রেকর্ড সর্বনিম্ন উচ্চতায় যুক্তরাষ্ট্রের বৃহত্তম জলাধার লেক মিড

যুক্তরাষ্ট্রের পশ্চিম অঞ্চলে চলমান দীর্ঘস্থায়ী খরা ও ক্রমবর্ধমান পানির সংকটের মধ্যে দেশটির বৃহত্তম জলাধার লেক মিডের পানির স্তর রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। ব্যুরো অফ রিক্লামেশনের তথ্য অনুযায়ী, ৭ আগস্ট লেক মিডের পানির উচ্চতা ১,০৪০.৫ ফুটে দাঁড়িয়েছে। গত ৩১ জুলাই থেকে জলাধারটির পানির স্তর প্রতিদিন কমছে। ১৯৩০-এর দশকে জলাধারটি পূর্ণ করা শুরু হওয়ার পর থেকে নিয়মিতভাবে এর পানির উচ্চতা পর্যবেক্ষণ করা হচ্ছে। এর আগে ২০২২ সালের ২৮ জুলাই লেক মিড ১,০৪০.৫৮ ফুট উচ্চতায় নেমে গিয়েছিল, যা ছিল আধুনিক সময়ের রেকর্ড সর্বনিম্ন। ১৯৩৭ সালের ২৪ জুলাই জলাধারটি পূর্ণ হওয়ার সময় পানির স্তর এর চেয়েও নিচে ছিল।

কলোরাডো নদী অববাহিকার মাধ্যমে প্রায় ৪ কোটি মানুষ পানি সেবা পেয়ে থাকে, যার মধ্যে ২ কোটি ৫০ লাখ মানুষের সুপেয় পানির প্রধান উৎস লেক মিড। এছাড়া, প্রায় ৫০ লাখ একর কৃষিজমিতে সেচের জন্য এই নদীর পানি ব্যবহৃত হয়। জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে রকি মাউন্টেনে তুষারপাতের ধরনে পরিবর্তন এসেছে, যা কলোরাডো নদীতে পানির প্রবাহ কমিয়ে দিচ্ছে। গত দুই দশক ধরে চলা এই খরা পরিস্থিতির কারণে অববাহিকার জলাধারগুলোর পানির স্তর মারাত্মকভাবে হ্রাস পেয়েছে, যার প্রভাব বিশেষ করে লেক পাওয়েল ও লেক মিডে সবচেয়ে বেশি দৃশ্যমান।

যুক্তরাষ্ট্রের সাতটি পশ্চিমা অঙ্গরাজ্য—অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, কলোরাডো, নেভাদা, নিউ মেক্সিকো, ইউটা ও ওয়াইমিং—সেচ, সুপেয় পানি, জলবিদ্যুৎ উৎপাদন এবং বিনোদনের জন্য এই নদীর ওপর নির্ভরশীল। নদীটির পানি প্রবাহ হ্রাসের কারণে ভূগর্ভস্থ জলস্তর থেকে পানি উত্তোলনের হার বেড়েছে। নাসার সাম্প্রতিক হিসাব অনুযায়ী, ২০০২ সাল থেকে কলোরাডো নদী অববাহিকার জলাধার ও জলস্তর থেকে প্রায় ১৩.৭ ট্রিলিয়ন গ্যালন পানি হারিয়ে গেছে।

ফেডারেল সরকার কলোরাডো নদীর পানির সংকট নিরসনে ১০ বছর মেয়াদী একটি ব্যবস্থাপনা পরিকল্পনা হাতে নিয়েছে, যেখানে ক্যালিফোর্নিয়া, অ্যারিজোনা ও নেভাদাকে পানির ব্যবহার উল্লেখযোগ্য হারে কমানোর আহ্বান জানানো হয়েছে। অ্যারিজোনার পানি সম্পদ পরিচালক টম বুশাটজকে জানিয়েছেন, কেন্দ্রীয় কর্মকর্তাদের প্রস্তাবিত এই কাটছাঁট নিয়ে অ্যারিজোনা কর্তৃপক্ষ অন্য ছয়টি রাজ্য ও কেন্দ্রীয় নীতিনির্ধারকদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে।

পরিস্থিতি মোকাবিলায় লাস ভেগাস এলাকার পানি কর্তৃপক্ষ গত ২০ বছরে মাথাপিছু পানির ব্যবহার ৫৮ শতাংশ কমিয়েছে। এছাড়া, কম পানির স্তরেও পানি পাম্প করার জন্য তারা লেকের তলদেশের কাছাকাছি নতুন ইনটেক ও পাম্পিং স্টেশন তৈরি করেছে। পাশাপাশি, স্থানীয় বাসিন্দাদের ঘাস বা লন সরিয়ে সেখানে পানি সাশ্রয়ী ল্যান্ডস্কেপিং করার জন্য উৎসাহিত করা হচ্ছে এবং সুইমিং পুলের বাষ্পীভবন রোধে কভার ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রচেষ্টায় এখন পর্যন্ত প্রায় ২৫ কোটি বর্গফুট ঘাস অপসারণ করা হয়েছে এবং প্রায় ৪৫ হাজার পুল কভার বিতরণ করা হয়েছে, যার মাধ্যমে কয়েক বিলিয়ন গ্যালন পানি সাশ্রয় সম্ভব হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

শিরোনাম :
এনএফএল ক্যারিয়ারের দশম বর্ষে কুপার কুপকে স্ত্রীর আবেগঘন বার্তা নিরাপত্তা পেলে দেশে ফিরে মামলা লড়তে প্রস্তুত সাকিব পারস্পরিক সম্মতিতে এসি মিলান ছাড়লেন ইসমায়েল বেনাসের জো বাইডেনের ক্যানসার শনাক্তের আগে যে লক্ষণটি নিয়ে চিন্তিত ছিলেন জিল বাইডেন ২০২৬ সালের ১১টি আলোচিত ওয়েলনেস ট্রেন্ড: এআই থেকে কৃমি নাশক থাইল্যান্ডে ১৪ বছরের কিশোরের গুলিবর্ষণ, দাদা-দাদি ও শিক্ষকসহ নিহত ৭ নামিবিয়ায় টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে মেক্সিকোতে ৪৩ শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সাবেক গভর্নর গ্রেপ্তার পেন্টাগনের নতুন ইউএফও ফাইল প্রকাশ: আকাশে রহস্যময় বস্তুর সন্ধান সমন্বিত উদ্যোগে সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব: ইলিয়াস কাঞ্চন এনএফএল ক্যারিয়ারের দশম বর্ষে কুপার কুপকে স্ত্রীর আবেগঘন বার্তা নিরাপত্তা পেলে দেশে ফিরে মামলা লড়তে প্রস্তুত সাকিব পারস্পরিক সম্মতিতে এসি মিলান ছাড়লেন ইসমায়েল বেনাসের জো বাইডেনের ক্যানসার শনাক্তের আগে যে লক্ষণটি নিয়ে চিন্তিত ছিলেন জিল বাইডেন ২০২৬ সালের ১১টি আলোচিত ওয়েলনেস ট্রেন্ড: এআই থেকে কৃমি নাশক থাইল্যান্ডে ১৪ বছরের কিশোরের গুলিবর্ষণ, দাদা-দাদি ও শিক্ষকসহ নিহত ৭ নামিবিয়ায় টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে মেক্সিকোতে ৪৩ শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সাবেক গভর্নর গ্রেপ্তার পেন্টাগনের নতুন ইউএফও ফাইল প্রকাশ: আকাশে রহস্যময় বস্তুর সন্ধান সমন্বিত উদ্যোগে সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব: ইলিয়াস কাঞ্চন