ডব্লিউবিবিএলে ‘টাইম আউট’ নিয়মের ফাঁদে ফ্রি বলে বোল্ড ডিয়ান্ড্রা ডটিন

উইমেনস বিগ ব্যাশ লিগে (ডব্লিউবিবিএল) এক অদ্ভুত ও বিরল ঘটনার সাক্ষী হলেন দর্শকরা। মেলবোর্ন রেনেগেডসের রান তাড়া করার সময় টুর্নামেন্টের বিশেষ 'টাইম আউট' নিয়মের কারণে 'ফ্রি বলে' বোল্ড হয়েছেন ক্যারিবিয়ান তারকা ব্যাটার ডিয়ান্ড্রা ডটিন।

জংশন ওভালে ব্রিসবেন হিটের দেওয়া ১৩৮ রানের লক্ষ্য তাড়া করছিল মেলবোর্ন রেনেগেডস। ইনিংসের ১৫তম ওভারে ৯৭ রানে ৪ উইকেট হারানোর পর ব্যাটিংয়ে নামেন ডটিন। তবে ক্রিজে এসে ব্যাটিংয়ের জন্য প্রস্তুত হতে তিনি নির্ধারিত সময়ের চেয়ে বেশি দেরি করে ফেলেন।

২০২১-২২ মৌসুমের আগে ডব্লিউবিবিএলের টাইম আউট আইন সংশোধন করা হয়। এই নিয়ম অনুযায়ী, কোনো ব্যাটার আউট কিংবা রিটায়ার্ড হওয়ার পর নতুন ব্যাটারকে পরবর্তী ৭৫ সেকেন্ডের মধ্যে বল মোকাবিলার জন্য পুরোপুরি প্রস্তুত হতে হয়। ডটিন এই শর্ত পূরণে ব্যর্থ হন।

নিয়মানুযায়ী নির্ধারিত সময়ে প্রস্তুত হতে না পারলে ব্যাটারকে তার ইনিংসের প্রথম ডেলিভারিটি খেলার সুযোগ থেকে বঞ্চিত করা হয়। এ সময় ব্যাটারকে পিচ থেকে লেগসাইডের স্টাম্প লাইনের অন্তত ৫ মিটার বাইরে গিয়ে দাঁড়াতে হয় এবং বোলারকে স্বাভাবিকভাবে বল করার সুযোগ দিতে হয়। ডটিনও একই নিয়মে পিচের পাশে দাঁড়িয়ে থাকতে বাধ্য হন এবং বোলার বল ছুড়লে খালি স্টাম্পে আঘাত হেনে তাকে বোল্ড করেন।

শিরোনাম :
মধ্যবর্তী নির্বাচনের আগে অর্থনৈতিক তথ্য জালিয়াতির অভিযোগ ট্রাম্পের ধর্ষণের অভিযোগে বিচারের মুখোমুখি হচ্ছেন ফরাসি অভিনেতা জেরার্ড দেপার্দিউ নিউজিল্যান্ডে বাদ সিরাজ, টেস্ট ক্যারিয়ার কি তবে শেষ? কুয়েতে ড্রোন হামলায় দুই ইতালীয় নাগরিক নিহত, দায় অস্বীকার ইরানের শাহ আমানত মাজারে ককটেলসহ নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা আটক থ্যাঙ্কসগিভিং ম্যাচে ঈগলসের মুখোমুখি কাউবয়েজ, স্টেডিয়ামে ভক্তদের ঢল ছয় মাসের মাথায় হাল সিটির ঋণ থেকে রোমায় ফিরছেন রবিনহো ভাজ ইংলিশ চ্যানেলে অভিবাসী পাচার: জার্মান নৌকা বিক্রেতার বিরুদ্ধে তদন্ত সন্ত্রাসমুক্ত তুরস্ক গড়ার উদ্যোগে দৃঢ় প্রতিশ্রুতি তুরস্কের জাতীয় নিরাপত্তা পরিষদের জাতিসংঘের মহাসচিব হতে চান লানা নুসেইবেহ: সুদানের অতীত নিয়ে চ্যালেঞ্জের মুখে মধ্যবর্তী নির্বাচনের আগে অর্থনৈতিক তথ্য জালিয়াতির অভিযোগ ট্রাম্পের ধর্ষণের অভিযোগে বিচারের মুখোমুখি হচ্ছেন ফরাসি অভিনেতা জেরার্ড দেপার্দিউ নিউজিল্যান্ডে বাদ সিরাজ, টেস্ট ক্যারিয়ার কি তবে শেষ? কুয়েতে ড্রোন হামলায় দুই ইতালীয় নাগরিক নিহত, দায় অস্বীকার ইরানের শাহ আমানত মাজারে ককটেলসহ নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা আটক থ্যাঙ্কসগিভিং ম্যাচে ঈগলসের মুখোমুখি কাউবয়েজ, স্টেডিয়ামে ভক্তদের ঢল ছয় মাসের মাথায় হাল সিটির ঋণ থেকে রোমায় ফিরছেন রবিনহো ভাজ ইংলিশ চ্যানেলে অভিবাসী পাচার: জার্মান নৌকা বিক্রেতার বিরুদ্ধে তদন্ত সন্ত্রাসমুক্ত তুরস্ক গড়ার উদ্যোগে দৃঢ় প্রতিশ্রুতি তুরস্কের জাতীয় নিরাপত্তা পরিষদের জাতিসংঘের মহাসচিব হতে চান লানা নুসেইবেহ: সুদানের অতীত নিয়ে চ্যালেঞ্জের মুখে