মধ্যনগরে জমিসংক্রান্ত সংঘর্ষে টেঁটাবিদ্ধ ২৫, আহত অর্ধশত

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের জলুসা গ্রামের জনতা বাজার এলাকায় জমিসংক্রান্ত পূর্ববিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরের এই সংঘর্ষে অন্তত অর্ধশত মানুষ আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে উভয় পক্ষের প্রায় ২৫ জন টেঁটাবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চামরদানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আমজোড়া গ্রামের জাকিরুল আজাদ মান্নার সঙ্গে তাঁর ফুফাতো ভাই জলুসা গ্রামের নূরে আলম জিকুর মধ্যে সম্পত্তি ও খাসজমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই বিরোধের জেরে আদালতে মামলাও চলমান রয়েছে এবং এর আগেও বেশ কয়েকবার দুই পক্ষ সংঘর্ষে জড়িয়েছে।

শনিবার দুপুরে সেই বিরোধের সূত্র ধরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। সংঘর্ষটি আমজোড়া ও জলুসা গ্রামের বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়লে অর্ধশতাধিক মানুষ আহত হন। আহত ব্যক্তিদের প্রথমে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

মধ্যনগর থানার এসআই উৎপল কুমার সাহা জানান, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের জমিসংক্রান্ত বিরোধ রয়েছে এবং আগেও একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এলাকাটি দুর্গম হওয়ায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সংঘর্ষের ঘটনা ঘটে। তবে বর্তমানে পুলিশের তৎপরতায় পরিস্থিতি শান্ত রয়েছে।

শিরোনাম :
নেত্রকোণায় যুবদল নেতাকে কুপিয়ে জখম, রাতে আ.লীগ নেতাদের বাড়িতে অগ্নিসংযোগ ভারতের ব্যাটিং বিপর্যয়: ঋষভ পান্তকে ভিলেন বানানো কি ঠিক? পেরু ও ইকুয়েডরে শক্তিশালী এল নিনোর প্রভাবে ভয়াবহ বন্যা নিউজিল্যান্ডের হয়ে ঘুরে দাঁড়ালেন জ্যাকব ডাফি পল্লবীতে বাথরুম নিয়ে বিরোধে ভাড়াটিয়াকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা ব্রনসন রিডের মৃত্যুর পর ওবা ফেমির পাশে দাঁড়ালেন এমজেএফ ব্যানক্রফটের মন্তব্যের সাথে দল নির্বাচনের কোনো সম্পর্ক নেই: বেইলি তুরস্কের হাক টিভি ধ্বংস করে দেওয়া হয়েছে, অভিযোগ মালিকের রামপুরায় বিস্ফোরক মামলার আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ, পদত্যাগের দাবিতে উত্তাল রাজধানী তিরানা নেত্রকোণায় যুবদল নেতাকে কুপিয়ে জখম, রাতে আ.লীগ নেতাদের বাড়িতে অগ্নিসংযোগ ভারতের ব্যাটিং বিপর্যয়: ঋষভ পান্তকে ভিলেন বানানো কি ঠিক? পেরু ও ইকুয়েডরে শক্তিশালী এল নিনোর প্রভাবে ভয়াবহ বন্যা নিউজিল্যান্ডের হয়ে ঘুরে দাঁড়ালেন জ্যাকব ডাফি পল্লবীতে বাথরুম নিয়ে বিরোধে ভাড়াটিয়াকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা ব্রনসন রিডের মৃত্যুর পর ওবা ফেমির পাশে দাঁড়ালেন এমজেএফ ব্যানক্রফটের মন্তব্যের সাথে দল নির্বাচনের কোনো সম্পর্ক নেই: বেইলি তুরস্কের হাক টিভি ধ্বংস করে দেওয়া হয়েছে, অভিযোগ মালিকের রামপুরায় বিস্ফোরক মামলার আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ, পদত্যাগের দাবিতে উত্তাল রাজধানী তিরানা