মেগা মিলিয়ন্সে কোনো বিজয়ী নেই, জ্যাকপট বেড়ে ৪৪৩ মিলিয়ন ডলার

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় লটারি মেগা মিলিয়ন্সে শুক্রবারের (২৩ অক্টোবর) ড্রয়ে বিজয়ী কোনো টিকিট পাওয়া যায়নি। ছয়টি নম্বরের সবগুলো মিলিয়ে কেউ বড় পুরস্কার জিততে না পারায় লটারির জ্যাকপটের পরিমাণ আরও বৃদ্ধি পেয়ে ৪৪৩ মিলিয়ন ডলারে গিয়ে পৌঁছেছে।

শুক্রবার আয়োজিত ড্রয়ে বিজয়ী নম্বরগুলো ছিল ৩-৭-৪৬-৪৯-৫১ এবং গোল্ড মেগা বল নম্বর ছিল ৫। লটারি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ওই ড্রয়ে সবকটি নম্বর মিললে বিজয়ী গ্রাহক এককালীন করপূর্ব প্রায় ১৭৮.৬ মিলিয়ন ডলার নগদ অথবা দীর্ঘমেয়াদে কিস্তিতে পুরো ৪৪৩ মিলিয়ন ডলার তুলে নেওয়ার সুযোগ পেতেন।

কোনো বিজয়ী না থাকায় আগামী মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১১টায় (ইস্টার্ন টাইম) পরবর্তী ড্র অনুষ্ঠিত হবে। নতুন এই ড্রয়ের জন্য অনুমিত জ্যাকপট নির্ধারণ করা হয়েছে ৪৪৩ মিলিয়ন ডলার, যেখানে বিজয়ী এককালীন নগদ অর্থ গ্রহণের সিদ্ধান্ত নিলে পাবেন ১৮৬.৫ মিলিয়ন ডলার।

মেগা মিলিয়ন্সে সবশেষ জ্যাকপট জয়ের ঘটনা ঘটেছিল চলতি বছরের ২৮ জুলাই। সেসময় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের এক ভাগ্যবান গ্রাহক ৮০০ মিলিয়ন ডলারের বিশাল জ্যাকপট জিতে নিয়েছিলেন, যার নগদ অর্থমান ছিল ৩৪৪.২ মিলিয়ন ডলার। ফ্লোরিডা লটারি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বিজয়ী টিকিটটি বিক্রি হয়েছিল ফ্লোরিডার ব্র্যাডেনটনের একটি ওয়াওয়া (Wawa) আউটলেট থেকে।

মেগা মিলিয়ন্স লটারির টিকিট কনভিনিয়েন্স স্টোর, গ্যাস স্টেশন, গ্রোসারি শপসহ নিবন্ধিত লটারি বিক্রেতাদের কাছে পাওয়া যায় এবং কিছু অঙ্গরাজ্যে অনলাইনেও কেনা যায়। এতে অংশ নিতে খেলোয়াড়দের ১ থেকে ৭০ এর মধ্যে পাঁচটি সাদা বলের নম্বর এবং ১ থেকে ২৪ এর মধ্যে একটি গোল্ডেন মেগা বল নম্বর বেছে নিতে হয়। নিজেরাই নম্বর পছন্দ না করতে চাইলে 'কুইক পিক' অপশন ব্যবহার করা যায়, যেখানে কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে নম্বর তৈরি করে দেয়। এছাড়া বর্তমানে মেগা মিলিয়ন্স টিকিটে মূল জ্যাকপট ব্যতীত অন্যান্য পুরস্কার ২, ৩, ৪, ৫ বা ১০ গুণ বাড়িয়ে দেওয়ার সুযোগ সম্বলিত মাল্টিপ্লায়ার সুবিধা টিকিটের সঙ্গেই যুক্ত থাকে, যার জন্য আগে মেগাপ্লায়ার অপশন বাবদ আলাদা অর্থ খরচ করতে হতো।

শিরোনাম :
ত্রিদেশীয় সিরিজ জয়, আফগানিস্তান সঠিক পথেই আছে: রিচার্ড পাইবাস মার্কিন নাগরিকদের ওপর ইরানি হামলার ঝুঁকি বেড়েছে, সতর্কবার্তা গোয়েন্দা প্রধানের কুষ্টিয়ায় মহাসড়কে ডাকাতির চেষ্টাকালে দুই ডাকাতকে গণপিটুনি হেবরনে ১২০০ ফিলিস্তিনিকে উচ্ছেদ করল ইসরায়েলি বাহিনী শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তান টেস্ট স্কোয়াড থেকে বাদ শান মাসুদ সাসুওলোর বিপক্ষে কেন বেঞ্চে নিকো পাজ, ব্যাখ্যা দিলেন ফ্যাব্রেগাস মেগা মিলিয়ন্সে কোনো বিজয়ী নেই, জ্যাকপট বেড়ে ৪৪৩ মিলিয়ন ডলার ইউক্রেনে স্টারলিংক সংযোগ এখন স্থিতিশীল: দাবি প্রতিরক্ষামন্ত্রীর তিলক ভার্মার দুর্দান্ত ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় ভারতের পশ্চিম থ্রেসে তুর্কি সংখ্যালঘুদের ধর্মীয় অধিকারে গ্রিসের হস্তক্ষেপে তুরস্কের নিন্দা ত্রিদেশীয় সিরিজ জয়, আফগানিস্তান সঠিক পথেই আছে: রিচার্ড পাইবাস মার্কিন নাগরিকদের ওপর ইরানি হামলার ঝুঁকি বেড়েছে, সতর্কবার্তা গোয়েন্দা প্রধানের কুষ্টিয়ায় মহাসড়কে ডাকাতির চেষ্টাকালে দুই ডাকাতকে গণপিটুনি হেবরনে ১২০০ ফিলিস্তিনিকে উচ্ছেদ করল ইসরায়েলি বাহিনী শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তান টেস্ট স্কোয়াড থেকে বাদ শান মাসুদ সাসুওলোর বিপক্ষে কেন বেঞ্চে নিকো পাজ, ব্যাখ্যা দিলেন ফ্যাব্রেগাস মেগা মিলিয়ন্সে কোনো বিজয়ী নেই, জ্যাকপট বেড়ে ৪৪৩ মিলিয়ন ডলার ইউক্রেনে স্টারলিংক সংযোগ এখন স্থিতিশীল: দাবি প্রতিরক্ষামন্ত্রীর তিলক ভার্মার দুর্দান্ত ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় ভারতের পশ্চিম থ্রেসে তুর্কি সংখ্যালঘুদের ধর্মীয় অধিকারে গ্রিসের হস্তক্ষেপে তুরস্কের নিন্দা