সবচেয়ে বুদ্ধিমান AI প্রজেক্ট এবার বাংলাদেশের তরুণদের হাতে

বিশ্বমঞ্চে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে নিজেদের দক্ষতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল বাংলাদেশের তরুণ গবেষকেরা। অস্ট্রেলিয়ার মর্যাদাপূর্ণ University of Sydney অনুষ্ঠিত Coding Fest 2026 এ বিশ্বসেরা হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ‘ইউনিভার্সিটি অফ ফ্রন্টিয়ার টেকনোলজি’ (ইউএফটিবি)-এর একটি দল।

প্রতিযোগিতার অন্যতম আকর্ষণীয় বিভাগ Best Project in AI for Education ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। আধুনিক শিক্ষাব্যবস্থাকে আরও বেশি বুদ্ধিমান, সহজলভ্য এবং শিক্ষার্থীকেন্দ্রিক করে তোলার লক্ষ্যে তারা তৈরি করেছে একটি যুগান্তকারী কৃত্রিম বুদ্ধিমত্তা প্রজেক্ট, যার নাম ‘Sikkhai’  মূলত এই উদ্ভাবনী প্রকল্পের জন্যই তাদের হাতে উঠেছে আন্তর্জাতিক এ সম্মাননা।

গবেষকদের এই দলটির সাফল্য কেবল চ্যাম্পিয়ন ট্রফিতেই সীমাবদ্ধ ছিল না। এই মর্যাদাপূর্ণ বিশ্ব সম্মেলনে দলটির জমা দেওয়া চারটি গবেষণাপত্রই উপস্থাপনের জন্য গৃহীত হয়, যা আন্তর্জাতিক গবেষণা মহলে বেশ প্রশংসিত হয়েছে। গবেষণাপত্রগুলোর মধ্যে রয়েছে,
মানুষের মস্তিষ্কের ইইজি (EEG) সিগন্যাল ব্যবহার করে নিউরো-সিম্বলিক এআইভিত্তিক বিশেষ সহায়তামূলক যোগাযোগ ব্যবস্থা, ব্লকচেইন প্রযুক্তির সমন্বয়ে তৈরি করা সুরক্ষিত ইলেকট্রনিক ভোটিং সিস্টেম এবং পরিবেশবান্ধব ও সাশ্রয়ী আইওটি (IoT)-ভিত্তিক স্মার্ট কৃষি সমাধান।

প্রযুক্তি ও গবেষণার এই বৈশ্বিক আসরে তরুণদের এমন অভাবনীয় সাফল্য আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের প্রযুক্তিগত উৎকর্ষ, উচ্চতর গবেষণা এবং তরুণ প্রজন্মের মেধার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল। সংশ্লিষ্টরা মনে করছেন, এই অর্জন বিশ্বজুড়ে বাংলাদেশের আইটি খাতের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি দেশের অন্যান্য তরুণ গবেষকদেরও নতুন কিছু সৃষ্টি করতে দারুণভাবে অনুপ্রাণিত করবে।

শিরোনাম :
অর্থনীতি নিয়ে ট্রাম্পের অদ্ভুত মন্তব্য ও অজ্ঞতা নিয়ে উদ্বেগ ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলার পেছনে ছিল বিমান বিধ্বস্তের ভয়াবহ পরিকল্পনা আইপিএলে হার্দিক পান্ডিয়াকে দলে নিতে ফ্র্যাঞ্চাইজিগুলোর নতুন তৎপরতা জ্বালানির মূল্যবৃদ্ধির জন্য ইউক্রেনীয় হামলা ও শোধনাগার বন্ধকে দায়ী করলেন ট্রাম্প নারী নিপীড়নের অভিযোগ: ৪ তালেবান নেতার গ্রেপ্তারি পরোয়ানা প্রকাশ করছে আইসিসি দুর্গাপূজায় শপিংমল ও দোকানপাট খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত এজরি কোনসার চোট নিয়ে আশার বাণী শোনালেন ইংল্যান্ড কোচ টমাস টুখেল ২০২৬ গোল্ডেন বয় পুরস্কারের ২৫ জনের তালিকা প্রকাশ, সিরি এ-র ৩ তরুণ মনোনীত ই-কোলাই আতঙ্কে ওয়ালমার্ট ও ট্রেডার জোসের হিমায়িত বেরি প্রত্যাহার রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে মুম্বাই দলে নেই সূর্যকুমার, সহ-অধিনায়ক তরুণ মহাত্রে অর্থনীতি নিয়ে ট্রাম্পের অদ্ভুত মন্তব্য ও অজ্ঞতা নিয়ে উদ্বেগ ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলার পেছনে ছিল বিমান বিধ্বস্তের ভয়াবহ পরিকল্পনা আইপিএলে হার্দিক পান্ডিয়াকে দলে নিতে ফ্র্যাঞ্চাইজিগুলোর নতুন তৎপরতা জ্বালানির মূল্যবৃদ্ধির জন্য ইউক্রেনীয় হামলা ও শোধনাগার বন্ধকে দায়ী করলেন ট্রাম্প নারী নিপীড়নের অভিযোগ: ৪ তালেবান নেতার গ্রেপ্তারি পরোয়ানা প্রকাশ করছে আইসিসি দুর্গাপূজায় শপিংমল ও দোকানপাট খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত এজরি কোনসার চোট নিয়ে আশার বাণী শোনালেন ইংল্যান্ড কোচ টমাস টুখেল ২০২৬ গোল্ডেন বয় পুরস্কারের ২৫ জনের তালিকা প্রকাশ, সিরি এ-র ৩ তরুণ মনোনীত ই-কোলাই আতঙ্কে ওয়ালমার্ট ও ট্রেডার জোসের হিমায়িত বেরি প্রত্যাহার রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে মুম্বাই দলে নেই সূর্যকুমার, সহ-অধিনায়ক তরুণ মহাত্রে