ারি ফুটবল ক্লাবের এক সমর্থক দুর্ঘটনার শিকার হয়েছেন। ম্যাচ শেষে খেলোয়াড়রা যখন গ্যালারির কাছে সমর্থকদের ধন্যবাদ জানাতে এগিয়ে যান, তখন তাদের অভিবাদন জানাতে গিয়ে ওই সমর্থক গ্যালারি থেকে নিচে পড়ে যান।

ঘটনাটি ঘটে ম্যাচের চূড়ান্ত বাঁশি বাজার কয়েক মিনিট পর। স্কাই স্পোর্ট ইতালিয়ার তথ্য অনুযায়ী, খেলোয়াড়দের মধ্যে কালিয়ারি অধিনায়ক আলেসান্দ্রো দেইওলা এবং গোলরক্ষক এলিয়া কাপ্রিলে সবার আগে বিষয়টি লক্ষ্য করেন এবং দ্রুত ওই সমর্থকের সাহায্যে এগিয়ে যান।

শীর্ষ লিগের প্রতিটি ম্যাচে মাঠের পাশে সবসময় অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকে। তাৎক্ষণিকভাবে অ্যাম্বুলেন্স ডেকে ওই সমর্থককে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক পরীক্ষায় তার কলারবোন বা ক্ল্যাভিকল হাড় ভাঙার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, বড় কোনো জটিলতা নেই। সবকিছু ঠিক থাকলে রোববারই তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে।

কালিয়ারির বর্তমান হোম ভেন্যু ইউনিপোল ডোমাস একটি অস্থায়ী কাঠামো। মূলত স্তাদিও সান্ত'এলিয়া পুনর্গঠনের পরিকল্পনার অংশ হিসেবে এটি তৈরি করা হয়েছিল। বর্তমানে সান্ত'এলিয়া স্টেডিয়ামটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং বর্তমান স্টেডিয়াম থেকে মাত্র কয়েক গজ দূরেই লতাগুল্মে ঢাকা অবস্থায় পড়ে আছে।

শিরোনাম :
ইমান খেলিফের পেশাদার বক্সিংয়ে ফেরা নিয়ে ক্ষুব্ধ মার্টিনা নাভ্রাতিলোভা টিকনারের কভার হিসেবে ক্লার্ক দলে, শেষ দুই ওয়ানডে থেকে বাদ ফার্গুসন ইউভেন্টাসের বিপক্ষে ২-২ ড্রয়ের পর খেলোয়াড়দের ক্ষুব্ধ হওয়া উচিত: ভানোলি যুক্তরাষ্ট্রে প্রত্যাশার চেয়ে বেশি কর্মসংস্থান, ঘূরে দাঁড়াল শেয়ারবাজার কপ৩১ সম্মেলনে দৃশ্যমান ও বাস্তবসম্মত ফলাফলের তাগিদ আয়োজকদের রিয়াদের আরামকো টাওয়ারে হুথিদের বিমান হামলা গোড়ালির চোটে দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেলেন শাদমান পেন্টাগন প্রধান হেগসেথকে ‘অযোগ্য’ বললেন নবনির্বাচিত কংগ্রেস সদস্য ন্যান্সি লাকোর সুদান সেনাবাহিনীর হাতে ফের গ্রেপ্তার আইসিসি পরোয়ানাভুক্ত আহমেদ হারুন টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযান, পিস্তল ও গুলি উদ্ধার ইমান খেলিফের পেশাদার বক্সিংয়ে ফেরা নিয়ে ক্ষুব্ধ মার্টিনা নাভ্রাতিলোভা টিকনারের কভার হিসেবে ক্লার্ক দলে, শেষ দুই ওয়ানডে থেকে বাদ ফার্গুসন ইউভেন্টাসের বিপক্ষে ২-২ ড্রয়ের পর খেলোয়াড়দের ক্ষুব্ধ হওয়া উচিত: ভানোলি যুক্তরাষ্ট্রে প্রত্যাশার চেয়ে বেশি কর্মসংস্থান, ঘূরে দাঁড়াল শেয়ারবাজার কপ৩১ সম্মেলনে দৃশ্যমান ও বাস্তবসম্মত ফলাফলের তাগিদ আয়োজকদের রিয়াদের আরামকো টাওয়ারে হুথিদের বিমান হামলা গোড়ালির চোটে দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেলেন শাদমান পেন্টাগন প্রধান হেগসেথকে ‘অযোগ্য’ বললেন নবনির্বাচিত কংগ্রেস সদস্য ন্যান্সি লাকোর সুদান সেনাবাহিনীর হাতে ফের গ্রেপ্তার আইসিসি পরোয়ানাভুক্ত আহমেদ হারুন টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযান, পিস্তল ও গুলি উদ্ধার