মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন ডা. জাহেদ উর রহমান

সরকারের মন্ত্রিসভায় ১৮০ দিনের মধ্যে কোনো রদবদল হওয়ার সম্ভাবনা আছে কি না, এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, এটি সম্পূর্ণ প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যদি মনে করেন মন্ত্রিসভার কোনো সদস্য প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারছেন না, তবে তিনি দপ্তর পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে দায়িত্ব দেওয়ার মতো পদক্ষেপ নিতে পারেন।

তবে এই রদবদল সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পরপর হবে, নাকি এর জন্য আরও সময়ের প্রয়োজন হবে, সে বিষয়ে কোনো নিশ্চিত তথ্য দেননি উপদেষ্টা। ডা. জাহেদ উর রহমান আরও বলেন, প্রধানমন্ত্রী একটি মন্ত্রিসভা ও উপদেষ্টা পরিষদ গঠন করেছেন। তার সঙ্গে আলোচনার ভিত্তিতে যতটুকু বোঝা যায়, কাজের পারফরম্যান্স সন্তোষজনক না হলে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় পরিবর্তনের সিদ্ধান্ত নেবেন।

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান মন্ত্রিসভা গঠিত হয়। বর্তমানে প্রধানমন্ত্রী ছাড়াও মন্ত্রিসভায় ২৪ জন পূর্ণমন্ত্রী ও ২৩ জন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করছেন।

শিরোনাম :
যুক্তরাষ্ট্রের কংগ্রেস নির্বাচনে ডেমোক্র্যাটদের ঘুরে দাঁড়ানোর লড়াই সংবেদনশীল তথ্য ফাঁসের অভিযোগে তিন কর্মীকে ছাঁটাই করল ওপেনএআই তিন বছর পর যুক্তরাষ্ট্রের ওয়ানডে দলে ফিরলেন আলি খান সিয়াটলের ফেডারেল প্রসিকিউটরকে বরখাস্তের নির্দেশ আটকে দিলেন বিচারক ফ্রান্সে ছড়িয়ে পড়া শিক্ষার্থী বিক্ষোভ মোকাবিলায় জরুরি বৈঠক প্রধানমন্ত্রীর নতুন নাটক ‘মায়ারে’ নিয়ে পর্দায় ফিরলেন আরশ-সুনেরাহ মানসিক স্বাস্থ্যের খাতিরে অবসরে গ্লুচেস্টারশায়ারের পেসার ক্রেইগ মাইলস ডিজেল রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করল ইউরোপীয় ইউনিয়ন ইরানি কাপ: মুকেশের পাঁচ উইকেট সত্ত্বেও এগিয়ে জম্মু ও কাশ্মীর ইসরায়েলগামী বিমানে হামলার ঘটনায় ইরানের সংশ্লিষ্টতার ইঙ্গিত ট্রাম্পের যুক্তরাষ্ট্রের কংগ্রেস নির্বাচনে ডেমোক্র্যাটদের ঘুরে দাঁড়ানোর লড়াই সংবেদনশীল তথ্য ফাঁসের অভিযোগে তিন কর্মীকে ছাঁটাই করল ওপেনএআই তিন বছর পর যুক্তরাষ্ট্রের ওয়ানডে দলে ফিরলেন আলি খান সিয়াটলের ফেডারেল প্রসিকিউটরকে বরখাস্তের নির্দেশ আটকে দিলেন বিচারক ফ্রান্সে ছড়িয়ে পড়া শিক্ষার্থী বিক্ষোভ মোকাবিলায় জরুরি বৈঠক প্রধানমন্ত্রীর নতুন নাটক ‘মায়ারে’ নিয়ে পর্দায় ফিরলেন আরশ-সুনেরাহ মানসিক স্বাস্থ্যের খাতিরে অবসরে গ্লুচেস্টারশায়ারের পেসার ক্রেইগ মাইলস ডিজেল রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করল ইউরোপীয় ইউনিয়ন ইরানি কাপ: মুকেশের পাঁচ উইকেট সত্ত্বেও এগিয়ে জম্মু ও কাশ্মীর ইসরায়েলগামী বিমানে হামলার ঘটনায় ইরানের সংশ্লিষ্টতার ইঙ্গিত ট্রাম্পের