বিজেপির ৩৫ বছরের দুর্গে নির্বাচনে জিতলেন প্রশান্ত কিশোর

দীর্ঘদিন নেপথ্যে থেকে অন্যদের নির্বাচনি কৌশল নির্ধারণের পর এবার নিজেই ভোটের মাঠে নেমে বাজিমাত করলেন ভারতের খ্যাতনামা নির্বাচনি কৌশলবিদ প্রশান্ত কিশোর। বিহারের দীর্ঘদিনের বিজেপি দুর্গ হিসেবে পরিচিত ব্যাংকিপুর বিধানসভা আসনে জয়ী হয়ে প্রথমবারের মতো বিধায়ক (এমএলএ) হিসেবে নির্বাচিত হয়েছেন জন সুরাজ পার্টির (জেএসপি) প্রতিষ্ঠাতা এই নেতা।

নির্বাচন কমিশনের ঘোষিত ফল অনুযায়ী, প্রশান্ত কিশোর পেয়েছেন ৬৪ হাজার ১৫১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির নীরজ কুমার পেয়েছেন ৪৪ হাজার ৮২৭ ভোট। ফলে ১৯ হাজার ৩২৪ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেছেন তিনি। এছাড়া রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রার্থী রেখা কুমারী ১৪ হাজার ২৭৩ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।

এই জয়ের মাধ্যমে প্রায় তিন দশক ধরে বিজেপির দখলে থাকা ব্যাংকিপুর আসনে নতুন রাজনৈতিক ইতিহাস তৈরি হলো। আসনটি দীর্ঘদিন বিজেপির প্রভাবশালী নেতা নীতিন নবীনের দখলে ছিল, যিনি পরবর্তীতে রাজ্যসভার সদস্য হওয়ায় পদটি শূন্য হয়। নির্বাচনের আগে বিজেপি নেতা নীতিন নবীন দাবি করেছিলেন যে তরুণদের সমর্থন এখনও তাদের পক্ষেই রয়েছে।

দিল্লির যন্তর-মন্তরে সাম্প্রতিক শিক্ষার্থী বিক্ষোভের প্রেক্ষাপটে অনুষ্ঠিত এই উপনির্বাচনটি তরুণ ভোটারদের মনোভাবের কারণে বেশ আলোচনায় ছিল। একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান থাকায় ব্যাংকিপুরকে রাজনৈতিক বিশ্লেষকেরা ‘জেন-জি’ ভোটারদের পরীক্ষার ক্ষেত্র হিসেবে দেখছিলেন।

জয়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশান্ত কিশোর বলেন, আগামী তিন মাসের মধ্যেই ব্যাংকিপুরের দৃশ্যমান পরিবর্তন দেখতে পাবেন মানুষ। তিনি বলেন, ‘শুধু ব্যাংকিপুর নয়, পুরো বিহারের মানুষের জন্যই আমার দরজা খোলা। আমি কোনো অসাধারণ কাজ করিনি, কিন্তু মাত্র ৩০ দিনে বিজেপির ৩০ বছরের শক্ত ঘাঁটি ভেঙে দিয়েছি।’ প্রশান্ত কিশোর দাবি করেন, এই নির্বাচনের মাধ্যমে বিহারের মানুষ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে একটি স্পষ্ট বার্তা দিয়েছে।

বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী প্রশান্ত কিশোরকে বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘গণতন্ত্রের এই মহোৎসবে ব্যাংকিপুর উপনির্বাচনে জনগণ জন সুরাজকে বেছে নিয়েছে। জনগণের এই রায়কে সম্মান জানিয়ে প্রশান্ত কিশোরকে আন্তরিক অভিনন্দন।’

শিরোনাম :
রোনালদোকে ছাড়া পর্তুগাল কি শক্তিশালী? মুখ খুললেন প্যাট্রিক বার্গ পচেফস্ট্রুমে প্রস্তুতি ম্যাচে ল্যাবুশেনের সেঞ্চুরি ১০ বছর পর ইতালি দলের কোচ হওয়ার লক্ষ্য ইম্মোবিলের ট্রাম্পের ‘সুপার ইন্টেলিজেন্স’ এআই বাহিনীতে চার শীর্ষ কর্মকর্তা মধ্যবর্তী নির্বাচনের প্রচারে ট্রাম্প: রিপাবলিকানদের জন্য আশীর্বাদ নাকি বোঝা? হুথি নিয়ন্ত্রিত অঞ্চল উদ্ধারে বড় সামরিক অভিযানের ঘোষণা ইয়েমেনের ভিন্ন দুই পথে দক্ষিণ আফ্রিকা টেস্ট দলে নরকিয়া ও নবাগত অ্যাকারম্যান ট্রাম্প গঠন করলেন কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক ‘সুপার ইন্টেলিজেন্স ফোর্স’ সুদানের ডিলিংয়ে ড্রোন হামলায় চার বেসামরিক নাগরিক নিহত নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড সরকারের প্রতিশ্রুতি: সমাজকল্যাণমন্ত্রী রোনালদোকে ছাড়া পর্তুগাল কি শক্তিশালী? মুখ খুললেন প্যাট্রিক বার্গ পচেফস্ট্রুমে প্রস্তুতি ম্যাচে ল্যাবুশেনের সেঞ্চুরি ১০ বছর পর ইতালি দলের কোচ হওয়ার লক্ষ্য ইম্মোবিলের ট্রাম্পের ‘সুপার ইন্টেলিজেন্স’ এআই বাহিনীতে চার শীর্ষ কর্মকর্তা মধ্যবর্তী নির্বাচনের প্রচারে ট্রাম্প: রিপাবলিকানদের জন্য আশীর্বাদ নাকি বোঝা? হুথি নিয়ন্ত্রিত অঞ্চল উদ্ধারে বড় সামরিক অভিযানের ঘোষণা ইয়েমেনের ভিন্ন দুই পথে দক্ষিণ আফ্রিকা টেস্ট দলে নরকিয়া ও নবাগত অ্যাকারম্যান ট্রাম্প গঠন করলেন কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক ‘সুপার ইন্টেলিজেন্স ফোর্স’ সুদানের ডিলিংয়ে ড্রোন হামলায় চার বেসামরিক নাগরিক নিহত নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড সরকারের প্রতিশ্রুতি: সমাজকল্যাণমন্ত্রী