নতুন নাটক ‘মায়ারে’ নিয়ে পর্দায় ফিরলেন আরশ-সুনেরাহ

ছোট পর্দার এই প্রজন্মের দর্শকপ্রিয় দুই অভিনয়শিল্পী আরশ খান ও সুনেরাহ বিনেত কামাল। এর আগেও তারা জুটিবদ্ধ হয়ে দর্শকদের বেশকিছু ভালো গল্পের নাটক উপহার দিয়েছেন। সেই ধারাবাহিকতায় এবার কাজী বাহাদুর হিমু’র চিত্রনাট্য ও পরিচালনায় ১ অক্টোবর ইউটিউবে প্রকাশ পেয়েছে তাদের নতুন নাটক ‘মায়ারে’। নাটকটির রচনা ও সংলাপ লিখেছেন নাজ নাজমা।

নতুন এই কাজ নিয়ে আরশ খান বলেন, ‘এরইমধ্যে আমার অভিনীত ‘দাদী ভয়ংকর’ নাটকটি প্রচারে এসেছে এবং বেশ ভালো সাড়া পেয়েছি। এছাড়া ‘বউ পালানোর পরে’ নাটকটিও দর্শক বেশ আগ্রহ নিয়ে দেখছেন। ‘মায়ারে’ নাটকটি নিয়েও আমি আশাবাদী, কারণ এর গল্পটা খুব সুন্দর।’

সুনেরাহ বিনেত কামাল বলেন, ‘মায়ারে নাটকটিতে আমার চরিত্রটি খুব সুন্দর। শুটিং-এর সময়টাতে আমি আমার চরিত্রটি ভীষণ উপভোগ করেছি। আশা করছি, নাটকটি দর্শকের ভালো লাগবে।’

আরশ ও সুনেরাহ অভিনীত উল্লেখযোগ্য অন্যান্য নাটকগুলোর মধ্যে রয়েছে ‘না বলা কথা’, ‘বসন্তদিন’, ‘একজন অন্তর্বর্তীকালীন প্রেমিকা’, ‘দূরদেশে স্বপ্ন ভেবে’, ‘পরমা সুন্দরী’, ‘ভুল না কী প্রেম’, ‘তুমি দূরত্ব’, ‘ছোট ছেলে’, ‘হৃদয়ে ফাগুন’ ইত্যাদি।

শিরোনাম :
ইথিওপিয়ার তিগ্রাইয়ে আবারও সংঘাত: মেকেলে শহরে প্রবেশ করেছে সরকারি বাহিনী ফ্লাইদুবাই ফ্লাইটে হামলার ঘটনায় কো-পাইলট ওমানি নাগরিক শনাক্ত কলকাতায় প্রীতি ম্যাচে ভারতের জালে ব্রাজিলের চার গোল চেলসি ছেড়ে ম্যান সিটিতে এনজো, সম্পর্ক নিয়ে মুখ খুললেন এজেন্ট পাস্তোরে ডেথ বোলিং ও ফিল্ডিংয়ে আরও উন্নতি প্রয়োজন: শুভমন গিল ইতালীয়দের নিয়ে দল গোছাতে চায় জুভেন্টাস, নজরে লিওনি ও পালমিসানি মুখের ওপর গুলি লাগার ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন ক্রিস্টি কার্লসন রোমানো মাস্কের ‘ডোজ’ বাহিনীর ওয়াশিংটন তাণ্ডব: বিপন্ন লাখো অভিবাসীর তথ্য রাহুলের সেঞ্চুরি ম্লান, হোপের ১৬২ রানে ভারতকে হারাল ওয়েস্ট ইন্ডিজ জেফ্রি এপস্টাইনের আত্মহত্যা নিয়ে প্রশ্ন: নতুন ফরেনসিক বিশ্লেষণ প্রকাশের প্রস্তুতি ইথিওপিয়ার তিগ্রাইয়ে আবারও সংঘাত: মেকেলে শহরে প্রবেশ করেছে সরকারি বাহিনী ফ্লাইদুবাই ফ্লাইটে হামলার ঘটনায় কো-পাইলট ওমানি নাগরিক শনাক্ত কলকাতায় প্রীতি ম্যাচে ভারতের জালে ব্রাজিলের চার গোল চেলসি ছেড়ে ম্যান সিটিতে এনজো, সম্পর্ক নিয়ে মুখ খুললেন এজেন্ট পাস্তোরে ডেথ বোলিং ও ফিল্ডিংয়ে আরও উন্নতি প্রয়োজন: শুভমন গিল ইতালীয়দের নিয়ে দল গোছাতে চায় জুভেন্টাস, নজরে লিওনি ও পালমিসানি মুখের ওপর গুলি লাগার ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন ক্রিস্টি কার্লসন রোমানো মাস্কের ‘ডোজ’ বাহিনীর ওয়াশিংটন তাণ্ডব: বিপন্ন লাখো অভিবাসীর তথ্য রাহুলের সেঞ্চুরি ম্লান, হোপের ১৬২ রানে ভারতকে হারাল ওয়েস্ট ইন্ডিজ জেফ্রি এপস্টাইনের আত্মহত্যা নিয়ে প্রশ্ন: নতুন ফরেনসিক বিশ্লেষণ প্রকাশের প্রস্তুতি