৫ বছরের শিশুকে আড়াই হাজার ডলারে বিক্রি করেন মা, খুনির মৃত্যুদণ্ড কার্যকর করছে আলাবামা

পাঁচ বছরের শিশু কামারি হোল্যান্ডকে আড়াই হাজার ডলারের বিনিময়ে এক যৌন নিপীড়কের কাছে বিক্রি করে দিয়েছিলেন তার নিজের মা। সেই নৃশংস ও রোমহর্ষক ঘটনার পাঁচ বছর পর, আগামী বৃহস্পতিবার (১৩ আগস্ট) যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে ঘাতক জেরেমি ট্রেমেইন উইলিয়ামসের মৃত্যুদণ্ড বিষাক্ত ইনজেকশনের মাধ্যমে কার্যকর হতে যাচ্ছে।

২০২১ সালের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ক্রিসমাসের ঠিক দুই সপ্তাহ আগে জর্জিয়ার কলম্বাস পুলিশ বিভাগে একটি নিখোঁজ ডায়েরি আসে। এক সোমবার সকাল ৬টার দিকে কামারির মা ক্রিস্টি সাইপল জানান যে তার মেয়ে বিছানায় নেই। খবর পেয়ে কলম্বাস পুলিশের প্রপার্টি ক্রাইমস ইউনিটের সার্জেন্ট জেন ইডেনফিল্ড এবং ডিটেকটিভ ব্রেডেন ডবিন্সসহ পুরো বিভাগ শিশুটির সন্ধানে নামে। এক পর্যায়ে একটি গোপন তথ্যের ভিত্তিতে তারা আলাবামার ফিনিক্স সিটিতে উইলিয়ামসের পরিবারের মালিকানাধীন একটি পরিত্যক্ত বাড়িতে যান। রাত ১০টার দিকে সেই বাড়ির একটি বাইরের সেলার থেকে কামারির ক্ষতবিশ্লিষ্ট ও শ্বাসরোধ করা মরদেহ উদ্ধার করা হয়। ইডেনফিল্ড জানান, প্রথম দেখায় শিশুটিকে একটি পুতুলের মতো মনে হয়েছিল। ডিটেকটিভ ডবিন্সের নিজেরও তখন পাঁচ বছর বয়সী একটি মেয়ে ছিল, যা তাকে মানসিকভাবে গভীরভাবে বিপর্যস্ত করেছিল।

তদন্তে জানা যায়, জেরেমি উইলিয়ামস শিশু কামারিকে অপহরণ করে চরম নির্যাতন চালিয়েছিলেন। তাকে মেথামফেটামিন (মাদক) সেবনে বাধ্য করা, ধর্ষণের ভিডিও ধারণ করা এবং শ্বাসরোধ করে হত্যার পর মরদেহের ওপরও যৌন নির্যাতন চালানো হয়েছিল। এই জঘন্য অপরাধের পেছনে ছিল কামারির মা ক্রিস্টি সাইপলের সম্মতি, যিনি মাদকের টাকা জোগাতে আড়াই হাজার ডলারের বিনিময়ে নিজের মেয়েকে উইলিয়ামসের হাতে তুলে দিতে রাজি হয়েছিলেন। সাইপল বর্তমানে মানব পাচারের দায়ে দোষী সাব্যস্ত হয়ে ২০ বছরের কারাদণ্ড ভোগ করছেন। তবে সার্জেন্ট ইডেনফিল্ডের মতে, এই মায়েরও খুনি উইলিয়ামসের পাশেই মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল।

সাধারণত যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল প্রক্রিয়া কয়েক বছর বা দশক ধরে চলে। কিন্তু ২০২৪ সালে শুনানির সময় জেরেমি উইলিয়ামস তার আইনজীবীদের কোনো আত্মপক্ষ সমর্থন না করার নির্দেশ দেন এবং মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করতে নিষেধ করেন। জুরিরা তাকে হত্যা, পায়ুকাম, শিশু যৌন নির্যাতন, অশ্লীল উপাদান তৈরি, মানব পাচার এবং মরদেহের অবমাননার দায়ে দোষী সাব্যস্ত করেন। গ্রেপ্তারের সময় উইলিয়ামসের বিরুদ্ধে ২০০৯ সালের একটি শিশু যৌন নির্যাতনের মামলা এবং আলাস্কায় এক বছর বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনায় জড়িত থাকার সন্দেহ ছিল। অপরাধের বিষয়ে উইলিয়ামস কখনো অনুশোচনা প্রকাশ করেননি, শুধু বলেছিলেন যে তিনি "অসুস্থ" ছিলেন।

