ঢাকা মহানগর প্রিন্টিং বাইন্ডিং শ্রমিক ইউনিয়নের নতুন কার্যালয় উদ্বোধন

সম্প্রতি ঢাকা মহানগর প্রিন্টিং বাইন্ডিং শ্রমিক ইউনিয়নের নতুন কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এই আয়োজনে প্রিন্টিং ও বাইন্ডিং শিল্পের মালিক, শ্রমিক প্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা প্রিন্টিং ও বাইন্ডিং শিল্পের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে মালিক ও শ্রমিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা এবং সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তারা শ্রমিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির সিনিয়র সহ-সভাপতি জুনায়েদুল্লাহ আল মাহফুজ উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ ক্যালেন্ডার, ডায়েরি এন্ড প্যাড বাইন্ডিং মালিক সমিতির সভাপতি মো. শওকত আলী খান, সিনিয়র সহ-সভাপতি মো. হুমায়ুন দেওয়ান ও সাধারণ সম্পাদক মো. নুরুল হক উজ্জ্বল; ঢাকা লেমিনেশন ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম মাঝি ও সাধারণ সম্পাদক মো. খোকন পাটোয়ারী; মতিঝিল প্রেস ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোর্শেদ আযম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী; ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাবর আলী (রানী বাবু) এবং ঢাকা ছাট কাগজ প্লেট ও পট্টি বহুমুখী সমবায় সমিতির সভাপতি শফিকুল ইসলাম খান বাদল অংশ নেন।

ঢাকা মহানগর প্রিন্টিং বাইন্ডিং শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুল্লাহ মাহবুব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সর্দার আরিফসহ ইউনিয়নের নির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে দেশ, জাতি, প্রিন্টিং ও বাইন্ডিং শিল্পের উত্তরোত্তর সমৃদ্ধি এবং শ্রমিক-মালিকসহ সংশ্লিষ্ট সকলের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

শিরোনাম :
ভিসা জটিলতায় সাংবাদিকতা প্রোগ্রামে ভর্তি স্থগিত করল কলাম্বিয়া ইউনিভার্সিটি স্পেনে আটক মিয়ানমার আমেরিকান চেম্বারের সাবেক বোর্ড সদস্য চলতি মাসেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, শুরু হয়েছে চাহিদাপত্র পাওয়ার প্রক্রিয়া রোমান রেইন্সের মুখোমুখি হওয়ার আগে নিজের মানসিক প্রস্তুতি জানালেন এলএ নাইট মেম কয়েন ইভেন্টে ট্রাম্পের নৈশভোজ, থাকছে স্বর্ণের ঘড়িসহ বিশেষ উপহার ভোটার তালিকা নিয়ে বিতর্ক: ভারতে ফের পথে ‘ককরোচ’ আন্দোলন হাওয়াইয়ের ৫০০ বছরের পুরনো বিখ্যাত হোলেই সি আর্চ ধসে পড়েছে আচরণবিধি ভঙ্গের দায়ে অভিযুক্ত ইংলিশ পেসার ব্রাইডন কার্স অলিম্পিক ক্যানোয়ার ডেভিড হার্নের বিরুদ্ধে ভ্যান্ডালিজমের মামলা স্থায়ীভাবে খারিজ তুরস্কের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে ইতিবাচক ট্রাম্প ভিসা জটিলতায় সাংবাদিকতা প্রোগ্রামে ভর্তি স্থগিত করল কলাম্বিয়া ইউনিভার্সিটি স্পেনে আটক মিয়ানমার আমেরিকান চেম্বারের সাবেক বোর্ড সদস্য চলতি মাসেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, শুরু হয়েছে চাহিদাপত্র পাওয়ার প্রক্রিয়া রোমান রেইন্সের মুখোমুখি হওয়ার আগে নিজের মানসিক প্রস্তুতি জানালেন এলএ নাইট মেম কয়েন ইভেন্টে ট্রাম্পের নৈশভোজ, থাকছে স্বর্ণের ঘড়িসহ বিশেষ উপহার ভোটার তালিকা নিয়ে বিতর্ক: ভারতে ফের পথে ‘ককরোচ’ আন্দোলন হাওয়াইয়ের ৫০০ বছরের পুরনো বিখ্যাত হোলেই সি আর্চ ধসে পড়েছে আচরণবিধি ভঙ্গের দায়ে অভিযুক্ত ইংলিশ পেসার ব্রাইডন কার্স অলিম্পিক ক্যানোয়ার ডেভিড হার্নের বিরুদ্ধে ভ্যান্ডালিজমের মামলা স্থায়ীভাবে খারিজ তুরস্কের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে ইতিবাচক ট্রাম্প