শ্রীমঙ্গলে অবৈধভাবে ভারত যাওয়ার পথে ভারতীয় নারী আটক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধ পথে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টাকালে মিলান বর্মন (৫০) নামের এক ভারতীয় নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রাজঘাট ইউনিয়নের বিদ্যাবিল চা-বাগানের মোঘলাবস্তি এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তাকে সহায়তাকারী দুই বাংলাদেশি নাগরিক বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।

বিজিবি সূত্রে জানা যায়, বাংলাদেশের অভ্যন্তরে টহল দেওয়ার সময় বিজিবি সদস্যরা ওই নারীকে দুই বাংলাদেশি সহযোগীর মাধ্যমে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করতে দেখেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালানোর চেষ্টা করলে টহল দল মিলান বর্মনকে আটক করতে সক্ষম হয়। তবে তাকে সহায়তাকারী দুই বাংলাদেশি পালিয়ে যেতে সক্ষম হন।

আটক মিলান বর্মন ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার আলিপুরদুয়ার এলাকার যতিন্দ্র বর্মনের স্ত্রী। জিজ্ঞাসাবাদে তিনি জানান, প্রায় এক বছর আগে সিলেট সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে দীর্ঘ সময় ধরে এ দেশে অবস্থান করছিলেন। পরে দুই বাংলাদেশির সহায়তায় তিনি পুনরায় অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন।

বিজিবি জানায়, আটক নারীর কাছে কোনো বৈধ পাসপোর্ট বা ভিসা পাওয়া যায়নি। তবে তার নিজের নামের ভারতীয় আধার কার্ডের একটি ফটোকপি উদ্ধার করা হয়েছে। নায়েক মো. দুলাল মিয়ার নেতৃত্বে পরিচালিত এই টহল দল তাকে আটক করার পর শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করেছে।

শিরোনাম :
কোডি রোডসের নির্ভুল ভবিষ্যৎবাণী: ৬১ বছরের খরা ভাঙল না স্টিলার্স, জয়ী ঈগলস পারমার বিপক্ষে ম্যাচে ভক্তের সাথে গাসপেরিনির মজার কথোপকথন ডব্লিউটিসি সমীকরণ: ওয়েলিংটন ড্রয়ে বড় ধাক্কা খেল ভারতের আশা ফেস দ্য নেশন: প্রযুক্তি বিভ্রাট, এআই ঝুঁকি ও রাজনৈতিক এজেন্ডা শ্রীমঙ্গলে অবৈধভাবে ভারত যাওয়ার পথে ভারতীয় নারী আটক জাঞ্জিবারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৬টি হোটেল ধ্বংস, পর্যটকদের সরিয়ে নেওয়া হয়েছে পিও এসপোসিতোর হ্যাটট্রিক: ইতালীয় ফুটবলে নতুন বিতর্কের জন্ম খ্যাতি, ব্যর্থতা ও মাইকেল জ্যাকসনের বন্ধুত্ব নিয়ে ডনি অস্মন্ড পন্তের সেঞ্চুরি ও ভারতের ৭২০ রানের পর কনওয়ের লড়াইয়ে টিকে রইল নিউজিল্যান্ড ইউক্রেনের কিয়েভ অঞ্চলে রাশিয়ার হামলায় ১১ জনের মৃত্যু কোডি রোডসের নির্ভুল ভবিষ্যৎবাণী: ৬১ বছরের খরা ভাঙল না স্টিলার্স, জয়ী ঈগলস পারমার বিপক্ষে ম্যাচে ভক্তের সাথে গাসপেরিনির মজার কথোপকথন ডব্লিউটিসি সমীকরণ: ওয়েলিংটন ড্রয়ে বড় ধাক্কা খেল ভারতের আশা ফেস দ্য নেশন: প্রযুক্তি বিভ্রাট, এআই ঝুঁকি ও রাজনৈতিক এজেন্ডা শ্রীমঙ্গলে অবৈধভাবে ভারত যাওয়ার পথে ভারতীয় নারী আটক জাঞ্জিবারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৬টি হোটেল ধ্বংস, পর্যটকদের সরিয়ে নেওয়া হয়েছে পিও এসপোসিতোর হ্যাটট্রিক: ইতালীয় ফুটবলে নতুন বিতর্কের জন্ম খ্যাতি, ব্যর্থতা ও মাইকেল জ্যাকসনের বন্ধুত্ব নিয়ে ডনি অস্মন্ড পন্তের সেঞ্চুরি ও ভারতের ৭২০ রানের পর কনওয়ের লড়াইয়ে টিকে রইল নিউজিল্যান্ড ইউক্রেনের কিয়েভ অঞ্চলে রাশিয়ার হামলায় ১১ জনের মৃত্যু