কামারির বাবা কোরি হোল্যান্ডের কাছেই তার সম্পূর্ণ কাস্টডি বা অভিভাবকত্ব ছিল, তবে মাঝে মাঝে তিনি মেয়েকে মায়ের কাছে থাকতে দিতেন। ট্রায়ালে কান্নায় ভেঙে পড়ে কোরি বলেন, এটিই তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। কামারির ৯ বছর বয়সী বড় বোনও আদালতে সাক্ষ্য দেওয়ার সময় কান্নায় ভেঙে পড়েছিল। কামারির ফুফু তামরা হোল্যান্ড জানান, কামারি নাচতে ভালোবাসত এবং তার প্রাণবন্ত ব্যক্তিত্ব সবার মন জয় করে নিয়েছিল।

আলাবামার অ্যাটমোরের হোলম্যান কারেকশনাল ফ্যাসিলিটিতে উইলিয়ামসের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এটি চলতি বছরে আলাবামায় প্রথম এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ২২তম মৃত্যুদণ্ড। একই দিনে যুক্তরাষ্ট্রে আরও দুজনের মৃত্যুদণ্ড কার্যকরের কথা রয়েছে। টেনেসিতে ১৯৮৫ সালের একটি হত্যা মামলায় অ্যান্থনি হাইন্স এবং ওকলাহোমায় ২০০৩ সালের একটি হত্যাকাণ্ডে কার্লোস কুয়েস্তা-রদ্রিগেজের মৃত্যুদণ্ড কার্যকর করার কথা রয়েছে।

শিরোনাম :
অ্যাটর্নি জেনারেল পদে টড ব্ল্যাঞ্চকে সমর্থন দিলেন মার্কিন সিনেটর বিল ক্যাসিডি সৌদি-পাকিস্তান-তুরস্ক প্রতিরক্ষা চুক্তি কোনো দেশের বিরুদ্ধে নয়: আঙ্কারা লাল বাড়িতে সারজিস আলমের স্লোগান, কণ্ঠ মেলালেন জামায়াত নেতারা জলবায়ু সংকট ও পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে সোচ্চার মালদ্বীপের তরুণরা বিয়ে ছাড়াই সাবেক বাগদত্তার ৫০ মিলিয়ন ডলার দাবি, হতবাক ডিজে একাডেমিকস কেয়ারিকে ১ ভোটে হারিয়ে টানা দ্বিতীয়বার অ্যালান বোর্ডার মেডেল জিতলেন ট্র্যাভিস হেড ইতালির যুব দলগুলোর কোচিং প্যানেল ঘোষণা, অনূর্ধ্ব-২১ দলের দায়িত্বে বালদিনি ৫ বছরের শিশুকে আড়াই হাজার ডলারে বিক্রি করেন মা, খুনির মৃত্যুদণ্ড কার্যকর করছে আলাবামা ফ্রান্সে ল্য করবুসিয়েরের বিখ্যাত সামাজিক আবাসন এখন বাসিন্দাদের জন্য উত্তপ্ত নরক বাগদত্তার গ্রেফতার: ট্রাম্পকে ভোট দিয়ে অনুতপ্ত টেক্সাসের ব্যবসায়ী অ্যাটর্নি জেনারেল পদে টড ব্ল্যাঞ্চকে সমর্থন দিলেন মার্কিন সিনেটর বিল ক্যাসিডি সৌদি-পাকিস্তান-তুরস্ক প্রতিরক্ষা চুক্তি কোনো দেশের বিরুদ্ধে নয়: আঙ্কারা লাল বাড়িতে সারজিস আলমের স্লোগান, কণ্ঠ মেলালেন জামায়াত নেতারা জলবায়ু সংকট ও পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে সোচ্চার মালদ্বীপের তরুণরা বিয়ে ছাড়াই সাবেক বাগদত্তার ৫০ মিলিয়ন ডলার দাবি, হতবাক ডিজে একাডেমিকস কেয়ারিকে ১ ভোটে হারিয়ে টানা দ্বিতীয়বার অ্যালান বোর্ডার মেডেল জিতলেন ট্র্যাভিস হেড ইতালির যুব দলগুলোর কোচিং প্যানেল ঘোষণা, অনূর্ধ্ব-২১ দলের দায়িত্বে বালদিনি ৫ বছরের শিশুকে আড়াই হাজার ডলারে বিক্রি করেন মা, খুনির মৃত্যুদণ্ড কার্যকর করছে আলাবামা ফ্রান্সে ল্য করবুসিয়েরের বিখ্যাত সামাজিক আবাসন এখন বাসিন্দাদের জন্য উত্তপ্ত নরক বাগদত্তার গ্রেফতার: ট্রাম্পকে ভোট দিয়ে অনুতপ্ত টেক্সাসের ব্যবসায়ী