অতীত ভুলে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও গভীর হবে: স্পিকার হাফিজ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক দিন দিন আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। অতীতের সব মতপার্থক্য পেছনে ফেলে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেছেন, দুই দেশের দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকবে এবং ভবিষ্যতেও উভয় দেশ পরস্পরের ভাই হিসেবে পাশে থাকবে।

শুক্রবার পাকিস্তানের করাচিতে সিন্ধু প্রাদেশিক পরিষদ (সিন্ধু অ্যাসেম্বলি) পরিদর্শনকালে পাকিস্তানি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে স্পিকার এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমরা অতীত ভুলে ভবিষ্যতের দিকে তাকানোর সিদ্ধান্ত নিয়েছি এবং ইনশাআল্লাহ, বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর হবে।

পরিদর্শনকালে সিন্ধু প্রাদেশিক পরিষদের স্পিকার সৈয়দ আওয়াইস কাদির শাহ এবং পরিষদের সদস্যরা বাংলাদেশের স্পিকারকে উষ্ণ অভ্যর্থনা জানান। এই আতিথেয়তায় সন্তোষ প্রকাশ করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, পরিষদের সদস্যদের সঙ্গে তার আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অর্থবহ ছিল।

বাংলাদেশি সংসদীয় প্রতিনিধিদলকে এ সময় সিন্ধু প্রাদেশিক পরিষদের ঐতিহাসিক ভবন ঘুরিয়ে দেখানো হয়। তাদের ভবনটির ইতিহাস, সংসদীয় ঐতিহ্য এবং সংরক্ষিত বিভিন্ন ঐতিহাসিক নথি সম্পর্কে অবহিত করা হয়। প্রতিনিধিদলকে জানানো হয়, ১৯৪৩ সালের ৩ মার্চ সিন্ধু প্রাদেশিক পরিষদই ছিল উপমহাদেশের প্রথম প্রাদেশিক আইনসভা, যারা পাকিস্তান প্রতিষ্ঠার পক্ষে প্রস্তাব গ্রহণ করেছিল।

পরিদর্শন শেষে হাফিজ উদ্দিন আহমদ এবং সিন্ধু প্রাদেশিক পরিষদের স্পিকার সৈয়দ আওয়াইস কাদির শাহ এক বৈঠকে মিলিত হন। বৈঠকে দুই দেশের সংসদীয় সম্পর্ক জোরদার, আইনসভা দুটির মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পরে বাংলাদেশের প্রতিনিধিদল সিন্ধু প্রাদেশিক পরিষদের অধিবেশনে অংশ নিলে পরিষদের সদস্যরা তাদের স্বাগত জানান।

শিরোনাম :
নেত্রকোণায় যুবদল নেতাকে কুপিয়ে জখম, রাতে আ.লীগ নেতাদের বাড়িতে অগ্নিসংযোগ ভারতের ব্যাটিং বিপর্যয়: ঋষভ পান্তকে ভিলেন বানানো কি ঠিক? পেরু ও ইকুয়েডরে শক্তিশালী এল নিনোর প্রভাবে ভয়াবহ বন্যা নিউজিল্যান্ডের হয়ে ঘুরে দাঁড়ালেন জ্যাকব ডাফি পল্লবীতে বাথরুম নিয়ে বিরোধে ভাড়াটিয়াকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা ব্রনসন রিডের মৃত্যুর পর ওবা ফেমির পাশে দাঁড়ালেন এমজেএফ ব্যানক্রফটের মন্তব্যের সাথে দল নির্বাচনের কোনো সম্পর্ক নেই: বেইলি তুরস্কের হাক টিভি ধ্বংস করে দেওয়া হয়েছে, অভিযোগ মালিকের রামপুরায় বিস্ফোরক মামলার আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ, পদত্যাগের দাবিতে উত্তাল রাজধানী তিরানা নেত্রকোণায় যুবদল নেতাকে কুপিয়ে জখম, রাতে আ.লীগ নেতাদের বাড়িতে অগ্নিসংযোগ ভারতের ব্যাটিং বিপর্যয়: ঋষভ পান্তকে ভিলেন বানানো কি ঠিক? পেরু ও ইকুয়েডরে শক্তিশালী এল নিনোর প্রভাবে ভয়াবহ বন্যা নিউজিল্যান্ডের হয়ে ঘুরে দাঁড়ালেন জ্যাকব ডাফি পল্লবীতে বাথরুম নিয়ে বিরোধে ভাড়াটিয়াকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা ব্রনসন রিডের মৃত্যুর পর ওবা ফেমির পাশে দাঁড়ালেন এমজেএফ ব্যানক্রফটের মন্তব্যের সাথে দল নির্বাচনের কোনো সম্পর্ক নেই: বেইলি তুরস্কের হাক টিভি ধ্বংস করে দেওয়া হয়েছে, অভিযোগ মালিকের রামপুরায় বিস্ফোরক মামলার আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ, পদত্যাগের দাবিতে উত্তাল রাজধানী তিরানা