ঢাকা মহানগর প্রিন্টিং বাইন্ডিং শ্রমিক ইউনিয়নের নতুন কার্যালয় উদ্বোধন

সম্প্রতি ঢাকা মহানগর প্রিন্টিং বাইন্ডিং শ্রমিক ইউনিয়নের নতুন কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এই আয়োজনে প্রিন্টিং ও বাইন্ডিং শিল্পের মালিক, শ্রমিক প্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা প্রিন্টিং ও বাইন্ডিং শিল্পের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে মালিক ও শ্রমিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা এবং সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তারা শ্রমিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির সিনিয়র সহ-সভাপতি জুনায়েদুল্লাহ আল মাহফুজ উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ ক্যালেন্ডার, ডায়েরি এন্ড প্যাড বাইন্ডিং মালিক সমিতির সভাপতি মো. শওকত আলী খান, সিনিয়র সহ-সভাপতি মো. হুমায়ুন দেওয়ান ও সাধারণ সম্পাদক মো. নুরুল হক উজ্জ্বল; ঢাকা লেমিনেশন ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম মাঝি ও সাধারণ সম্পাদক মো. খোকন পাটোয়ারী; মতিঝিল প্রেস ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোর্শেদ আযম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী; ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাবর আলী (রানী বাবু) এবং ঢাকা ছাট কাগজ প্লেট ও পট্টি বহুমুখী সমবায় সমিতির সভাপতি শফিকুল ইসলাম খান বাদল অংশ নেন।

ঢাকা মহানগর প্রিন্টিং বাইন্ডিং শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুল্লাহ মাহবুব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সর্দার আরিফসহ ইউনিয়নের নির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে দেশ, জাতি, প্রিন্টিং ও বাইন্ডিং শিল্পের উত্তরোত্তর সমৃদ্ধি এবং শ্রমিক-মালিকসহ সংশ্লিষ্ট সকলের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

শিরোনাম :
জিটিএ ৬ গেমে ডব্লিউডব্লিউই তারকাদের আইকনিক রেসলিং মুভ ইন্টার মিলান ম্যাচের আগে আতালান্তার রক্ষণভাগের দুশ্চিন্তা ফিলিস্তিনি শিল্পীদের চোখে ট্রমা ও প্রতিরোধের শিল্পকর্ম ইরানের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা সীমিত করার প্রস্তাব সিনেটে ব্যর্থ আইসিসি’র সমর্থনে জাতিসংঘ, ট্রাম্প-শি-পুতিনের সমালোচনার কড়া জবাব অক্টোবরে ইউরোপীয় ইউনিয়নে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সাইবার হামলা সরকারবিরোধী প্রচারের অভিযোগে অভিনেতা তমাল মাহবুব আটক হ্যামস্ট্রিং ইনজুরিতে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন সাকিব পিঠে ফ্র্যাকচার নিয়ে মাঠের বাইরে ম্যারেট, তুরিনো ম্যাচের আগে মহাআফসোসে নাপোলি শেনজেন সম্মেলন: শি, ট্রাম্প ও পুতিনের বৈঠক কূটনীতিতে কেবল একটি পাদটীকা জিটিএ ৬ গেমে ডব্লিউডব্লিউই তারকাদের আইকনিক রেসলিং মুভ ইন্টার মিলান ম্যাচের আগে আতালান্তার রক্ষণভাগের দুশ্চিন্তা ফিলিস্তিনি শিল্পীদের চোখে ট্রমা ও প্রতিরোধের শিল্পকর্ম ইরানের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা সীমিত করার প্রস্তাব সিনেটে ব্যর্থ আইসিসি’র সমর্থনে জাতিসংঘ, ট্রাম্প-শি-পুতিনের সমালোচনার কড়া জবাব অক্টোবরে ইউরোপীয় ইউনিয়নে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সাইবার হামলা সরকারবিরোধী প্রচারের অভিযোগে অভিনেতা তমাল মাহবুব আটক হ্যামস্ট্রিং ইনজুরিতে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন সাকিব পিঠে ফ্র্যাকচার নিয়ে মাঠের বাইরে ম্যারেট, তুরিনো ম্যাচের আগে মহাআফসোসে নাপোলি শেনজেন সম্মেলন: শি, ট্রাম্প ও পুতিনের বৈঠক কূটনীতিতে কেবল একটি পাদটীকা