শনিবার স্তাদিও অলিম্পিকোতে পারমার বিপক্ষে ৫-১ গোলের বড় জয় পেয়েছে এএস রোমা। ম্যাচ চলাকালীন গ্যালারিতে থাকা এক রোমা সমর্থক দলের কোচ জিয়ান পিয়েরো গাসপেরিনিকে উদ্দেশ্য করে মন্তব্য করেন। ওই সমর্থক গাসপেরিনিকে নাহুয়েল মোলিনাকে মাঠ থেকে তুলে নেওয়ার পরামর্শ দেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ওই সমর্থক রোমান উচ্চারণে কোচকে সরাসরি মোলিনাকে বদলি করার কথা বলছেন। জবাবে গাসপেরিনি মজা করে তাকে বলেন, "এখানে চলে এসো।" এই মন্তব্যের মাধ্যমে গাসপেরিনি মূলত সেই সমর্থককে বেঞ্চে এসে দলের কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার জন্য আমন্ত্রণ জানান।
কোচের এমন তাৎক্ষণিক এবং হাস্যরসাত্মক উত্তর শুনে গ্যালারিতে উপস্থিত অন্যান্য সমর্থকরা হেসে ওঠেন এবং অনেকেই হাততালি দিয়ে তার এই মন্তব্যের প্রশংসা করেন। উল্লেখ্য, এই জয়ের পর ইন্টার মিলানের সঙ্গে আতালান্তার ৪-৪ ড্রয়ের সুবাদে রোমা পয়েন্ট তালিকায় ইন্টারকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে।
ME SENTO MALEEEEEEEEEEEE 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 https://t.co/F6GQRHIpLz

