ভোটকেন্দ্রে আইসিই এজেন্ট মোতায়েন ঠেকাতে মামলা

আসন্ন নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের প্রাক্কালে ভোটকেন্দ্রে সশস্ত্র ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এজেন্টদের মোতায়েন করা থেকে ট্রাম্প প্রশাসনকে বিরত রাখতে একটি আগাম মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসির একটি ফেডারেল জেলা আদালতে এই মামলাটি দায়ের করেন একদল অধিকারকর্মী ও ডেনভার শহর কর্তৃপক্ষ।

মামলার আরজিতে ফেডারেল আদালতকে অনুরোধ জানানো হয়েছে যেন ভোটকেন্দ্রে সশস্ত্র এজেন্ট মোতায়েনের যেকোনো পরিকল্পনাকে বেআইনি ঘোষণা করা হয়। এছাড়া, ভোট গ্রহণ কেন্দ্র বা এর আশপাশে ফেডারেল কর্মকর্তাদের অস্ত্র বহন নিষিদ্ধ করার দাবিও জানানো হয়েছে। বাদীদের মতে, ভোটকেন্দ্রে সশস্ত্র কর্মকর্তাদের উপস্থিতি আসন্ন নির্বাচনের স্বাধীনতাকে হুমকিতে ফেলছে এবং ভোটারদের মনে ভীতি তৈরি করছে যে, ভোট দিতে গেলে তাদের সশস্ত্র ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থার মুখোমুখি হতে হবে।

এই মামলার বিবাদী হিসেবে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) এবং আইসিই-কে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া সংস্থা দুটির প্রধান মার্কওয়েন মুলিন ও ডেভিড ভেঞ্চারেল্লাকেও বিবাদী করা হয়েছে। মামলাটি দায়ের করেছে লিবারেল ঘরানার আইনি সহায়তা গ্রুপ 'ডেমোক্রেসি ফরওয়ার্ড'। এতে বাদীর তালিকায় রয়েছে লিগ অব ইউনাইটেড ল্যাটিন আমেরিকান সিটিজেনস, কমন কজ, ইউনিডোসইউএস এবং ডেনভার শহর।

আইনজীবীরা ফেডারেল আইনের একটি ধারার উদ্ধৃতি দিয়ে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র শত্রুদের প্রতিহত করার প্রয়োজন ছাড়া অন্য কোনো ক্ষেত্রে নির্বাচনের স্থানে 'কোনো সৈন্য বা সশস্ত্র ব্যক্তি' মোতায়েন করা অপরাধ হিসেবে গণ্য হবে।

এদিকে, স্টিভ ব্যাননের মতো কিছু ট্রাম্প-সমর্থক ব্যক্তিত্ব আইসিই-কে 'ভোটকেন্দ্র ঘিরে ফেলার' আহ্বান জানালেও, ট্রাম্প প্রশাসন আনুষ্ঠানিকভাবে এমন কোনো পরিকল্পনার কথা অস্বীকার করেছে। তবে ডিএইচএস সেক্রেটারি মার্কওয়েন মুলিন পুরোপুরি সম্ভাবনা উড়িয়ে দেননি। নিউ ইয়র্ক সিটিতে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, আইসিই ভোটকেন্দ্র পাহারা দেওয়ার জন্য সেখানে থাকবে না। তবে তিনি যোগ করেন, যদি ভোটকেন্দ্রে কোনো 'হুমকি' থাকে বা এজেন্টরা কোনো ওয়ারেন্ট তামিল করতে সেখানে উপস্থিত হন, তবে তারা সেখানে অবস্থান করতে পারেন।

আইসিই-র ডিপোর্টেশন শাখা মূলত অবৈধ অভিবাসীদের শনাক্ত ও বহিষ্কারের কাজ করে। তবে হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশন শাখা এখন ক্রমবর্ধমান হারে অভিবাসন প্রয়োগ এবং কথিত ভোটার জালিয়াতি তদন্তের কাজেও যুক্ত হচ্ছে। অন্যদিকে, জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন নিশ্চিত করেছেন যে, ভোটকেন্দ্রে সেনা বা ন্যাশনাল গার্ড মোতায়েনের কোনো পরিকল্পনা সামরিক বাহিনীর নেই।

শিরোনাম :
সংবেদনশীল তথ্য ফাঁসের অভিযোগে তিন কর্মীকে ছাঁটাই করল ওপেনএআই তিন বছর পর যুক্তরাষ্ট্রের ওয়ানডে দলে ফিরলেন আলি খান সিয়াটলের ফেডারেল প্রসিকিউটরকে বরখাস্তের নির্দেশ আটকে দিলেন বিচারক ফ্রান্সে ছড়িয়ে পড়া শিক্ষার্থী বিক্ষোভ মোকাবিলায় জরুরি বৈঠক প্রধানমন্ত্রীর নতুন নাটক ‘মায়ারে’ নিয়ে পর্দায় ফিরলেন আরশ-সুনেরাহ মানসিক স্বাস্থ্যের খাতিরে অবসরে গ্লুচেস্টারশায়ারের পেসার ক্রেইগ মাইলস ডিজেল রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করল ইউরোপীয় ইউনিয়ন ইরানি কাপ: মুকেশের পাঁচ উইকেট সত্ত্বেও এগিয়ে জম্মু ও কাশ্মীর ইসরায়েলগামী বিমানে হামলার ঘটনায় ইরানের সংশ্লিষ্টতার ইঙ্গিত ট্রাম্পের হুথিদের সহায়তার অভিযোগে মার্কিন জ্বালানি দপ্তরের প্রকৌশলী গ্রেপ্তার সংবেদনশীল তথ্য ফাঁসের অভিযোগে তিন কর্মীকে ছাঁটাই করল ওপেনএআই তিন বছর পর যুক্তরাষ্ট্রের ওয়ানডে দলে ফিরলেন আলি খান সিয়াটলের ফেডারেল প্রসিকিউটরকে বরখাস্তের নির্দেশ আটকে দিলেন বিচারক ফ্রান্সে ছড়িয়ে পড়া শিক্ষার্থী বিক্ষোভ মোকাবিলায় জরুরি বৈঠক প্রধানমন্ত্রীর নতুন নাটক ‘মায়ারে’ নিয়ে পর্দায় ফিরলেন আরশ-সুনেরাহ মানসিক স্বাস্থ্যের খাতিরে অবসরে গ্লুচেস্টারশায়ারের পেসার ক্রেইগ মাইলস ডিজেল রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করল ইউরোপীয় ইউনিয়ন ইরানি কাপ: মুকেশের পাঁচ উইকেট সত্ত্বেও এগিয়ে জম্মু ও কাশ্মীর ইসরায়েলগামী বিমানে হামলার ঘটনায় ইরানের সংশ্লিষ্টতার ইঙ্গিত ট্রাম্পের হুথিদের সহায়তার অভিযোগে মার্কিন জ্বালানি দপ্তরের প্রকৌশলী গ্রেপ্তার