মানবিক বাংলাদেশে সাংবাদিকদের কোনো হয়রানির ঝুঁকি থাকবে না: জুবায়ের

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬: ১৯

বাংলাদেশে ফ্যাসিবাদের পতন ঘটলেও ভিন্ন রূপে কায়েমী শক্তি এখনো সক্রিয় রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, আমরা এমন একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই যেখানে নির্ভীক সাংবাদিকরা অন্যায়ভাবে কোনো প্রকার হয়রানির ঝুঁকি বা ক্ষতির মুখে পড়বেন না এবং স্বাধীনভাবে সত্যনির্ভর সাংবাদিকতা করার সুযোগ পাবেন।

গত শুক্রবার রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা ও মহানগরীর প্রচার ও মিডিয়া বিভাগের দায়িত্বশীলদের নিয়ে দিনব্যাপী আয়োজিত এক কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এহসানুল মাহবুব জুবায়ের বলেন, কায়েমি ও ফ্যাসিবাদী চক্র দেশের ব্যাংকিং খাত এবং মিডিয়াকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এই অশুভ শক্তিটি সর্বদা আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রেখেছে এবং সুযোগ বুঝে ঝাঁপিয়ে পড়ার অপেক্ষায় থাকে। এ কারণে আমাদের অত্যন্ত সতর্কতার সাথে পথ চলতে হবে।

তিনি আরও আশঙ্কা প্রকাশ করে বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পটপরিবর্তনের পর এই কায়েমি শক্তি দেশের অনেক গণমাধ্যমের নিয়ন্ত্রণ নিয়ে সরকারকে সাময়িক সুবিধা দিলেও, তারা যেকোনো সময় উল্টো ছোবল দিতে পারে। এই পরিস্থিতিতে সত্য তুলে ধরার জন্য যেকোনো ঘটনার তাৎক্ষণিক ও সঠিক তথ্য সাংবাদিকদের কাছে সরবরাহ করতে দলের প্রচার বিভাগের দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান তিনি।

দলের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আতাউর রহমান সরকারের সঞ্চালনায় এই কর্মশালায় বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেন জ্যেষ্ঠ সাংবাদিক ওলিউল্লাহ নোমান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও মানবকণ্ঠ সম্পাদক শহীদুল ইসলাম, টিআরটি ওয়ার্ল্ডের বাংলাদেশ প্রতিনিধি কামরুজ্জামান বাবলু এবং ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম। কর্মসভার শুরুতে দারসুল কোরআন পেশ করেন মুফতি আলী হাসান উসামা। এছাড়া অনুষ্ঠানে গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহ উদ্দিন আইউবী এবং দৈনিক সংগ্রামের বার্তা সম্পাদক শামছুল আরেফীনসহ দেশের বিভিন্ন জেলা ও মহানগরী থেকে আসা প্রচার ও মিডিয়া বিভাগের দায়িত্বশীল প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শিরোনাম :
ভিসা জটিলতায় সাংবাদিকতা প্রোগ্রামে ভর্তি স্থগিত করল কলাম্বিয়া ইউনিভার্সিটি স্পেনে আটক মিয়ানমার আমেরিকান চেম্বারের সাবেক বোর্ড সদস্য চলতি মাসেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, শুরু হয়েছে চাহিদাপত্র পাওয়ার প্রক্রিয়া রোমান রেইন্সের মুখোমুখি হওয়ার আগে নিজের মানসিক প্রস্তুতি জানালেন এলএ নাইট মেম কয়েন ইভেন্টে ট্রাম্পের নৈশভোজ, থাকছে স্বর্ণের ঘড়িসহ বিশেষ উপহার ভোটার তালিকা নিয়ে বিতর্ক: ভারতে ফের পথে ‘ককরোচ’ আন্দোলন হাওয়াইয়ের ৫০০ বছরের পুরনো বিখ্যাত হোলেই সি আর্চ ধসে পড়েছে আচরণবিধি ভঙ্গের দায়ে অভিযুক্ত ইংলিশ পেসার ব্রাইডন কার্স অলিম্পিক ক্যানোয়ার ডেভিড হার্নের বিরুদ্ধে ভ্যান্ডালিজমের মামলা স্থায়ীভাবে খারিজ তুরস্কের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে ইতিবাচক ট্রাম্প ভিসা জটিলতায় সাংবাদিকতা প্রোগ্রামে ভর্তি স্থগিত করল কলাম্বিয়া ইউনিভার্সিটি স্পেনে আটক মিয়ানমার আমেরিকান চেম্বারের সাবেক বোর্ড সদস্য চলতি মাসেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, শুরু হয়েছে চাহিদাপত্র পাওয়ার প্রক্রিয়া রোমান রেইন্সের মুখোমুখি হওয়ার আগে নিজের মানসিক প্রস্তুতি জানালেন এলএ নাইট মেম কয়েন ইভেন্টে ট্রাম্পের নৈশভোজ, থাকছে স্বর্ণের ঘড়িসহ বিশেষ উপহার ভোটার তালিকা নিয়ে বিতর্ক: ভারতে ফের পথে ‘ককরোচ’ আন্দোলন হাওয়াইয়ের ৫০০ বছরের পুরনো বিখ্যাত হোলেই সি আর্চ ধসে পড়েছে আচরণবিধি ভঙ্গের দায়ে অভিযুক্ত ইংলিশ পেসার ব্রাইডন কার্স অলিম্পিক ক্যানোয়ার ডেভিড হার্নের বিরুদ্ধে ভ্যান্ডালিজমের মামলা স্থায়ীভাবে খারিজ তুরস্কের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে ইতিবাচক ট্রাম্প