চাঁদাবাজির অভিযোগে মির্জাপুরে বিএনপির দুই নেতা স্থায়ীভাবে বহিষ্কৃত

টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই-সখীপুর আঞ্চলিক সড়কে যানবাহন থেকে চাঁদা আদায়ের অভিযোগের সত্যতা পাওয়ায় বিএনপির দুই নেতাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ ও সাধারণ সম্পাদক খন্দকার সালাহ উদ্দিন আরিফ স্বাক্ষরিত দলীয় প্যাডে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়। শনিবার উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বহিষ্কৃতরা হলেন, উপজেলার আজগানা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি লাল মিয়া ওরফে কোটিপতি লাল মিয়া এবং একই ইউনিয়ন বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক কবির সিকদার। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে গোড়াই-সখীপুর আঞ্চলিক সড়কের হাটুভাঙ্গা সেতুর প্রায় ৩০০ গজ উত্তরে চেয়ার বসিয়ে যানবাহন থামিয়ে চাঁদা আদায়ের ঘটনা ঘটে। ওই সময় বেলতৈল শেখের চালা গ্রামের সোহেল ও ইউসুফ নামে দুই ব্যক্তি ‘টাঙ্গাইল জেলা মালিক সমিতির’ রশিদ দিয়ে প্রতিটি গাড়ি থেকে ১০০ টাকা করে আদায় করছিলেন। অনেক চালকের কাছ থেকে রশিদ ছাড়াও টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাস্থলে স্থানীয় এক সংবাদকর্মী টাকা আদায়ের কারণ জানতে চাইলে সোহেল জানান, কোটিপতি লাল মিয়া ও কবির সিকদারের নির্দেশে তারা চাঁদা আদায় করছেন। পরে তারা সংবাদকর্মীকে হাটুভাঙ্গা সমিতির কার্যালয়ে যেতে বলে সড়ক থেকে চেয়ার অটোরিকশায় তুলে চলে যান।

এর আগে শুক্রবার বিকেল ৩টা ৫২ মিনিটে আমার দেশ অনলাইনে ‘বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি নজরে আসার পর উপজেলা বিএনপির নেতারা বিষয়টি খতিয়ে দেখেন এবং অভিযোগের সত্যতা পান।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ জানিয়েছেন, অভিযোগের সত্যতা পাওয়ার পরই সংশ্লিষ্ট দুই নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে তাদের বহিষ্কার করা হয়েছে।

শিরোনাম :
টারিক স্কুবালকে পেতে Padres-এর সামনে বোগার্টসের চুক্তির বাধা জিম্বাবুয়ের প্রধান কোচের পদ ছাড়ছেন জাস্টিন স্যামন্স থুরামকে পাওয়ার আশা ইন্টারের, জিলিনস্কির চোট নিয়ে উদ্বেগ ব্লাইন্ড ডেট: লন্ডনে এক সন্ধ্যায় পরিচয় ও নতুন সম্পর্কের আশা উগান্ডায় ক্ষমতার লড়াই: সেনাপ্রধানের পদক্ষেপে সেনাবাহিনী ও রাজনীতিতে তোলপাড় শেষ বলে রুদ্ধশ্বাস জয়, পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত গাজার খান ইউনিসে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ১, আহত ২ দামেস্কে গাড়ি বোমা বিস্ফোরণে শিশুসহ নিহত ২ মুকসুদপুরে ছেলের দাফন শেষে হাসপাতালে চিকিৎসাধীন মায়ের মৃত্যু রোনালদোর প্রতি শ্রদ্ধার্ঘ্যের রাতে ঘরের মাঠে ডেনমার্কের কাছে ৪-১ গোলে হারল পর্তুগাল টারিক স্কুবালকে পেতে Padres-এর সামনে বোগার্টসের চুক্তির বাধা জিম্বাবুয়ের প্রধান কোচের পদ ছাড়ছেন জাস্টিন স্যামন্স থুরামকে পাওয়ার আশা ইন্টারের, জিলিনস্কির চোট নিয়ে উদ্বেগ ব্লাইন্ড ডেট: লন্ডনে এক সন্ধ্যায় পরিচয় ও নতুন সম্পর্কের আশা উগান্ডায় ক্ষমতার লড়াই: সেনাপ্রধানের পদক্ষেপে সেনাবাহিনী ও রাজনীতিতে তোলপাড় শেষ বলে রুদ্ধশ্বাস জয়, পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত গাজার খান ইউনিসে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ১, আহত ২ দামেস্কে গাড়ি বোমা বিস্ফোরণে শিশুসহ নিহত ২ মুকসুদপুরে ছেলের দাফন শেষে হাসপাতালে চিকিৎসাধীন মায়ের মৃত্যু রোনালদোর প্রতি শ্রদ্ধার্ঘ্যের রাতে ঘরের মাঠে ডেনমার্কের কাছে ৪-১ গোলে হারল পর্তুগাল